Category: বিনোদন

  • কুমিল্লার ছেলে আলাউদ্দিনের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ ( ভিডিও)

    ( জাগো কুমিল্লা.কম)

    কুমিল্লার এই তরুণ  শিল্পী গান গেয়ে যেতে চান বহুদূর। ’পালঙ্কে না থুই’ আলব্যামে সর্বমোট ৮ টি গান রয়েছে। তারমধ্যে অন্যতম কাষ্ঠখরি গানটি।গান টি রচনা করেন দেশ বরেণ্য রচয়িতা তাপস চৌধুরী এবং গানটি সুর করেছেন বিখ্যাত সুরকার লিটন দাস।

    তরুণ কন্ঠ শিল্পী এইচ এম আলাউদ্দিন নতুন নতুন গানের মাধ্যমে শ্রোতদের মন জয় করেছেন। ইতিমধ্যে কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

    এইচ এম আলাউদ্দিন কমিল্লার ছেলে। আলাউদ্দিন গানের সিড়িঁতে ওঠার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তার স্বপ্ন গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা।

    তিনি বলেন, শ্রোতাদের জন্য গানের মাধ্যমে কিছু করতে চাই। ছোট বেলা থেকেই গানের সাথে আছি, থাকবো। সব সময় সবার অনুপ্রেরনা চাই।আমি যাতে কুমিল্লাবাসীসহ সকলের সহযোগিতা নিয়ে গানের সাথে থেকে সকলকে নতুন নতুন গান উপহার দিতে পারি। সকলের দোয়া কামনা করছি।

    গানটি দেখতে এখানে ক্লিক করুন

    পরবর্তীটি গানটি দেখতে ভিজিট করুন:

  • অবশেষে শাহরুখ খানকে ‘হ্যাঁ’ বললেন কারিনা

    অনলাইন ডেস্ক
    চার নারী কেন্দ্রীক ছবি হলেও ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছেন কারিনা কাপূর। সম্প্রতি অবসর থেকে বলিউডে ফিরে এসে বক্স অফিসে বাজিমাত করেছেন এই অভিনেত্রী। এর আগে মা হওয়ার পর চলচিত্র জগৎ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এই ছবিতে কারিনা ছাড়াও সোনম, স্বরা, শিখা অভিনয় করেছেন।

    তবে ‘ভিরে দি ওয়েডিং’ পর্ব মিটতেই এবার পরবর্তী ছবি নিয়ে ভাবতে শুরু করেছেন কারিনা। আর পরবর্তী ছবিতে কারিনাকে কার বিপরীতে দেখা যাবে জানেন?

    শাহরুখ খান। বি-টাউনে এখন খবর, অবশেষে কিং খানকে নাকি ‘হ্যাঁ’ বলেছেন কারিনা। শোনা যাচ্ছে, শাহরুখের পরবর্তী ছবি ‘স্যালুট’-এ দেখা যাবে কারিনাকে। খুব সম্ভবত, এই ছবিটি রাকেশ শর্মার বায়োপিক।

    ছবিতে শাহরুখের চরিত্রটিকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তাঁর চরিত্রকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়। ছবিটির প্রযোজকদের কাছে কারিনার এমনি প্রস্তাব ছিল। আর প্রযোজকরা কারিনার এই প্রস্তাব মেনে নেওয়ার কারণেই তিনি শাহরুখকে হ্যাঁ বলেছেন বলে এমনটাই জানাগেছে। প্রথমদিন অবশ্য এই ছবিতে আমির ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল।

    তবে শুধু শাহরুখই নন, রাজ মেহেতার পরবর্তী ছবিতে অক্ষয় কুমারের বিপরীতেও নাকি দেখা যাবে বেবোকে। ডিএনএ সূত্রে খবর, রাজ মেহেতার ছবিতে আবার ‘মা’-এর চরিত্রে দেখা যাবে কারিনাকে।

    ঠিক ব্যক্তিগত জীবনে কারিনা যেমন মাতৃত্বকে উপভোগ করছেন সেভাবেই ছবিতেও দেখা যাবে তাঁকে। এই ছবিটিতে বিয়ে, সম্পর্ক নিয়ে বিশেষ সামাজিক ম্যাসেজ থাকবে বলেই জানিয়েছেন নির্মাতারা। ছবির চিত্রনাট্যটি কারিনার বেশ পছন্দ হয়েছে বলেও তাঁদের দাবি।

  • পাক সুন্দরীর যে নাচ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়! (ভিডিও)

    অনলাইন ডেস্ক:
    রামিনা আশফাক। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সুন্দরী। এরই মধ্যে রামিনা নিজের সৌন্দর্য দিয়ে পাকিস্তানিদের হৃদয় জয় করে নিয়েছেন। পাশাপাশি তার আকর্ষণীয় ও উত্তেজক ফিগার দিয়ে মার্কিন নাগরিকদেরও নজর কেড়েছেন।

    সম্প্রতি রামিনা আশফাক তার ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেন। যা কিনা সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

    ২৫ বছর বয়সী রামিনা অবশ্য ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ডের’ তকমা আগেই গায়ে লাগিয়েছেন। ২০১৭ সালে ‘মিস আর্থ’ প্রতিযোগিতায়ও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন রামিনা আশফাক।

    ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, রামিনা তার আত্মীয়-স্বজন ও ফ্যানদের নিয়ে শেষ জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে মিলিত হয়েছিলেন। সেখানে একটি জমজমাট গানের সাথে শরীর দোলান রামিনা। সেই নাচের ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ দেখছে।

    রামিনা আশফাক পাকিস্তানি বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও বার বার এই খোলামেলা সাহসী প্রকাশ আলোচনায় এসেছে।

    রামিনা আশফাকের সেই উষ্ণ নাচের ভিডিওটি দেখতে ক্লিক করুন:

    https://youtu.be/GrZ5Cuys97M

  • এবার নিজের গানে বাজিমাত করলো সেই ‘অপরাধী’ টুম্পা! (ভিডিও)

    অনলাইন ডেস্ক:
    অন্য শিল্পীর গান কাভার করে দারুণ সাড়া পাওয়া টুম্পা খান সুমি এবার এলেন মৌলিক গান নিয়ে। ‘অষ্টপ্রহর’ শিরোনামের গানটিতে তার গায়কীর শক্তিমত্তা টের পাওয়া যায়।

    ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হওয়া গানটির স্টুডিও ভার্সানের ভিডিও দেখা যাচ্ছে অনলাইনে। ‘অষ্টপ্রহর’ লিখেছেন সারাজাত সৌম, সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ। আজব রেকর্ডসের ব্যানারে ইউটিউবে প্রকাশ হয়েছে গানটি।

    ‘অষ্টপ্রহর’ নিয়ে টুম্পা খান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল আমার নিজের গাওয়া গান হবে। সে স্বপ্ন পূরণ হলো। অন্যদের গান অনেক গেয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি। তবে এবার চাই নিজের গান দিয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে।’

    টুম্পা অনেক দিন ধরেই ফেসবুক ও ইউটিউবে গিটার বাজিয়ে অন্যের গান নিজের কণ্ঠে তুলে ভালো পরিচিতি লাভ করেন। তবে সম্প্রতি আরমান আলিফের ‘অপরাধী’ গানটির কাভার করে অনলাইনে সাড়া ফেলে দেন। সেই খবর বাংলাদেশের পাশাপাশি ভারতের মিডিয়ায়ও প্রচার হয়।

    এদিকে কিছুদিন আগে ‘ও মাই লাভ’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন টুম্পা। এতে তার সহশিল্পী ক্লোজআপ ওয়ান-খ্যাত কিশোর।

    গানটি দেখতে এখানে ক্লিক করুন:

     

  • ঘর ভাঙলো অভিনেত্রী তাসনুভা তিশার

    (জাগো কুমিল্লা.কম)

    ঘর ভাঙলো মডেল অভিনেত্রী তাসনুভা তিশার। তার এই বিবাহ বিচ্ছেদের খবর তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন।

    নিজের ডিভোর্সের কথা স্বীকার করে তাসনুভা তিশা বৃহস্পতিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুকে লিখেছেন, ‘অনেকেই আমার কাছে জানতে চাইছে এবার ঈদে কেন আমার এতো কম কাজ। তো সবাইকে আমি কিছু সত্য বিষয় জানাতে চাই। গত ফেব্রুয়ারি মাসে আমাদের ডিভোর্সের লিগ্যাল ফরমালিটিজ শেষ হয়েছে। এবং গত ছয় মাস যাবত আমি প্রচণ্ড মানসিক কষ্টের মধ্যদিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট আমি কয়েকমাস আগে খুব অসুস্থ হয়ে পড়ি এবং হসপিটালাইজড হই।

    আর এ সমস্ত সিচুয়েশনের জন্য অনেক কাজ করতে পারিনি। কারো সঙ্গে কন্টাক্টও করতে পারিনি। কষ্টের বিষয় হচ্ছে আমার এই দুরবস্থার কারণ একেকজন একেকভাবে চিন্তা করে সেটাকে নিয়ে নিজেদের মতো মিসইন্টারপ্রিট করেছে। আমার ডিভোর্সের কারণ একেবারেই আমাদের নিজস্ব কিছু ইস্যুজ। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই। আর আমার ছেলে যেন তার মায়ের কাছ থেকে ডিপ্রাইভ না হয় সেটা নিশ্চিত করব। ইনশাআল্লাহ নেক্সট ঈদে ভালো ভালো কাজ আপনাদের দিতে পারব। দোয়া করবেন।’

    দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন তিশা ও ফারজানুল হক। ফারজানুল হক পেশায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার। তাদের ঘরে সন্তানও রয়েছে।

  • রণবীরের স্ত্রী হচ্ছেন আলিয়া ভাট!

    অনলাইন ডেস্ক:
    আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক ঘিরে বহুদিন ধরেই নানান কথা শোনা যাচ্ছিল। যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে দুই তারকাকে দেখা যাচ্ছে, আর যেভাবে তাঁরা দুজনে একে অপরের সম্পর্কে মন্তব্য করছেন তাতে রণবীর-আলিয়াকে নিয়ে গুঞ্জন থামছে না। এবার বিয়ে নিয়ে মুখে খুলে বিষয়টি আরও উস্কে দিলেন আলিয়া নিজেই।

    আপাতত ‘সঞ্জু’ ছবির প্রোমোশনে ব্যস্ত রণবীর কাপুর। তাঁর পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ -তে দেখা যাবে আলিয়া ভাটকেও। আলিয়ার সঙ্গে রণবীরকে ছবির শ্যুটিং-এর ফাঁকেও দেখা গিয়েছে একসঙ্গে। ফলে গুঞ্জন আরও বেশি ছড়িয়ে যায়। তাছাড়া সবাইকে অবাক করে সোনম কাপুরের বিয়েতেও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। এবার সেই বিয়ের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন শুরু হতেই রণবীর কাপুর জানান, সম্ভবত তিনি এবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আলিয়া জানাচ্ছেন, তিনি জীবনে কোনও দিন প্ল্যান করে কিছুই করেননি। যা হবার তা হবেই। তিনি নিজের সন্তানদের সঙ্গে সংসার পাততেও চান বলে জানিয়েছেন আলিয়া।

    বিয়ে নিয়ে কোনও ডেডলাইন রয়েছে কী না তা জানতে চাওয়া হলে আলিয়া জানান, ‘আমি কোনও ডেডলাইন নির্দিষ্ট করি না। কারণ এটা আমায় ভাবায় না।’ এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও রকমের লিভ ইন সম্পর্ক নিয়ে তিনি এগোতে চান না। যাঁকে পছন্দ তাঁকে বিয়ে করেই তাঁর সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন আলিয়া।

  • এই কি করলেন সানি লিওন! (ছবিসহ)

    অনলাইন ডেস্ক:
    সানি লিওন। বিতর্ক যেন তার পিছু ছাড়ছেই না। নীল ছবি ছেড়ে বলিউড সিনেমায় ইতোমধ্যে নিজের অবস্থান শক্ত করেছেন। তবুও কিছু একটা করলেই, সানি লিওনকে নিয়ে রীতিমতো হামলে পড়েন নেটিজেনরা।

    এবারও তেমনটিই হল। ফার্দাস ডে-তে নিজের মেয়ে, স্বামীকে নিয়ে সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে ছবি দিতেই নেটিজেনরা শুরু করেদিয়েছেন সানির সমালোচনা।

    সানি লিওনের ইনস্টাগ্রামের দিকে খেয়াল করলে দেখা যাবে পাশে স্বামী ড্যানিয়েল, কোলে মেয়ে নিশাকে নিয়ে ছবি দিয়েছেন সানি। উপলক্ষ্য হচ্ছে- ফার্দাস ডে। যেহেতু এই ছবিতে সানির শরীরে কোনো কাপড় নেই বলে মনে হয়েছে, তা নিয়েই যত শোরগোল। এমনকি, উন্মুক্ত ছিলেন সানি লিওনের স্বামী বর ড্যানিয়েলও।

    এই ছবি পোস্ট করে সানি লিখেছেন, ‘আজ পিতৃ দিবস। তাই এই ছবির মাধ্যমে গভীর ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সানি, নিশার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে ভালোবাসার জন্য এবং আমাদের দুজনকেই এভাবে ভালোবাসা দেয়ার জন্য।’

    সানির এই ছবির নিচেই নানা রকম তীর্যক মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে সেই মন্তব্যের কোনো জবাব দিতে চাননি সানি ও ড্যানিয়েল দম্পতি।

  • গ্রেফতার হওয়া নায়িকা সাদিয়ার বিরুদ্ধে বের হলো চাঞ্চল্যকর তথ্য

    অনলাইন ডেস্ক:
    সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় চিত্রনায়িকা সাদিয়া আফরিন বর্তমানে কারাগারে। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ পাওয়া গেছে।

    বাংলাদেশি একটি এসকর্ট সার্ভিস প্রোভাইডার সাইটে তার ছবি দেখা যাওয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। যদিও সেই ছবিতে ছদ্মনাম ‘নিনা’ (বয়স ২৪) ব্যবহার করা হয়েছে। দেশের কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ পায়।

    এ বিষয়ে বিস্তারিত জানতে সেই সাইটে প্রবেশ করলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। সেখানে সাদিয়ার ছবি দেখা যায় কিন্তু নাম পরিবর্তন করে দেওয়া। তবে তিনি পুলিশ হেফাজতে থাকায় ছদ্মনামে দেহ ব্যবসায় জড়িত থাকার বিষয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    সাদিয়ার দেহ ব্যবসায় জড়িত থাকার বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘চলচ্চিত্রের নাম ব্যবহার করে অনেকেই এখন নিজেদের দাম বাড়িয়েছেন। তাদের মাঝে সাদিয়াও একজন। তিনি অনৈতিক কাজ করে কিনা তা আমার জানা নেই। তবে বিভিন্ন আড্ডায় তার এ সকল কাজে সম্পৃক্ত থাকবার কথা বহুবার শুনেছি।’

    ২০১৫ সালে দুই প্রযোজক আকাশ, রনি ও পরিচালক এম কে জামানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাদিয়া আফরিনকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। ‘বিষাক্ত ইয়াবা’ নামে সিনেমার দুই প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন সাদিয়া নিজেই।

    অভিনেত্রী সাদিয়া আফরিন বিনোদন বিচিত্রা সেরা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১১ সালে মিডিয়ায় পা রাখেন। মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু সিনেমায় আইটেম গানে কাজ করেন। এছাড়া বেশকিছু নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন সাদিয়া।

  • সানি লিওনের পর ‘বিগ বস ১২’-এ দেখা যাবে যাকে !

    অনলাইন ডেস্ক:
    এবারের ‘বিগ বস’-এ যে বেশ কিছু চমক রয়েছে, সে খবর ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা। এরইমধ্যে একাধিক প্রতিযোগীর নামও জানা গেছে। কিন্তু প্রতিবারের মতো এবারও সব নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি ‘বিগ বস’ এর আয়োজকরা।

    তবে সম্প্রতি ‘বিগ বস ১২’-র প্রতিযোগী হিসেবে ফাঁস হয়েছে একটি নাম। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে কি সানি লিওনের পর ফের এক পর্নস্টারকে দেখা যাবে ‘বিগ বস’ এর সংসারে?

    ঘরের অন্দরের কেচ্ছা সবসময় দর্শকদের পছন্দ হয়। আর তাই প্রতিবারই ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকে এই সেলিব্রিটি রিয়ালিটি শো।

    জানা গেছে, এবার আরো বোল্ড হতে চলেছে শোয়ের ফরম্যাট। কারণ এবার বাস্তবের জুটিদেরই প্রতিযোগী হিসেবে দেখা যাবে। এদের মধ্যে সমকামী যুগলরাও থাকবেন। দেখা যাবে স্ট্রিপার, এমনকী যৌনকর্মীদেরও। আসলে শোয়ের এক্স ফ্যাক্টর আরো জোরদার করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। আবার এও শোনা গিয়েছিল, নিজের কেরিয়ারে ঘুরে দাঁড়াতে কমেডিয়ান কপিল শর্মাও নাকি আসতে পারেন প্রতিযোগী হিসেবে। তবে আপাতত আলোচনা চলছে নতুন নামটি নিয়ে।

    ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সানি লিওনের পর আবার এক পর্নস্টার বিগ বস-এর সংসারে পা রাখতে চলেছেন। আপনার মাথায় কি মিয়া খালিফার নাম আসছে? এমনটা আসতেই পারে। কেননা, গত দুই মৌসুমেও শোনা গিয়েছিল নীল ছবির জনপ্রিয় সেই তারকার নামটি। তবে আপনার আন্দাজ সঠিক নয়। এবার যিনি আসতে চলেছেন তিনি হলেন- শান্তি ডায়নামাইট। হ্যাঁ, নামেই যখন ধামাকা, তখন তাকে নিয়ে উত্তেজনা পারদ ছড়ানোটাই স্বাভাবিক।

    এর আগে, ভারতীয় বংশোদ্ভূত সানি এই শোয়ে পর্নস্টার হিসেবেই পা রেখেছিলেন। ‘বিগ বস’ তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এখন বলিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। এবার কি পালা শান্তির? ভাবছেন তো গ্রিক তারকার নাম শান্তি কেন? আসলে এই পর্নস্টারের মা পাঞ্জাবি। আর এভাবেই ভারতের সঙ্গে আত্মিক যোগ রয়েছে তার।

    তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা হয়নি। কিন্তু এবার যে ‘বিস বস’ এর পরিবেশ বেশ উষ্ণ হতে চলেছে, তা আন্দাজ করা যেতেই পারে। এখন শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ‘বিগ বস’ এর সংসারে উত্তেজনা পারদ ছড়াতে শান্তি আসছেন কি না!

  • বুবলীর প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন, যা বললেন অপু

    অনলাইন ডেস্ক:
    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিনের বিরতির পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন। গত মে মাস থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান অপু।

    এদিকে, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে প্রায় কোনো না কোনো কন্ট্রোভার্সি মাথাচারা দিয়ে ওঠে। এই দুই নায়িকার সম্পর্ক যে ভালো নয়, তা আর বলতে বাকি নেই। তাদের বাগবিতন্ডার কারণ আর কেউ নন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিবকে নিয়ে যত সমস্যা এই দুই অভিনেত্রীর মধ্যে।

    শাকিব-অপুর বিয়ে, বিচ্ছেদ থেকে শুরু করে বুবলী-শাকিবের প্রেমের গুঞ্জন। কোনো বিষয়ই বাদ পড়ে না তাদের ঝামেলার মধ্যে। কখনো অপু, বুবলীর সম্বন্ধে খারাপ মন্তব্য করেন, তো কখনো বুবলী, অপুকে নিয়ে খারাপ মন্তব্য করেন। এছাড়া শাকিবকে নিয়েও বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছেন অপু।

    ফের তাদের নতুন ঝগড়া গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। বিভিন্ন সময় বুবলীর ব্যাপারে মন্তব্য করলেনই সঙ্গে নিজের সম্বন্ধেও বিস্ফোরক কমেন্ট করেন। কিন্তু এবার রীতিমতো বিস্ফোরক কমেন্ট করে বসলেন অপু বিশ্বাস। তিনি নাকি বহুবার অবর্শন করিয়েছেন।

    শাকিব খানের ছবি ‘সুপারহিরো’ তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনব বুবলী। রোম্যান্স-অ্যাকশন-ড্রামা নিয়েই তৈরি ছবির চিত্রনাট্য। গত মঙ্গলবার ছবিটির ‘তোমাকে আপন করে পাবো’ শিরোনামের একটি গান ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখেরও বেশি দর্শক গানটি দেখেছেন।

    রোমান্টিক ঘরানার এ গানটি দেখে দুই তারকার ভক্তরাও খুশি, কিন্তু গানের একটি দৃশ্যের জন্য অনেকে বুবলীর সমালোচনাও করেছেন। তাদের ভাষ্য, গানের দৃশ্যটিতে বুবলীকে ‘বেমানান’ লেগেছে। অনেকেই বলছেন, ‘মুটিয়ে গেছেন বুবলী’! কেউ কেউ তো এটাও বলছেন বুবলী নাকি মা হতে যাচ্ছেন! তারপরই শুরু হয় জল্পনা।

    যে গান নিয়ে এত বিতর্ক সেই গান প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী অনেকটা ক্ষোভের সুরেই বলেন, ‘শুটিংয়ের সময় যারা ছিলেন তাদের কারণে এখন অনেকেই এ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন। এখানে মূল সমস্যা ছিল ক্যামেরা নিয়ন্ত্রণ। ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন ছিল তারা বুঝে উঠতে পারেন নাই? অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বুঝা যায়নি। ক্যামেরাতে আমাকে কেমন লাগবে এটা তো তারা বুঝবে। পরে এডিট করা যেত।’

    নানা কারণে বুবলীর সঙ্গে সম্পর্ক ভালো নয় অপু বিশ্বাসের। এখন অপু কলকাতায় শুটিং করেছেন। ছবির নাম ‘শর্টকাট’। পরিচালক সুবীর মণ্ডল। নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এই চলচ্চিত্রে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে।

    ভারতীয় একটি গণমাধ্যমের এর পক্ষথেকে বুবলীর প্রেগনেন্সি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, ‘কে প্রেগনেন্ট হলো তার খবর আমি কিভাবে বলব। যার ইচ্ছে সে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হতেই পারে। আমিও প্রেগনেন্ট হয়েছিলাম। অনেকবার অ্যাবরশনও করিয়েছি। এ নিয়ে আসলে আমার কিছু বলার নেই’।

    প্রসঙ্গত ‘শর্টকাট’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসুর পাশাপাশি অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবিটি সঙ্গীত পরিচালনা করবেন নচিকেতা।