Category: দেবিদ্বার

  • কুমিল্লায় তিন সন্তান অন্তসত্ত্বা স্ত্রী রেখে ব্যবসায়ীর বউ নিয়ে পালালেন মসজিদের ইমাম !

    নিজস্ব প্রতিবেদক:

    তিন সন্তান ও অন্তসত্ত্বা স্ত্রী থাকার পরও ব্যবসায়ীর বউ নিয়ে পালালেন মসজিদের ইমাম মাও. মো.ফয়সাল আহমেদ কাউসারী। ঘটনাটি ঘটেছে কুমিল্লা গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে । মো.ফয়সাল বাকসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ওয়াজ মাহফিলে আলোচক হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ।

    স্থানীয়রা জানান, পরকিয়া প্রেমিকা সালামা বেগমের তিন সন্তানকে নিয়মিত কুরআন শিক্ষা দিতেন মাও. মো.ফয়সাল আহমেদ কাউসারী। এই সুযোগে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন তারা । সালমা বাকসার গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী। এঘটনা পর এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী মো.আলাউদ্দিন।

    মসজিদের সভাপতি মো. আতিকুর রহমান জানান, গত দেড় বছর আগে বাকসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। তার বাড়ি মুরাদনগর উপজেলার কলেজ পাড়া এলাকায়। তার ঘরে ২ মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ব্যবসায়ীর মো.আলাউদ্দিনের সন্তানদের কোরআন শিক্ষার জন্য যাওয়া আসার মাঝে উভয়ের মধ্যে কথা বার্তা ও পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে ওই নারী ঘরে রক্ষিত স্বর্ণলংকার, নগদ টাকা আনুমানিক ১০/১২ লক্ষ টাকার মালামাল নিয়ে হজুরের হাত ধরে পালিয়ে যান। ঘটনার পর থেকে ব্যবসায়ী আলাউদ্দির অসুস্থ হয়ে পড়েন ।

    দেবিদ্বার থানার এস আই মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দেবিদ্বার থানায় ওই নারীর স্বামী মো. আলাউদ্দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • কুমিল্লায় মধ্যরাতে রক্তক্ষয়ী সংঘর্ষ ; এখন পর্যন্ত দুই জনের মৃত্যু; আহত ২০

    (মাহফুজ আহম্মেদ, দেবিদ্বার)

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে গান বাজানোকে কেন্দ্রকরে সংঘর্ষে আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনুমিয়ার পুত্র ফাহিম (১৯)সহ নিহত সহ আরো একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর খরব পাওয়া গেছে,তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন, গুরুতর আহত অবস্থায় ৪জনকে কুমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

    বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

    এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনা স্থলে রয়েছি, বর্তামানে পরিস্থিতি নিয়ন্ত্রনে। দুটি মরদেহ পাওয়া গেছে, পুরো ঘটনা জানার পর বিস্তারিত বলা যাবে।