Category: প্রবাসে বাংলা

  • ২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

    নিজস্ব প্রতিবেদক:
    চলতি মাসে কার্যকর করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নথিবিহীন ২ হাজার ৫৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত ১ মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ১ মার্চ থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া। এই কর্মসূচির আওতায় গত ২০ দিনে ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি আছেন ২ হাজার ৫৩০ জন।

    মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত মোট ১৬ হাজার ৮২৪ জন নথিবিহীন অভিবাসী নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এই কর্মসূচিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকৃতদের মধ্যে ১২ হাজার ৪৯৫ জন পুরুষ, ৩ হাজার ৭২৮ জন নারী, ৩১০ জন তরুণ এবং ২৯১ জন তরুণী রয়েছেন।

    দেশটির এই কর্মকর্তা বলেন, কর্মসূচিতে অবৈধ অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক নিবন্ধনের রেকর্ড করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা। ৭ হাজার ৭৮২ জন ইন্দোনেশীয় দেশে ফেরত যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।

    তিনি বলেন, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থানরত ২ হাজার ৫৩০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিলেন। এরপরই ভারতের ২ হাজার ৪৫৪ জন এবং পাকিস্তানের এক হাজার ৬১৭ জন নাগরিক কর্মসূচিতে নিবন্ধন করেন।

    রুসলিন বলেন, বাংলাদেশিদের মধ্যে অন্তত ৯৪ জন তাদের নিয়োগকর্তার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাদের সবাইকে চাকরির নিয়োগের সাথে সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

    তিনি বলেন, ‌‌‘‘আমরা এই কর্মীদের কাউকে আটক করিনি। আমরা তাদের আশ্রয়কেন্দ্রে জায়গা দিয়েছিলাম। কারণ তারা অভিবাসন আইনে কোনও অপরাধ করেননি।’’ নিয়োগকর্তারা বাংলাদেশি এই কর্মীদের সাথে প্রতারণা করেছেন বলে জানিয়েছেন তিনি।

    সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস।

  • অসুস্থ প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছে সৌদির প্রবাসীরা

    স্টাফ রিপোর্টার
    সৌদি আরবের রিয়াদে কর্মরত মূমুর্ষ এক প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছেন সৌদির রিয়াদে অবস্থানরত অন্য প্রবাসীরা। ওই অসুস্থ প্রবাসী  সৌদি আরবের রিয়াদে একটি ক্লিনিকে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মরত অবস্থায় অসুস্থ হলে তাকে অন্য প্রবাসীরা হাসপাতালে ভর্তি করায়, অসুস্থ ওই প্রবাসীর বাড়ি কুমিল্লা জেলায় এতটুকুই জানতে পেরেছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অন্য প্রবাসীরা, তার নাম বা ঠিকানা কোন কিছুই জানা যায়নি। প্রবাসীরা অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কুমিল্লা জেলায় অসুস্থ প্রবাসীর আত্মিয়-স্বজন দ্রুত নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য। অসুস্থ লোকটির দেখাশোনা করছে তার নাম্বার, সৌদি আরবের রিয়াদে – ১১১৪৪৮৬০, – ০১৭১১৪৫৯১১৬

  • প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরা হলো না জুয়েলের

    অনলাইন ডেস্ক:
    মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় জুয়েল আহমদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার সকালে উপজেলার উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত জুয়েল এবং আহতদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা গ্রামে। আহতরা হলেন, প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়িচালক কাঞ্চন মিয়া (৩৫) ।

    রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, জুয়েল চাচাত ভাই প্রবাসী ইমরানকে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রাইভেটকারে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সবাই আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমদকে মৃত ঘোষণা করেন

  • সৌদির মরুভূমির গাছে ঝুলছে বাংলাদেশি গৃহকর্মীর কোহিনূরের লাশ

    অনলাইন ডেস্ক:

    সৌদি আরবের তুরবাহ থেকে ২০ কিমি. দক্ষিণে মরুভূমির মাঝখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি গৃহকর্মীর লাশ পাওয়া যায়। আল বাহা তায়েফের মাঝামাঝি তুরবাহ শহর।লাশের সঙ্গে থাকা ইকামাতে নাম পাওয়া গেছে কোহিনূর বেগম। ইকামা চেক করে পুলিশ গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করে।

    গৃহকর্তা অভিযোগ করেন, দুদিন আগে কোহিনূর তার বাসা থেকে পালিয়ে যায়। তারপর কোহিনূরের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।কোহিনূরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে পুরো ঘটনাটি পুলিশের নিবিড় তদন্তাধীন অবস্থায় রয়েছে।

    মঙ্গলবার তুরবাহর স্থানীয় এক নাগরিক ঝুলন্ত লাশটি প্রথম দেখতে পান। তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পুলিশ।