Category: বিনোদন

  • যে কারণে ঈদে মুক্তি পাচ্ছে না শাকিবের ‘ভাইজান এলো রে’

    অনলাইন ডেস্ক:
    শাকিব খানের নতুন ছবি ‘ভাইজান এলো রে’ নিয়ে যেন দর্শকদের উৎসাহের কমতি নেই। কলকাতার এই ছবিটি নির্মাণ করেছে জয়দীপ মুখার্জি। সাফাটা চুক্তির আওতায় ছবিটি আসছে রোজার ঈদে বাংলাদেশে মুক্তি দেয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না।

    একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে হাইকোট থেকে রুল জারি করা হয়েছে যে বাংলাদেশে কোন উৎসবে বিদেশি ছবি প্রদর্শন করা যাবে না। এখন শুধু কাগজে কলমে সময়ের অপেক্ষা।

    এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ‘ভাইজান এলো রে’সহ বিদেশি কোনো ছবি বাংলাদেশে মুক্তি পাবে না উল্লেখ করে বিডি২৪লাইভকে বলেন, ‘জয়দীপ মুখার্জি আমাদের সমিতিতে সদস্যপদের জন্য আবেদন করেছেন। পৃথিবীর যেকোনো দেশের নাগরিক যদি বাংলাদেশের স্থানীয় ছবি নির্মাণ করতে চান, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদের জন্য আবেদন করতে হবে ছবি নির্মাণের আগে।

    সেক্ষেত্রে তিনি যে দেশের নাগরিক, তার পাসপোর্টের ফটোকপি, সেই দেশের পরিচালক সমিতির সনদসহ কিছু প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। সঙ্গে কোন ছবিটি আপনি নির্মাণ করতে চান, তার নাম অবশ্যই জমা দিতে হবে শিল্পীদের নামসহ। জয়দীপ মুখার্জি সব কাগজ জমা দিয়েছেন, আমরা সমিতিতে উনার বিষয়টি নিয়ে কথা বলেছি। কিন্তু আমরা যতটুকু জানি কলকাতায় তার ‘ভাইজান এলো রে’ ছবির কাজ শেষ এমনকি ডাবিং ও শেষ। সুতরাং তিনি এখন মিথ্যা বলে সদস্যপদ নিতে চাইলে তো আমরা তাকে দিয়ে দিবো না।

    তামিল ছবির রিমেক-এর আলোকে এই ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। শাকিব-শ্রাবন্তী, দীপা খন্দকার, ‌মনিরা মিঠু ছাড়াও এতে আরো অভিনয় করছেন বাংলাদেশের শাহেদ আলী, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি। ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। আর শাকিবের বিপরীতে আছেন দুই নায়িকা। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার।গত ২১ ফেব্রুয়ারি কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হয়েছে।

  • স্বামীকে বাঁচাতে নিজেকে বিক্রি করলেন এই অভিনেত্রী! (ভিডিও)

    অনলাইন ডেস্ক:
    স্বামী অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এ সময় আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য দেহ ব্যবসায়ের পথ বেছে নেন। চিকিৎসার টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। স্বামীকে না জানিয়ে প্রিয়াঙ্কা রোজ বিক্রি করেন নিজেকে, নিজের ইচ্ছেগুলোকে, অসহায়ত্বকে। একেক দিন, একেক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এর বিনিময়ে অর্থ উপার্জন। কিন্তু কতোদিন লুকিয়ে থাকে সত্য? তার প্রকাশে স্বামীর মুখোমুখি কী হতে পারবেন প্রিয়াঙ্কা? হলেই বা কী জবাব তিনি দিতে পারবেন? এমন কিছু উত্তর মিলবে ছবিটিতে।

    এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘এ তুমি কেমন তুমি’!

    নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। সেখানে প্রিয়াঙ্কার পারফরম্যান্স দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটা বড় অংশ। ছবিটির মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সংসার ও প্রিয়জনকে রক্ষায় নারীর বিসর্জনগুলো মূল্যায়ণ পায় না। সেগুলো বাঁধা পড়ে নষ্টা, ভ্রষ্টা কিংবা অসততার দড়িতে।

    এদিকে, ট্রেলার প্রকাশের পরপরই টলিপাড়ায় আলোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, আত্মীয়-স্বজন মুখ ফিরিয়ে নেওয়ার পর কি আর করার ছিল তার। তবে বেশির ভাগ মানুষই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, স্বামীকে বাঁচানোর জন্য তাই বলে কি নিজের সতীত্ব বিসর্জন দিতে হবে। এমন বিষয় যদি সিনেমার পর্দায় তুলে আনা হয় তাহলে মানুষ খারাপ পথে যেতে ভয় পাবে না। তখন সমাজে অসমাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।

    এ ছবিতে আরো অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী। ছবিটি পরিচালনা করেছেন নেহাল দত্ত।

    ভিডিওটি দেখতে  এখানে ক্লিক করুন:

  • ফারিয়া ‘পটাকা’ ও পড়শীর ‘রাস্তা’ নিয়ে তীব্র সমালোচনা : ডিসলাইকে ঝড়

    বিনোদন ডেস্ক:
    লাইকের থেকে ডিসলাইক কয়েকগুন বেশি। নায়িকা থেকে গায়িকা বনে যাওয়া নুসরাত ফারিয়া ও কণ্ঠশিল্পী পড়শীর মিউজিক ভিডিও’র এই অবস্থা। ২৬ এপ্রিল সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নুসরাত ফারিয়ার ‘পটাকা’ শিরোনামে গানের ভিডিও। এর কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান।একই দিন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় পড়শীর রাস্তা গানের মিউজিক ভিডিও।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারিয়ার মিউজিক ভিডিওতে লাইক পড়েছে ২৪ হাজার’, আর ডিজলাইক পড়েছে ২ লক্ষ ৩৫ হাজার পাশাপাশি নেতিবাচক কমেন্টের ছড়াছড়ি।আল আমিন নামে একজনে মন্তব্য করেছেন এই গানের থেকে ডা. মাহফুজুর রহমানের গান অনেক ভালো।

    শাহরিয়ার মাহমুদ লিখেছেন, বাংলাদেশে হয়তো এটাই প্রথম যে গানে এত ডিজলাইক পড়ছে। যাই হোক আর যে যাই বলুক আমি কিন্তু লাইক দিছি কেন জানেন?? কারণ এ গান থেকে যে টাকা আয় হবে তা হতদরিদ্র ও ছিন্নমুল শিশুদের সাহায্যে দান করা হবে। নুসরাত ফারিয়ার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। এর থেকে আরো অনেক বাজে গানেও তো আমরা লাইক দেই নাকি? ফারিয়াকে না হোক অন্তত ফারিয়ার মহৎ উদ্যোগটাকে সকলের স্বাগত জানানো উচিত। মুখে তো অনেকেই মানবতার কথা বলি কিন্তু কেউ এগিয়ে আসিনা আর যখন কেউ এগিয়ে আসে তাকে আর সামনে এগিয়ে যেতে দেই না কারন আমরা কোন ভাল কাজের নয় মানুষকে বাঁশ দেয়ার বাঙালি।

    অন্যদিকে ২৬ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শির নতুন গানের ভিডিও ‘রাস্তা’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন পড়শি নিজেই। এই মিউজিক ভিডিওতে লাইক পড়েছে ৭ হাজার ৫শ’ আর ডিজলাইক পড়েছে ৩৫ হাজার ।

    ফারিয়ার ‘পটাকা’ গানটি দেখতে এখানে ক্লিক করুন: 

    পড়শীর রাস্তা গানের মিউজিক ভিডিও দেখতে এখনে ক্লিক করেন: 

     

     

  • কুমিল্লার আসিফের ধারে কাছে নেই দুই বাংলার কোনও শিল্পী

    অনলাইন ডেস্ক:
    বাংলাগানের যুবরাজ আসিফ আকবর বন্ধুদের আড্ডায় মাঝে মধ্যে ফান করে বলেন ‘তুফান ওঠেগা’। এই ফানটাই পরবর্তীকালে বাস্তবে পরিণত করেও দেখান তিনি। কিসের তুফানের কথা বলেন আসিফ আকবর? কিসের আবার, তিনি গানের তুফান উঠানোর কথা বলেন। গত বছর বলেছিলেন গানের বৃষ্টি ঝরাবেন। কথা রেখেছিলেন। আর এ বছর গানে তুফান তুলছেন বাংলাগানের যুবরাজ।


    সংখ্যার দিক থেকে যদি ধরা হয় আসিফ আকবর গত ৪ মাসে সবচেয়ে বেশি নতুন গান প্রকাশ করেছেন। এক্ষেত্রে তার ধারেকাছে নেই দুই বাংলার কোনও শিল্পী। আবার যদি মিউজিক ভিডিওর কথা ধরা হয় তাহলেও এক নম্বরে আসিফ আকবর। শুধুমাত্র এপ্রিল মাসেই ১৫টির মতো গান প্রকাশ হয়েছে তার। এর মধ্যে বেশ কয়েকটি রয়েছে মিউজিক ভিডিও। বাকিসব লিরিক্যাল ভিডিও। লিরিক্যাল ভিডিও’র সিংহভাগ প্রকাশ হয়েছে আসিফ আকবরের মালিকানাধীন আর্ব এন্টারটেইনমেন্ট এবং আসিফ ইউটিউব চ্যানেলে।

    বছরও তার সঙ্গে সবচেয়ে বেশি গানে কাজ করেছেন এই সময়ের সেরা সুরকার তরুন মুন্সী। যার নামের আগে আসিফ আকবর একটি দি শব্দ ব্যবহার করেন। তরুন মুন্সীর কথা ও সুরে আসিফ আকবর ও আঁখি আলমগীরের গাওয়া টিপ টিপ বৃষ্টি এখন সুপার ডুপার হিট গানের তালিকায় ইউটিউবের চার্টে মোগল এ আযমের আসনে বসে আছে। এ ছাড়া বছরের শুরুর দিকে মারজুক রাসেলের সুর কল্পনায় গাওয়া আসিফ আকবরের ফু গানটিও ঝড় তুলেছে। আরেকটি মিউজিক ভিডিও ‘মুছে দেব কান্না তোমার’ অন্তর্জালে ভাল সাড়া ফেলেছে। এছাড়া বেশ কয়েকটি গানের লিরিক্যাল ভিডিও আসিফ ভক্তদের মন জয় করেছে।

     

  • বিরক্ত নাজনীন আক্তার হ্যাপি !

    বিনোদন ডেস্ক:
    এক সময়ের আলোচিত নাম ছিল নাজনীন আক্তার হ্যাপি ওরফে আমাতুল্লাহ। ক্রিকেটার রুবেলের সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে মামলা এসব নিয়ে মূলত আলোচনার শীর্ষে ছিলেন তিনি। তবে কয়েক বছর আগে চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নিয়ে ধর্ম কর্মে মনোনিবেশ করেন নাজনীন আক্তার হ্যাপি। নিজের নাম বদল করে রাখেন আমাতুল্লাহ।

    কিছুদিন থেকেই তার বিয়ে নিয়ে নানা গুজব বের হচ্ছে। আর তা নিয়েই মুখ খুলেছেন তিনি। তার ফেসবুক আইডি থেকে জানা গেছে, অনেকেই তার বিয়ের জন্য চিন্তিত, অনেকে নানা রকম জল্পনা কল্পনা করছেন। কেউ আবার গোপনে বিয়ে করার গুজব ছড়াচ্ছেন। এসব বিষয়ে বিরক্ত প্রকাশ করেছেন হ্যাপি তথা আমাতুল্লাহ।

  • সদরঘাটের পান নিয়ে আসছেন আসিফ আকবর

    বিনোদন ডেস্ক:
    সদর ঘাটের পান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবর এবং সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন।তবে তারা পান ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন না। গানে গানে বিখ্যাত সদর ঘাটের পানের কথা বলবেন তারা।

    গানটির কথা লেখার পাশাপাশি সুর কল্পনা করেছেন মারজুক রাসেল। গানটিতে সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন। শুক্রবার ৪ এপ্রিল গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়।

    এ বিষয়ে গায়ক আসিফ আকবর বলেন, ‘একেবারেই ভিন্ন ধরনের গান এটি। সদর ঘাটের পান নিয়ে এর আগেও গান হয়েছে। কিন্তু আমার এই গানটি শুনে শ্রোতারা একটু বেশি আনন্দ পাবেন। আমি গানটি নিয়ে ভীষণ আশাবাদী।’
    গানটি শিগগিরই আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইমেন্ট থেকে প্রকাশিত হবে।