Category: বিনোদন

  • ১০০ সিনেমা হলে মুক্তি পাবে শাকিব-বুবলীর সুপার হিরো

    অনলাইন ডেস্ক:

    সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদের সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘সুপার হিরো’ ছবিটি। এরই মধ্যে সেন্সর বোর্ডে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত এই সিনেমা। শেষ দিকে সেন্সর হওয়ায় অনেকে ভাবছিলেন না জানি কয় হলে মুক্তি পাবে ছবিটি। হ্যাঁ এবার ঘোষণা এলো ১০০ হলে মুক্তি পাবে সুপার হিরো সিনেমাটি।

    নির্মাতা আশিকুর রহমান সিনেমা হলের লিস্ট ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, এখন পর্যন্ত ৮০টা হল নিশ্চিত হয়েছে। আসা করছি ১০০-র কাছাকাছি সংখ্যক হল নিয়ে সুপার হিরো আসতে পারে। তারপর ও এতো ষড়যন্ত্রের মাঝে মাত্র একদিনে এত গুলা হল বুকিং করা অনেক কঠিন। সবাইকে আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে দেশে বিদেশের আরও অনেক হল যুক্ত হবে ইনশাল্লাহ। সবাইকে ঈদ মুবারাক।’

    নায়িকা বুবলী বলেন, ‘অ্যাকশন থ্রীলারধর্মী এ ছবিটি মূলত দেশপ্রেম নিয়ে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই সুপার পাওয়ার রয়েছে। আমরা যদি সেগুলো ঠিকমত প্রয়োগ করতে পারি তাহলে আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। এরকমই একটা মেসেজ আছে এই ছবিতে। এই ছবির জন্য আমাকে ফাইটও শিখতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। একটা ফাইট দৃশ্য করার পর দু তিনদিন পুরো শরীর ব্যাথা করতো, তারপরও আবার শুট করেত হত।’

    প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় অনুমতিবিহীন শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর ছবিটির মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন। এরপর তথ্য মন্ত্রণালয় প্রযোজক তার ভুল স্বীকার করে নেয়ায় বিষয়টি মানবিকতার দিক থেকে বিবেচনা করে ছবিটিকে মুক্তির অনুমতি দেয়। এরপর অপেক্ষা ছিল সেন্সর সনদপত্রের। সেটিও হাতে এসে গেছে নির্মাতা আশিকুর রহমানের।

    ঢাকার মধ্যে মধুমিতা, আনন্দ, আজাদ, পদ্মা, শাহীন, মুক্তি ও যমুনা ব্লকবাস্টারে দেখা যাবে সিনেমাটি। এছাড়া ঢাকার বাইরে মিলিয়ে ৮০ হলে দেখা যাবে ছবিটি। এখনো চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে কিছু হল। সব মিলিয়ে ১০০ হলেই হয় তো মুক্তি পাবে সুপার হিরো।

  • ঈদের দিনে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলো পরীমণিকে

    বিনোদন ডেস্ক:
    জনপ্রিয় নায়িকা পরীমণি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সকালে পেটে ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পরীমণি।

    মূলত গ্যাস্টিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তারপরও দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি। বর্তমানে অ্যাপোলের হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন নায়িকা।

    হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থ রয়েছেন পরীমণি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছু নেই।

  • যে কারণে গ্রেফতার হলেন নায়িকা সাদিয়া আফরিন !

    অনলাইন ডেস্ক:

    আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সিনেমা বানানোর কথা বলে মো. মিজানুর রহমান খান নামের এক ব্যাক্তির কাছ থেকে এই টাকা আত্মসাত করা হয় বলে মামালায় উল্লেখ করা হয়েছে।

    গ্রেফতারের দুদিন পর বৃহস্পতিবার (১৪ জুন) এক বিবৃতিতে নায়িকা সাদিয়ার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল)। এতে জানানো হয় গত মঙ্গলবার (১২ জুন) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেফতার করা হয়।

    সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, মিজানুর রহমান খাঁন নামে এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া বলে যে, আমার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘২০১৩ সালে মো. মিজানুর রহমান খানের সঙ্গে চিত্রনায়িকা সাদিয়া আফরিনের ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে সাদিয়া আফরিন মিজানুর রহমানকে বলেন, তার স্বামী বিদ্যুৎকুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন। মিজানুর রহমানকে সিনেমায় অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার প্রলোভন দেখান।

    তাদের বিশ্বাস করে মিজানুর রহমান তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু বিনিয়োগের বেশকিছু দিন পার হয়ে যাওয়ার পর তাদের বারবার তাগাদা দিলেও তারা সিনেমা না বানিয়ে টালবাহানা করেন। এরপর টাকা ফেরত চাইলে চিত্রনায়িকা সাদিয়া আফরিন জানিয়ে দেন যে, তিনি টাকা দিতে পারবেন না।’

    উপায়ান্তর না দেখে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে।

    তিনি আরও বলেন, মামলাটি সিআইডি অধিগ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইমের (সিরিয়াস ক্রাইম স্কোয়াড) একটি বিশেষ দল চিত্রনায়িকা সাদিয়া ও স্বামীকে গ্রেফতার করে।

    এ ঘটনায় মিজানুর রহমান গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামালা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

    উল্লেখ্য, ‘ক্রাইম রোড’ ও ‘শোধ-প্রতিশোধ’ নামে দুটি সিনেমার কাজ করছেন বলে জানা গেছে। তবে সাদিয়া আফরিনের কোনও সিনেমা মুক্তি পেয়েছে বলে জানা যায়নি

  • শাকিব ছাড়া শূন্য বুবলী!

    অনলাইন ডেস্ক:
    বড় পর্দায় তার অভিষেক একসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তির মাধ্যমে। সংবাদ উপস্থাপিকা থেকে নায়িকা। এরপর ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেধে একের পর এক ছবি করেছেন। বলছি নায়িকা শবনম বুবলীর কথা।

    ক্যারিয়ারের শুরুতেই যেন ছক্কা হাকিয়েছেন এই নায়িকা। শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি মুক্তির পর দর্শক তাকে সাদরে গ্রহণ করেন। এরপর ‘অহংকার’ ও ‘রংবাজ’ মুক্তি পায়। যেখানে বরাবরের মতোই তার নায়ক ছিলেন শাকিব খান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপার হিরো’ ছবিটি। এই ছবি গুলোতেও নায়ক হিসেবে থাকছেন শাকিব খান তা সবার জানা।

    ক্যারিয়ারের শুরু থেকেই বুবলী বলে আসছেন ভালো প্রজেক্ট হলে শাকিব খানের বাইরেও অন্য নায়কদের সঙ্গে অভিনয় করবেন তিনি। কিন্তু বাস্তবের চিত্রটা সবারই জানা। এখন পর্যন্ত শাকিব খান ব্যতীত অন্য কোন নায়কের সঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না বুবলীকে। তবে কি শাকিব খান ব্যতীত অন্য কোনো নায়কের ছবি ভালো হচ্ছে না? তাহলে কি শাকিব খানকে ভর করে নিজের অবস্থান করে নিচ্ছেন বুবলী এমন প্রশ্ন উঠতেই পারে।

    চলচ্চিত্র পাড়ার এমন প্রশ্ন গুলো নিয়ে শবনম বুবলীর সঙ্গে কথা হলে তিনি বিডি২৪লাইভকে বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে খুব বেছে বেছে কাজ করি। ভালো প্রজেক্ট না হলে করি না। সত্যি কথা বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কয়টা ভালো কাজ হচ্ছে? ভালো কাজের সংখ্যা খুবই কম। যার ফলে আমার তেমন ভাবে ছবি করা হচ্ছে না। তার মানে আমি এইটা বলবো না যে অন্য নায়করা ভালো কাজ করছে না। অবশ্যই করছে। কিন্তু অন্য নায়কদের সঙ্গে কাজ করার অফার নিয়ে আমার কাছে এখনো কেউ আসেনি।’

    এদিকে, শাকিব খানের ভক্তরাও ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন তারা নায়িকা বুবলীর উপর বিরক্ত। ভক্তরা এখন প্রকাশ্যেই দাবি জানাচ্ছেন বুবলীকে বাদ দিয়ে অন্য নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে। নয়তো তারা শাকিব খানকেও প্রত্যাখ্যান করবেন বলেও হুমকি দিচ্ছেন।

    তাদের মতে, সম্প্রতি টালিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সেসব ছবিতে শাকিবের নায়িকা ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পায়েল সরকার, সায়ন্তিকাসহ অনেকেই। শাকিবের সঙ্গে এসব নায়িকার জুটি দেখে অভ্যস্থ হয়ে উঠছেন ভক্তরা। যে কারণে এসব নায়িকার পাশে বুবলীকে আর মানতে পারছেন না কেউই। তার উপরে দীর্ঘ দিন গেলেও বুবলীর অভিনয় যে খুব একটা উন্নতি হয়েছে তাও মনে করছেন না কেউই। যে কারণে ভক্তরা এখন প্রকাশ্যেই দাবি জানাচ্ছেন বুবলীকে বাদ দিয়ে অন্য নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে। নয়তো তারা শাকিব খানকেও প্রত্যাখ্যান করবেন বলেও হুমকি দিচ্ছেন ভক্তরা।

  • বুবলী কি প্রেগনেন্ট? মুখ খুললেন নিজেই ( ভিডিও)

    অনলাইন ডেস্ক:
    শাকিব খান ও বুবলী অভিনীত বহুল আলোচিত ছবি ‘সুপার হিরো’। মুক্তির আগেই বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছে এ সিনেমাটি। গত মঙ্গলবার ছবিটির ‘তোমাকে আপন করে পাবো’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ দর্শক গানটি দেখেছেন।

    রোমান্টিক ঘরানার এ গানটি দেখে দুই তারকার ভক্তরাও খুশি, কিন্তু গানের একটি দৃশ্যের জন্য অনেকে বুবলীর সমালোচনাও করেছেন। তাদের ভাষ্য, গানের দৃশ্যটিতে বুবলীকে ‘বেমানান’ লেগেছে। অনেকেই বলছেন, ‘মুটিয়ে গেছেন বুবলী’! কেউ কেউ তো এটাও বলছেন বুবলী নাকি মা হতে যাচ্ছেন!

    যে গান নিয়ে এত বিতর্ক সেই গান প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী অনেকটা ক্ষোভের সুরেই বলেন, ‘শুটিংয়ের সময় যারা ছিলেন তাদের কারণে এখন অনেকেই এ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। এখানে মূল সমস্যা ছিল ক্যামেরা নিয়ন্ত্রণ। ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ছিল তারা বুঝে উঠতে পারেন নাই? অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বুঝা যায়নি। ক্যামেরাতে আমাকে কেমন লাগবে এটা তো তারা বুঝবে। পরে এডিট করা যেত।’

    সমালোচনাকরীদের ‘বিরোধী গ্রুপ’ নামে আখ্যাও দেন বুবলী। বলেন, ‘তথাকথিত কিছু লোক অপেক্ষায় থাকে বিতর্কিত ছবি বা নিউজ ছড়ানোর জন্য। কিন্তু যখন আরেকটা ভালো কাজ করছি, তখন এরা চুপ মেরে থাকে। কই তখন তো তাদের পাই না।’

    বুবলী আরও বলেন, ‘সুপার হিরো’ ছবির গানগুলো অন্য পোশাকে যখন সবাই আমাকে দেখবে, তখন বুঝতে পারবে আমার ফিটনেস কেমন! আর পুরো ছবিটা দেখলে সবাই বুঝতে পারবেন আমি কেমন কাজ করেছি

    সেই গানটি দেখতে ভিজিট করুন:

     

  • বঙ্গ-বিডি ইউটিউবের ঈদ সূচিতে তারকাদের নাটক

    অনলাইন ডেস্ক:
    আসছে ঈদে অনুষ্ঠানমালা নিয়ে টেলিভশনে সঙ্গে পিছিয়ে নেই ইউটিউবও। বাংলাদেশের নেতৃস্থানীয় ইউটিউব নেটওয়ার্ক এবং ডিজিটাল বিনোদন প্রদানকারী বঙ্গ-বিডি দর্শকের চাহিদা মেটাতে ইউটিউব ঈদ অনুষ্ঠান সূচিতে রেখেছে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নাটক।

    জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বিশেষ টেলেফিল্ম ‘হানি হানি মুন মুন’ ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেলা ২টা ২৫ মিনিটে এশিয়ান টিভিতে প্রচারিত হবে। টেলিফিল্মটির ডিজিটাল রাইটস নিয়েছে বঙ্গ-বিডি। এটি ১৯ জুন বঙ্গ-বিডির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়াও বঙ্গ-বিডি চ্যানেলে প্রচারিত হবে ‘বাতাসে প্রেম ভাসে’, ‘রোলিং ইন দ্য ডিপ’, ‘দা লাস্ট ফ্রাইডে’, ‘সদা সত্য কথা বলিব’, ‘সফল প্রেমিক’, ‘তালা চাবি’সহ আরো বেশ কিছু নাটক ও টেলেফিল্ম।

    বাংলাদেশের নেতৃস্থানীয় ইউটিউব নেটওয়ার্ক এবং ডিজিটাল বিনোদন প্রদানকারী বঙ্গ ইতিমধ্যে ৫টি সফল বছর পার করেছে। তাছাড়া গ্রামীণফোন দ্বারা প্রচারিত লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ ‘বায়োস্কোপ’ এর জনক বঙ্গ-বিডি ২০১৭ সালে লাভ করেন আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড। ১ কোটির বেশি সাবস্ক্রাইবার্সের এই নেটওয়ার্কে ১৬৫টির মতো চ্যানেল রয়েছে। যার মধ্যে জাজ মাল্টিমিডিয়া, সালমান দা ব্রাউনফিশ , মাশরাঙ্গা টিভি , ভাই-ব্রাদার্স ও গান ফ্রেন্ডস অন্যতম। পাশাপাশি প্রতিষ্ঠানটি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখভাল করছে।

  • রণবীর কাপূর নিয়ে অবশেষে মুখ খুললেন আলিয়া

    বিনোদন ডেস্ক:
    মহেশ ভাট কন্যা আলিয়া সোজাসাপ্টা কথা বলে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন রণবীর কাপূর। জোর গুঞ্জন একে অপরের প্রেমে মজেছেন বলিউডের এই দুই তারকা। প্রায়ই তাদের দেখা যায় একসঙ্গে। রণবীরও জানিয়েছেন যে তারা ডেট করছেন। আলিয়াও জানিয়েছেন রণবীরের প্রতি তার ক্রাশের কথা।

    বিয়ে নিয়ে সম্প্রতি আলিয়া বলেন, বিয়ের আগে সঙ্গীর সঙ্গে সহবাস করতে চাই না। আমি বিয়ে করেই ওর সঙ্গে থাকব। আর আমি সন্তানের কারণেই বিয়ে করব। যখন মনে হবে এবার আমার সন্তান চাই, তখনই বিয়ে করে ফেলব। তবে আমি বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। এ ছাড়া আমি ভেবেচিন্তেও সিদ্ধান্ত নিই না। অনেকের মনে হচ্ছে- আমি ৩০ বছর বয়সে গিয়ে হয়তো বিয়ে করব। কিন্তু এর আগেও বিয়ে করে সবাইকে চমক দিতে পারি। যে কোনো সময় বিয়ে করতে পারি।

    আলিয়ার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনও এগিয়ে চলেছে। তার অভিনীত ‘রাজি’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে।

  • কুমিল্লার শিল্পী কাজী আলমগীর হোসাইন এর ‘রমাদান এলো রমাদান’

    ( জাগো কুমিল্লা.কম)
    রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কুমিল্লার শিল্পী কাজী আলমগীর হোসাইন এর “রমাদান এলো রমাদান” ইসলামী সঙ্গীতটি ইউটিউ প্রকাশ হয়েছে কিছু দিন আগে। যা ইতিমধ্যে শ্রোতাদের নিকট ব্যাপক সাড়া জাগিয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন মতিউর রহমান খালিদ। শিল্পী কাজী আলমগীর হোসাইন বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে।

    তিনি ২০০৫ইং সালে প্লাবন শিল্পীগোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠনে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার সাংস্কৃতিক জগতের কাযক্রম শুরু করেন। শেষপযায় এসে তিনি প্লাবনের পরিচালক হিসেবে ীঘনি ায়িত্ব পালন করেন। প্লাবন থেকে বিায় নিয়ে সাংস্কৃতিক জগতকে আরো প্রচার এবং প্রসারিত করার জন্য “সুরের মোহনা সংগীত একাডেমী” নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি শিশুকাল থেকেই মক্তব এবং প্রাথমিক বিদ্যালয়ে গান গেয়ে সকল শিক্ষক, শিক্ষাথী এবং এলাকাবাসীর মন মাতাতেন।
    সাংস্কৃতিক জগতে তার রয়েছে অনেক কৃতিত্ব এবং তিনি অনেক পুরুস্কার পেয়েছেন। তিনি ঈযধহহবষ-৯ থেকে শুরু করে জাতীয় অনেক চ্যানেলে নিয়মিত গান পরিবেশন করেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছর ইসলামি গানের অনেক প্রোগ্রাম করে থাকেন। রমাদান গানটি তার প্রথম এ্যালবাম- আল্লাহ মহান এ্যালবামের প্রথম গান। মাহে রমজানের পরেই তার বাকি গানগুলোর কাযক্রম শুরু হবে।

  • কারাগার থেকে মুক্ত হয়ে যা বললেন আসিফ আকবর

    অনলাইন ডেস্ক:

    তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কেন্দ্রীয় কারাগারে তার জামিন আদেশ পৌঁছানোর পর সোমবার বিকেল সাড়ে ৪টার মধ্যে ছাড়া পান তিনি। এরপর স্ত্রী সালমা আসিফসহ কাছের মানুষদের নিয়ে নিজ বাসভবনে ফিরেন তিনি। আসিফ কারাবন্দী হওয়ার পরে ভক্তরা ব্যাকুল ছিলেন তার মুক্তির প্রতীক্ষায়। অন্যদিকে নানা প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মাঝে।

    জেল থেকে বের হয়েই নিজের ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। কিছুটা ব্যঙ্গ করেই আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশের সবাইকে সালাম এবং গারদীয় শুভেচ্ছা। আমার অবর্তমানে যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমার মরহুম বাবা মা’র পক্ষ থেকে কৃতজ্ঞতা। যারা আমাকে নিয়ে সত্য-মিথ্যা প্রশ্ন তুলেছেন, তাদের জন্য সঠিক উত্তর নিয়ে হাজির হবো শিগগিরই।’

    আসিফ আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, কারা কর্তৃপক্ষ, কারাবন্দী ভাইদের জন্য অনেক ভালোবাসা, কারণ বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা আমার ব্যাপক যত্ন নিয়েছেন। আমার ফ্যানদের অনুরোধ করছি সবাই শান্ত থাকুন, যে কোনো রকম উত্তেজনা পরিহার করুন, আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমি আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ, ভালোবাসা অবিরাম।’

    শফিক তুহিনের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে। সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

    এর আগে গত মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন কর্তৃক তেজগাঁও থানার দায়ের করা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার একটি মামলায় (মামলা নম্বর ১৫) তাকে গ্রেফতার করা হয়েছিল।

  • কারাগার থেকে বাসায় যাচ্ছেন আসিফ আকবর

    অনলাইন ডেস্ক:
    তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কেন্দ্রীয় কারাগারে তার জামিন আদেশ পৌঁছানোর পর বিকেল সাড়ে ৪টার মধ্যে ছাড়া পান তিনি। এরপর স্ত্রী সালমা আসিফসহ কাছের মানুষদের নিয়ে নিজ বাসভবনের দিকে যাত্রা করেন।

    ঈদের আগে আসিফ আকবরের মুক্তি নিয়ে সংশয়ে ছিলেন তার পরিবার-পরিজন ও ভক্তরা। তবে সেই সংশয় কেটে গেছে। কারা জীবন থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও সবার মাঝে ফিরে এসেছেন তিন। তার ফিরে আসার আনন্দে ভাসছে ফেসবুক।

    শফিক তুহিনের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে। সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

    এর আগে গত মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন কর্তৃক তেজগাঁও থানার দায়ের করা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার একটি মামলায় (মামলা নম্বর ১৫) তাকে গ্রেফতার করা হয়।

    প্রসঙ্গত, কুমিল্লার ছেলে আসিফ আকবর ছেলেবেলা থেকেই ক্রিকেট ও গানকে সঙ্গী করে চলেছেন। নানা কারণে ক্রিকেটের সঙ্গে দূরত্ব ঘটলেও গানকে তিনি জীবনের পাথেয় করে নিয়েছেন। সেই গান আসিফ আকবরকেও দিয়েছে দুই হাত ভরে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে বাজিমাত করে দেন তিনি। এক অ্যালবাম দিয়েই বনে যান সুপারস্টার।

    যদিও তারও আগে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘রাজা নাম্বার ওয়ান’ ছবিতে ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ গান দিয়ে যাত্রা করেছিলেন তিনি। তবে পরবর্তীতে অডিও এবং চলচ্চিত্রেও জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন নিজের নাম। মাঝখানে দীর্ঘ আট বছর ছিলেন না গানে নানা অভিমানের জন্য। তবে নতুন করে ফিরে স্বভাবজাত তাক লাগিয়ে দিয়েছেন আসিফ। এখনো তিনিই সবার সেরা, শ্রোতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের চাহিদায়