Category: বিনোদন

  • কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক:

    কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।

    সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আজ রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

  • ইউটিউবার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা

    অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেইসঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ সাতদিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এসময় প্রায় দেড় ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন রাফসান।

  • “প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়”

    অনলাইন ডেস্ক:

    অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই গুঞ্জনটি ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এরইমধ্যে অনেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে অভিনেতার ছবি পোস্ট করে বিষয়টি জানাচ্ছেন।

    তবে প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়। খবরটি  নিশ্চিত করেছেন তার ছেলে মিঠুন মিত্র। তিনি বলেন, খবরটি সত্য নয়। এরকম কিছুই ঘটেনি। আমার মা মুসলিম ছিলেন। আমরা ভাইবোনসহ পরিবারের সবাই ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু বাবা হিন্দু ধর্ম পালন করেন। এটাই সত্যি।প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র। তিনি মারা গেছেন ২০০০ সালে। এ অভিনেতার তিন ছেলে এক মেয়ে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এরমধ্যে সামিউল মারা গেছেন।প্রবীর মিত্র দীর্ঘদিন সেগুনবাগিচায় বাস করেছেন। তবে এখন আর সেখানে থাকেন না তিনি। সন্তানদের নিয়ে তিনি বাস করেন ধানমন্ডির একটি বাসায়।অসংখ্য বাংলা সিনেমায় দাপুটে অভিনয়ের প্রমাণ রেখেছেন প্রবীর মিত্র। ১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান তিনি। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’। উল্লেখ্য, মাঝে একাধিকবার প্রবীর মিত্রের মৃত্যুর গুজবও ছড়িয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি জীবিত আছেন। এবার তার ধর্মান্তরিত হওয়ার গুজব উঠল। এই অভিনেতার পরিবারের প্রত্যাশা, গুজব না ছড়িয়ে সবারই তার শারিরিক সুস্থতার জন্য দোয়া করবেন।

  • আবারও বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

    বিনোদন ডেস্ক:
    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। পাত্র আধফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আধফাকুর রহমান রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

    রবিন বিয়ের কথা নিশ্চিত করে  জানান, গত ২৭ মে পূর্ণিমা ও তার পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।

    এদিকে পূর্ণিমা জানান, বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।

    সবার কাছে দোয়া চেয়েছেন রবিন-পূর্ণিমা দম্পতি। প্রসঙ্গত, এটি নায়িকা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে এক কন্যা রয়েছে এই নায়িকার।

  • কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

    অনলাইন ডেস্ক:

    বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান গাইলেন, তাও আবার জমকালো এক কনসার্টে!

    না, বাস্তবে নয়; এমনটা ঘটেছে সিনেমার দৃশ্যে। সিনেমার নাম ‘তালাশ’। নির্মাণ করেছেন সৈকত নাসির। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির নতুন গান ‘রঙের দুনিয়া’। সেই গানের দৃশ্যেই বুবলীকে দেখা গেছে গায়িকার ভূমিকায়।

    অবশ্য কেবল বুবলী নন, গানটিতে একই রূপে হাজির হয়েছেন তরুণ অভিনেতা আদর আজাদও। গান দেখে অনুমান করা যায়, তারা দু’জনে একটি ব্যান্ডের সদস্য। একসঙ্গেই গান করে বেড়ান।

    বাউল শাহ আব্দুল করিমের এই গানটি নতুন করে গেয়েছেন আরিফ রহমান জয় ও ফাতিমা তুয যাহরা ঐশী। সংগীতায়োজনে নাভেদ পারভেজ। প্রকাশিত হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

    বুবলী বলেন, ‘এই সিনেমার প্রতিটি গানই শ্রুতিমধুর। গানগুলো আমারও খুব পছন্দের। আগের গানটি থেকেও বেশ সাড়া পেয়েছিলাম৷ আশা করি, নতুন গানটিও দর্শক পছন্দ করবেন।’

    এর আগে ‘তালাশ’ সিনেমার আরেকটি গান প্রকাশ হয়েছিল। সেটার শিরোনাম ‘মায়া মাখা’। ওই গানে আদর ও বুবলীকে বিষাদ-বিরহের দৃশ্যে দেখা গেছে।

    উল্লেখ্য, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘তালাশ’। এর কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

  • কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

    অনলাইন ডেস্ক:

    বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান গাইলেন, তাও আবার জমকালো এক কনসার্টে!

    না, বাস্তবে নয়; এমনটা ঘটেছে সিনেমার দৃশ্যে। সিনেমার নাম ‘তালাশ’। নির্মাণ করেছেন সৈকত নাসির। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির নতুন গান ‘রঙের দুনিয়া’। সেই গানের দৃশ্যেই বুবলীকে দেখা গেছে গায়িকার ভূমিকায়।

    অবশ্য কেবল বুবলী নন, গানটিতে একই রূপে হাজির হয়েছেন তরুণ অভিনেতা আদর আজাদও। গান দেখে অনুমান করা যায়, তারা দু’জনে একটি ব্যান্ডের সদস্য। একসঙ্গেই গান করে বেড়ান।

    বাউল শাহ আব্দুল করিমের এই গানটি নতুন করে গেয়েছেন আরিফ রহমান জয় ও ফাতিমা তুয যাহরা ঐশী। সংগীতায়োজনে নাভেদ পারভেজ। প্রকাশিত হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

    বুবলী বলেন, ‘এই সিনেমার প্রতিটি গানই শ্রুতিমধুর। গানগুলো আমারও খুব পছন্দের। আগের গানটি থেকেও বেশ সাড়া পেয়েছিলাম৷ আশা করি, নতুন গানটিও দর্শক পছন্দ করবেন।’

    এর আগে ‘তালাশ’ সিনেমার আরেকটি গান প্রকাশ হয়েছিল। সেটার শিরোনাম ‘মায়া মাখা’। ওই গানে আদর ও বুবলীকে বিষাদ-বিরহের দৃশ্যে দেখা গেছে।

    উল্লেখ্য, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘তালাশ’। এর কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। রোমান্টিক-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান

    অনলাইন ডেস্ক:

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। আর জায়েদ খান সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, তার প্রতিদ্বন্ধী মিশা সওদাগর ১৪৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ১৭৬ ভোট পেয়েছেন জায়েদ খান, আর এই পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১৬৩ ভোট পেয়ে নিপুন হেরেছেন।

    সহ-সভাপতি পদে যথাক্রমে মনোয়ার হোসেন ডিপজল ২১৯ ভোট এবং রুবেল ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে জয় পেয়েছেন। আর শাহনূর সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    এছাড়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী (২০৫ ভোট), দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান (২৩২ ভোট), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন (২০৩ ভোট), কোষাধ্যক্ষ পদে আজাদ খান (১৯৩ ভোট) জয় পেয়েছেন।

    কার্যকরী পরিষদের সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে ফেরদৌস আহমেদ, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, মৌসুমী, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, রোজিনা ও সুচরিতা।

    শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টায় শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছয়টা দশ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যালট বক্স খোলা হলে এ নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা শেষের পর শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ফল ঘোষণা করা হয়।

    এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তবে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    ২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এক প্যানেলের নেতৃত্বে ছিলেন গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের বিপরীতে ভিন্ন প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে লড়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।

    চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।

  • ভালো অভিনেতা হতে চাই- কুমিল্লার রাকিবুল হাসান

    প্রেস বিজ্ঞপ্তি:
    রাফি প্রথম বারের মত বড় পর্দায় কাজ করছে কুমিল্লার ছেলে রাকিবুল হাসান। সে মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত এক পুলিশ কর্মকর্তার বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা অবলম্বনে নির্মিত হবে ‘দামপাড়া’ নামের একটি সিনেমা। তাঁর নাম এম শামসুল হক। আজ নগরের দামপাড়া পুলিশ লাইনস, বন্দরঘাট ও পলিটেকনিক ইনস্টিটিউটে এ সিনেমার চিত্রায়ণ শুরুর কথা রয়েছে। এটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন।

    শামসুল হকের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তাঁর স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় আশনা হাবিব ভাবনা

    এই সিনেমায় চিত্র নায়ক ফেরদৌস এবং আশনা হাবীব ভাবনার সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রাফি,

    আজ ৫ জানুয়ারি থেকে ১ম লটের শুটিং শুরু হয়েছে,সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং ভালোবাসা নিয়ে রাফি আরো সামনে এগিয়ে যেতে চায়।

    তার জন্ম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হলেও পড়াশোনা করছেন বন্দর নগরী চট্টগ্রামের ন্যাশনাল ইনিস্টিউট অব টেকনোলজি,উল্লেখ্য রাফি ২০১৮ সালের কুমিল্লা হাই স্কুলের এসএসসি ব্যাচের ছাএ ছিলেন পড়াশোনার পাশাপাশি অভিনয়েও পা-রেখেছেন, সে, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ও নাট্যকলা বিভাগের ছাত্র, রাফির অভিনয়ের ঝোঁক ছোট বেলা থেকেই,ভালো অভিনেতা হওয়ার লক্ষ্যে দৃঢ়চিত্তে কাজ করছে সে।

  • পরীমনির বাসায় র‌্যাবের অভিযান চলছে; লাইভে বাঁচার আকুতি 


    অনলাইন ডেস্ক:

    ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।


    বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের সদস্যরা।

    তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

  • করোনার সাথে যুদ্ধ করে হেরে গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী


    অনলাইন ডেস্ক:

    কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। টানা ১৩ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন।


    শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। 

    খবরটি  নিশ্চিত করেন কবরীর ছেলে শাকের চিশতী।

    ১৫ এপ্রিল বিকাল থেকে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

    এর আগে ৮ এপ্রিল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নন্দিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী উক্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

    ৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী।

    ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো অসংখ্য দর্শক‌প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি।

    সম্প্রতি নির্মাতা কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ছবিতে তিনি নিজেও অভিনয় করেছেন। কবরীর নির্মাণ শুরু হয় ২০০৬ সালে ‘আয়না’ সিনেমা দিয়ে।