অসাধারণ গায়কীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তরুণ কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। প্রতিদিন অসংখ্য সংগীতপ্রেমী ভক্ত হচ্ছে এ তরুণ শিল্পীর সুরের জাদুতে।বাংলাদেশের মাহতিম শাকিব মাত্র ১৭ বয়সে এ গান গাইছেন।
২২ মে ইউটিউব চ্যানেলে নিজের গাওয়া দুটি গান আপলোড করেন শাকিব। এরপর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে তরুণ এ সেনসেশনের নাম। সব বয়সের সংগীতপ্রেমীই তার গায়কীর প্রেমে পড়ছেন। এই মন তোমাকে দিলাম, এই গানে এক সাপ্তাহে প্রায় সাড়ে ১৪ লক্ষ ভিউ হয়েছে। আরেকটি রবীন্দ্র সঙ্গীতে ৪ লক্ষ ৩৩ হাজার ভিউ ছাড়িয়েছে। এক মাসে এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে। তার বর্তমান সাবস্ক্রাইবার প্রায় ৯১ হাজার ৭ শ। যা রীতিমত অবাক করার বিষয়।
স্কুলে ভর্তির আগ থেকেই তিনি সংগীত শেখেন। প্রায় ১১ বছর ধরে মূলত শুদ্ধ সঙ্গীতের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন মাহতিম। সম্প্রতি এসএসসিতে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করা শাকিব শিগগিরই সংগীতের ওপর উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে যাবেন।
ইউটিউবে বাংলা গানের পাশাপাশি ইংলিশ গানও রয়েছে মাহতিম শাকিবের। দেশের গন্ডি পেরিয়ে তিনি বাংলা সংগীতকে নিয়ে যেতে চান আরও উচ্চতায়। সংগীতের মর্যাদাপূর্ণ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের স্বপ্ন তার।
সম্প্রতি ফেসবুকে অনেকগুলো গানের ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে সর্বশেষ সেনসেশন টুম্পা খানের ‘অপরাধী’। শুধুমাত্র গিটারের সুরে গাওয়া গানটির ভিডিও ফেসবুকে দেখা হয়েছে ৮ লাখের বেশিবার।
২৬ মে প্রকাশ হওয়ার পর গানটি চব্বিশ ঘণ্টায় দেখা হয় ২ লাখের বেশিবার। কয়েকদিনের ব্যবধানে তা তিন গুণ ছড়িয়েছে। একই গানের দুটি পোস্ট লাইক পেয়েছে ২৮ হাজারের বেশি। মন্তব্য এসেছে হাজারখানেক। শেয়ার হয়েছে কয়েক হাজারবার।
মজার বিষয় হলো, ‘অপরাধী’ টুম্পার মৌলিক গান নয়। দুই-একটা শব্দ বদলে অন্যের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানের কথাগুলো এমন— ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিল কে? পোলা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাইরে!’
বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির নতুন ঝড় আরমান আলিফের গান ‘অপরাধী’। এই গানটিকেই কাভার করেছেন টুম্পা। আর মূল গানের মতোই পেয়েছেন অভাবনীয় সাড়া।
আরমান আলিফের গানটি এক মাস আগে প্রকাশ হয় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে সাড়ে ৩ কোটিবারের মতো। যা বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে রেকর্ড। এমনকি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গান ওঠে এসেছে ইউটিউবের গ্লোবাল র্যাঙ্কিং-এ। গানটি এই মুহূর্তে ইউটিউবের এ তালিকায় ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে রয়েছে।
আর একই সময়ে ফেসবুকে একই গান দিয়ে ঝড় তুললেন টুম্পা। বোঝা গেল আরমান আলিফের গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা দখল করেছে কতটা।
অনলাইন ডেস্ক:
শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী চাঁদনী। একুশে টেলিভিশনের ‘উইথ নাজিম জয়’ এ অতিথি হয়ে এসেছিলেন চাঁদনী। ৩০ মে বুধবার রাত ১০ টায় অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। আলোচনার প্রসঙ্গ ছিল অভিনেত্রী চাঁদনীর সঙ্গে বাপ্পা মজুমদারের বিবাহ বিচ্ছেদ ও বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠশিল্পী অভিনেত্রী তানিয়া হোসেনের বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন সাংবাদিক এমএস রানা।
এ সময় তানিয়ার ক্যারিয়ার ও ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করা হয় রানার কাছে। কিন্তু তিনি এ প্রসঙ্গে তেমন কোনো বক্তব্য রাখেননি।
চাঁদনীর বক্তব্য থেকে জানা যায় অনেক কিছু। বাপ্পা-চাঁদনীর দাম্পত্য চলাকালে অনেক কানাঘুষা চলছিল। চাঁদনীকে অনেক কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানান শাহরিয়ার নাজিম জয়।
চাঁদনীর বক্তব্য থেকে জানা যায়, বাপ্পা-চাঁদনীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। বাপ্পা চাঁদনীর দাম্পত্য জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেত। চাঁদনী নাকি নেশাখর, তার বাচ্চা হয় না, এসব কথা বলে বেড়াতো আশেপাশের লোকজন। চাঁদনীর প্রশ্ন হচ্ছে, এগুলো কে ছড়াত? এ জন্য অবশ্য চাঁদনী খুব জোরালোভাবে বাপ্পাকে দায়ী করেননি। শুধু বলেছেন, ‘স্বামী স্ত্রীর কথা যদি অন্য কেউ জানে, তাহলে তেমন স্বামী চাই না।’
বাপ্পা ও তানিয়ার বিয়ের প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘দুজন দুঃখী মানুষ এক সাথে হলো। আমি বলি ওরা সুখে থাক।’
চাঁদনী আরও বলেন, ‘বাপ্পা আমাকে কখনোই অভিনয় করতে নিষেধ করেনি। কিন্তু আমি ক্যারিয়ারে কী মন দেব, আমার তো সংসারই ঠিক মতো হচ্ছিল না।’
তাহলে তানিয়াই কী চাঁদনী বাপ্পার সংসার ভাঙার পেছনে পরোক্ষভাবে দায়ী? এ মন প্রসঙ্গ উঠলে চাঁদনী বলেন, ‘আমাকে খারাপ করে কোন মেয়ে বা ছেলে কীভাবে আগাবে।’
অনুষ্ঠান থেকে আরও জানা যায়, এ মাস পর্যন্ত চাঁদনীর ভরণপোষণ বাপ্পাই দিয়ে আসছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে শাহরিয়ার নাজিম জয়ের অনুরোধে বাপ্পা মজুমদারের একটি গানের চার লাইন গেয়ে অনুষ্ঠান শেষ করেন তারা। চাঁদনী বলেন, ‘আমি সব সময়ই বাপ্পার গানের ভক্ত।’
এর পর তিনি বাপ্পা মজুমদারের ‘কখনো ইচ্ছে হয় সারাটি বেলা’ গানটি গেয়ে অনুষ্ঠান শেষ করেন।
বিনোদন ডেস্ক:
তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে ২০০২ সালে অভিষেক হয় প্রিয়াঙ্কা চোপড়ার। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন। এছাড়া ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন।
জোর গুঞ্জন চলছে, প্রিয়াঙ্কার প্রেম নিয়ে। দাবি করা হচ্ছে তার চেয়ে দশ বছরের ছোট নিকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ৩৫ বছরের এই অভিনেত্রী। পেশায় অভিনেতা-গায়ক নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এমনটাই খবর বেরিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা-নিক। দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত।
পরে টুইটারে সেই ছবি দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে। এছাড়াও নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে দু’জনকে। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। সোশাল সাইটেও সেই ছবি দিয়েছেন নিক। যদিও একবছর আগেই দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু কেউই মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি দু’জনের সম্পর্ক নিয়ে হলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা।
অনলাইন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং মডেল ও অভিনেত্রী তানিয়া হোসেন গত ১৬ই মে বাগদান পর্ব সাড়েন। তবে দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। বাপ্পা মজুমদারের প্রথম স্ত্রী অভিনেত্রী চাঁদনী এবার সংসার ভাঙার গল্প শোনালেন।
বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে চাঁদনীকে প্রশ্ন করা হয়, ‘কেনো ভাঙলো বাপ্পা মজুমদার ও চাঁদনীর সুখের সংসার? একে অপরের প্রতি ভালোবাসা কি কমে গিয়েছিল?’
জবাবে তিনি বলেন, ‘বাপ্পা ২০১৩ সালেও বলেছিলেন উনি আমাকে ছেড়ে যাবেন না। কোথায় থেকে যে কোন সমস্যা হতো আমি বুঝতেও পারতাম না।’
অনুষ্ঠানের এক পর্যায়ে চাঁদনী জানান, সম্প্রতি একজন সংগীতশিল্পী ও অভিনেত্রীর আংটি বদল হওয়ার খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এ অনুষ্ঠানে চাঁদনীর সঙ্গে অতিথি হিসেবে আরও থাকছেন সাংবাদিক এম এস রানা এবং কৌতুক অভিনেতা সজল।
উল্লেখ্য, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০শে মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা দু’জন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১শে মার্চ।
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী। তিনি তার সুরেলা কন্ঠের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সুপরিচিত। একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও বর্তমানে কিছুটা কম কাজই করছেন। তবে কিছু মিউজিক ভিডিও নিয়েও ব্যস্ত আছেন। গত ২৮ মে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি নিম্নে দেয়া হলঃ
২০১৭ সালের শুরু থেকেই টিভি পত্রিকায় ঘ্যান ঘ্যান করে আসছি আরেকটা বিয়ে করবো। এ নিয়ে আমার একমাত্র বউয়ের কোন অবজেকশন না থাকায় জাতিরও উদ্বিগ্ন হওয়ার কথা নয়। মাঝে মাঝে ফ্যান পেজে এই নিয়ে মন্তব্যের উত্তরও দিয়েছি। বেশীর ভাগ অডিয়েন্স পোল বিয়ের বিপক্ষে আর কিছু রহম হৃদয় ফ্যান বলেছেন- ভাবীকে একটু বিশ্রাম দেয়া দরকার। আমিও ভেবে দেখলাম কিছু বুঝে ওঠার আগেই প্রেম বিয়ে সংসার নিয়ে মোট ত্রিশ বছর কেটে গেলো। একজন ক্রিকেটার এবং দলীয় অধিনায়ক হিসেবে আমার বেগমের ক্ষেত্রে ‘রিটায়ার্ড হার্ট’ অপশন টা এ্যাপ্লাই করা যেতে পারে, তবে ডিভোর্স শব্দটা এক্ষেত্রে আসবেনা।
তাছাড়া ছেলেরাও যুবক হয়ে গেছে, এখন ওরাই আমার মুল প্রতিদ্বন্দ্বী। বাই চান্স যদি ওরা দ্রুত বিয়ে করে ফেলে তাহলে আমি একটা শৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারি, সুতরাং হাতে সময় কম। আর পৃথিবীতে আমিই একমাত্র পুরুষ না যিনি দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন। আমার অবিবাহিত এবং সদ্য বাবা হওয়া বন্ধুদের কাছ থেকে বেসিক উৎসাহ পাচ্ছি।
এদিকে মারজুকের গান গাইলাম বকবক টগবগ, প্রেম বিরহ বিবাহ ডিভোর্স নিয়ে মিডিয়া আর জাতি উত্তেজিত। মিডিয়াতে এ বছর সর্বসাকুল্যে হয়তো দশটি এই ধরনের ঘটনা ঘটেছে। এই নিয়ে ফ্যানদের কৌতুহলের শেষ নেই। কোন কোন ফ্যানতো আর্টিস্টের ক্যারিয়ার শেষ বলে মতামত দিচ্ছে দেদারসে। ক্যারিয়ার আসলে পাকা জাম ফল না, আড়াই দিনে ঝরে পঁচে যাবে। পত্রিকা বেচার একটা ছোট কৌশল হচ্ছে সেলিব্রেটিদের ব্যক্তি জীবন নিয়ে নাড়াচড়া করা।
অথচ প্রচুর সাংবাদিকের কিচ্ছা আমার কাছে আছে, যেগুলোর কারনে আমিই ‘সাপ্তাহিক সাংবাদিক সংবাদ’ নামে একটি পত্রিকা খুলতে চেয়েছিলাম। এদিকে খবর নিয়ে দেখেছি সেলিব্রেটিদের নিয়ে যারা বকবক করে, তাদের মধ্যে বিবাহোত্তর ডিভোর্সের হার হাজার হাজার গুন বেশী, হাতে প্রমানের অভাব নেই। তাদের নিয়ে আলোচনা হবেনা, কারন তারা শোবিজের লোক না, উপভোগকারী মাত্র।
যাই হোক, গত আঠারো মাস ঘোষণা দিয়ে একটা বিয়ের জন্য চেষ্টা করে যাচ্ছি, কাজ হচ্ছেনা। আমার বেগমের পূর্ণ সমর্থন পেয়েছি, ছেলেরাও ১৮+ হয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত, এবার জোর চেষ্টা চালাবো। টেলিফোনে এস এম এস করে এক আপু লোভনীয় অফার দিয়েছে, আমার ভয় ধরে গেছে।
পূর্ব দক্ষিনে সারাজীবন কাটালাম, পশ্চিমে কেবলা, এবার উত্তরে যাবো, আশা করি রংপুরেই বিয়েটা করতে পারবো। যার জীবন, সেই তার জীবনের প্রয়োজনীয়তা বুঝবে, গ্যালারী ভর্তি দর্শকের তা বোধগম্য হওয়া সম্ভব নয়। সবার দোয়া এবং বদদোয়া নিয়েই এগুতে চাই, মূল শ্লোগান হোক– বদমাইশির চেয়ে বিয়ে উত্তম !! ভালবাসা অবিরাম …
অনলাইন ডেস্ক:
খবরের শিরোনামে চোখ রাখলেই দেখা যায় ‘অমুক ঘণ্টায় অমুক গানের অমুক ভিউ’। কিংবা এক মাসেই কোটিপতি হয়ে গেলেন অমুক কণ্ঠশিল্পীরা। এগুলো গানের নিউজের শিরোনাম। ইউটিউব যুগে এখন সংগীত বেঁচে আছে।
প্রায় প্রতিদিনই ইউটিউবে মুক্তি পাচ্ছে নানা মেজাজ, ইমেজ, আবহের গান। গানটা এখন আর মুখ্য থাকছে না বেশিরভাগ ক্ষেত্রেই। নামে মাত্র একটি গানকে সবার সামনে তুলে ধরছে বাহারি সব গল্প আর মডেলদের নিয়ে দেখা যায় রঙিন সব ভিডিও। চলছে কার চেয়ে কার গানের ভিডিও বেশি দর্শকের ভিউ পায় সেই প্রতিযোগীতা। অনেকে মান ও গুণের পথে পেরে উঠেন না। তারা নানা বাঁকা পথ বেছে নেন।
তার সবচেয়ে জনপ্রিয়টি হলো অনলাইনে বিশেষ মূল্যের বিনিময়ে ভিডিওটির বিজ্ঞাপন করানো। সবাই এই বিষয়টিকে ‘বুস্টিং’ বলেই চেনেন। আর নানা রকম প্রচারণা তো থাকেই।
তবে প্রচারের চাকচিক্য এবং বুস্টিংয়ের দায় না নিয়েও চমকে দিলো ‘অপরাধী’ নামের শিরোনামের গানটি। এটি সম্ভবত বাংলাদেশের সংগীত জগতে এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে আলোচিত গানের নাম। কারণ অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গানটি বাংলাদেশ ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে আগেই। মাতিয়ে দিচ্ছে সারা দুনিয়া।
গানটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথমবারের মতো ‘গ্লোবাল র্যাঙ্কিং’-এ ঢুকে পড়েছে। গানটি এই মুহূর্তে ইউটিউবের ‘গ্লোবাল র্যাঙ্কিং’ এ প্রথম ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে রয়েছে। এছাড়া ইউটিউবে গানটির ভিউ এখন তিন কোটি এক লাখের উপরে। গানটিতে লাইকের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি অন্যদিকে ডিজলাইকের সংখ্যা ২৬ হাজার!
গেলো ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ শিরোনামের গানটি, অল্প বাজেটের একটি মিউজিক ভিডিওসহ। উল্লেখ করার মতো আহামরি কিছু নেই বাড়তি আকর্ষণের। সুর ও কথার আভিজাত্যও লক্ষ করা যায় না। সাধারণ সহজ কথার একটি গান। ভিডিওতেই নেই তারকা উপস্থিতি, চাকচিক্য। সাদামাটা এই গানটির এমন সাফল্য কেউ কী ভেবেছিলো! কিন্তু তাই হয়েছে। তাক লাগিয়ে দিয়েছে ‘অপরাধী’। যদিও কোনো এক অজানা কারণে, এখনো এই গানটি দেশীয় মিডিয়ার উল্লেখ করার মতো প্রচার পায়নি।
মুক্তির পরপরই খুব দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। গানটি শুধু বাংলাদেশ নয় বরং পশ্চিমবঙ্গতেও গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ। জানা গেছে, ইউটিউবে ‘অপরাধী’র দর্শক-শ্রোতা বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গতেই বেশি।
‘অপরাধী’ গানটির কথা ও সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ নিজেই। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। এতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।
ইউটিউবের ‘গ্লোবাল র্যাঙ্কিং’-এ ১০০টি গানের মধ্যে ঢুকে ইতিহাস তৈরি করা গানটির গায়ক আরমান আলিফ বললেন, ‘শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। এছাড়া এই মুহূর্তে আসলে আমি আর কিছুই বলতে পারছি না। আমি সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এখন থেকে গানের প্রতি আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেলো। আমার প্রতি সবার এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করবো।’
একই প্রসঙ্গে গানটির সংগীতায়োজক অংকুর মাহমুদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বললেন, ‘আসলে কি প্রতিক্রিয়া জানাবো বুঝতে পারছি না। শুরু থেকেই গানটি নিয়ে আমাদের ভালো একটা প্রত্যাশা ছিল। কিন্তু সত্যি বলতে প্রত্যাশার মাপ এতোদূর ছিল না। এখন শুধু প্রতিক্রিয়ায় একটা কথাই বলতে পারি তা হলো – সম্মানিত শ্রোতা-দর্শকদের প্রতি আমার এবং আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি তাদের এই ভালোবাসা আমাদের প্রতি, গানটির প্রতি দেখানোর জন্য।’
‘অপরাধী’ গানটির প্রযোজক-পরিবেশক ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ এ প্রসঙ্গে বললেন, ‘এই অর্জন আমাদের পুরো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অর্জন। এই অর্জনের জন্য আমি ঈগল টিমের পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এমআইবি, আমাদের সকল অডিও কোম্পানীর কর্ণধার, সংগীত শিল্পী -কলাকুশলী, দর্শক-শ্রোতাসহ সকলকে। সবার প্রচেষ্টাতেই আমাদের আজকের এই অর্জন। ঈগল মিউজিক সামনে শ্রোতা-দর্শকদের জন্য আলিফের মতো আরও নতুন প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করবে, তুলে আনবে। আলিফের মতো সেই সকল ভবিৎষত নতুন শিল্পীদের জন্যও শ্রোতা-দর্শকদের জন্য ভালোবাসা-সমর্থন কামনা করছি।’
অনলাইন ডেস্ক:
৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। এছাড়াও সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা সংগীত শাখায় পুরস্কার জিতেছে ছবিটি।
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, চিত্রগ্রহণে ছিলেন এনামুল সোহেল এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অমিত দেবনাথ। রবিবার উৎসবের সমাপনী দিনে সবার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তৌকির আহমেদ।
তার হাতে পুরস্কার তুলে দেন শ্রীলংকায় সার্ক কালচারাল সেন্টারে সার্ক কালচারাল সেন্টারের ঊর্ধতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ।
‘হালদা ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, রুনা খান, দিলারা জামান, শাহেদ আলী প্রমুখ।
ভালোবাসার জন্য মানুষ কত কিছুই তো করে। কেউ কেউ আবার ভালোবাসা হারিয়ে হয়ে যান দিশেহারা। মনে রাখবেন, কারো ভালোবাসা পেতে চাইলে আপনাকেও তো কিছু করতে হবে। এককেন্দ্রিক ভালোবাসা কখনোই ফলপ্রসু হয় না। প্রিয়জনের ভালোবাসা পেতে জেনে নিন কিছু উপায়—
১. ভালোবাসার মানুষের কাছে কোনো কিছু গোপন রাখবেন না।
২. প্রিয়জনের কাছে সব সময় সৎ থাকার চেষ্টা করবেন।
৩. প্রিয় মানুষটির দুর্বলতম স্থানে কখনো আঘাত করবেন না।
৪. প্রিয় নারীর কাছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে।
৫. ব্যক্তিত্ববান পুরুষকেই নারীরা পছন্দ করে থাকেন।
৬. মনের মানুষের প্রতি যত্নবান হোন।
৭. পুরুষদের সেন্স অব হিউমার নারীদের আকৃষ্ট করে।
৮. প্রিয় মানুষকে পার্থিব দুঃখ-কষ্ট থেকে ভুলিয়ে রাখতে হবে।
৯. পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে চেষ্টা করুন।
১০. প্রিয়তমার চোখে চোখ রেখে কথা বলুন।
১১. না বলা কথাগুলো বলে ফেলুন।
১২. প্রিয় নারীকে কখনো আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না।
১৩. প্রিয়জনের সামনে সব সময় হাসি-খুশি থাকুন।
১৪. প্রিয় মানুষকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন।
১৫. প্রিয় নারীর পছন্দ-অপছন্দের প্রতি যত্নবান হোন।
অনলাইন ডেস্ক:
ঢাকাই ছবির ‘কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। আর বর্তমান সময়ের ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী একসঙ্গে জুটি বেঁধে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বাপ্পী এই ছবির নায়িকা সম্পর্কে বলেন, যদিও অপু বিশ্বাস আমার বড়বোনের মতো। তবে তার সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। তাই ক্যামেরার সামনে যখন কাজ করবো তখন ব্যক্তিগত সম্পর্ক কিংবা অবস্থান ভুলে যেতে হবে।
বাপ্পী আরো বলেন, আমাদের দু’জনের মধ্যে একটা ভালো বোঝা পরা আছে, এটা দিয়ে আমাদের রসায়নটা ক্যামেরার সামনে শক্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তিনি বলেন, মনে রাখতে হবে আ্যকশন থেকে কাট পর্যন্ত ‘অপু আমার গার্লফ্রেন্ড’। এই দুই তারকা নায়ক-নায়িকাকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
বৃহস্পতিবার (২৪ মে) এফডিসিতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং চলাকালে এসব কথা বলেন নায়ক বাপ্পী চৌধুরী। অপুর বিশ্বাসের সঙ্গে জুটি বদ্ধ হয়ে এই ছবিতে অভিনয় করছেন তিনি।
অপু বিশ্বাসকে নিয়ে বাপ্পী আরো বলেন, ‘অপু দিদি সব সময়ই হাসি খুশি থাকেন, প্রত্যেক শটে অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করেন। তিনি নিজেকে কখনো তারকা ভেবে আটকে রাখেন না। এ কারণে অপু দিদির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে কোন ধরনের সমস্যা বোধ করছি না।’
দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন। আর ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
গত ১৩ মে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয়। গত বৃহস্পতিবার এফডিসিতে ছবিটির প্রথম পর্যায়ের শুটিং শেষ হয়েছে।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস দীর্ঘ ১৭ বছর পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।