Category: জাতীয়

  • অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে স্ত্রী-সন্তানসহ ডা. বাসুদেবের মৃত্যু

    অনলাইন ডেস্ক:

    অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তানসহ প্রাইভেটকারে করে বাড়ি যাচ্ছিলেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা। কিন্তু বাড়ি থেকে মাত্র ৩০ মিনিটের পথ দূরে থাকতে বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। তাতে প্রাইভেটকারে থাকা ডা. বাসুদেব, তার স্ত্রী ও ছেলে মারা গেছেন। তবে পরিবারের সঙ্গে গোপালগঞ্জ না যাওয়ায় ডা. বাসুদেবের একমাত্র কন্যা বেঁচে গেছেন বলে জানা গেছে।

    শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ডা. বাসুদেব ও তার স্ত্রী-সন্তান রয়েছেন।

    বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাচ্ছিলেন ডা. বাসুদেব। কিন্তু বাড়িতে পৌঁছানোর মাত্র আধা ঘণ্টা আগে দুর্ঘটনায় পড়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।

    বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের নিয়ে ফেরিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় তার আর ‘প্রাণ’ নিয়ে বাড়ি যাওয়া হলো না।

    ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন।

    দুর্ঘটনা প্রসঙ্গে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ  বলেন, বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় পড়ে। ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
    সূত্র; ঢাকা পোস্ট

  • কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করায় ইউএনও বিরুদ্ধে মামলা

    জেলা প্রতিনিধি, কুমিল্লা

    মোবাইল কোর্ট পরিচালনার সময় মাটি কাটার এক্সকাভেটর পুড়িয়ে দেয়ার অভিযোগে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাএস এম মঞ্জুরুল হক এর বিরু‌দ্ধে মামলা দায়ের করেছে একেএম সে‌লিম নামে এক ব্যাক্তি।

    বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কুমিল্লার সিনিয়ির জু‌ডিসিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট ৫ নং আমলী আদালতে মামলা দায়েন করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এডভোকেট মাসুদ সালাউদ্দীন।

    তিনি জানান, ক্ষ‌তিপূরণ দাবী ক‌রে কৃষক সে‌লিম বাদী হ‌য়ে চৌদ্দগ্রা‌মের উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এসএস মঞ্জুরুল হক এর বিরু‌দ্ধে জু‌ডিসিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে মামলা ক‌রেন। আদালতের বিচারক ফারহানা সুলতানা মামলা‌ আম‌লে নি‌য়ে পি‌বিআই‌কে তদন্ত করার নি‌র্দেশ দেন।

    মামলার বাদী একেএম সে‌লিম জানান, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রাম জিগীরকান্দি এলাকায় ক্ষমতার অপব্যবহার করে কুচক্রী মহলের ইন্দনে পরিকল্পিত ভাবে এই কাজ করেছে ইউএনও। আমার ভাড়া করা ৪টি এক্সকাভেটর ভাংচুর করে আগুন লাগিয়ে পুড়ে ফেলে। যার ফলে আমার কোটি টাকা ক্ষতি করেছে। খালের পাড়ের স্তুপের মাটি কাটার জন্য পানি উন্নয়ন বোর্ড নিকট আবেদন করেছি। অনুমুতির আপেক্ষায় ছিলাম। ঘটনাস্থল থেকে দূরে এক্সকাভেটর গুলো রাখা ছিল। সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয়া হয়। এ সময় আরেক ব্যক্তি প্রতিবাদ করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত ক্ষতিপূরণের দাবিতে মামলা দায়ের করা হয়েছে।

    তবে খালের পাড়ের মাটি কারা কাটল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কে বা কারা মাটি কেটে আমরা জানি না। তবে আমরা এক্সকাভেটর এনে অনুমতির অপেক্ষায় ছিলাম।

    এ বিষয়ে জানতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাএস এম মঞ্জুরুল হকে জানান, মামলা বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত। খালের পাড় কেটে একেবারে সাবার করে ফেলেছে এই চক্র। অবৈধভাবে মাটি কাটার সময় এসব এক্সকাভেটর জব্দ করা হয়। এসময় মাটি বিক্রির অভিযোগে ২ ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

  • রস ছাড়াই খেজুর গুড় তৈরি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

    অনলাইন ডেস্ক :

    মানিকগঞ্জের হরিরামপুরে রস ছাড়া ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে ৫ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা ও দুটি কারখানা বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    মঙ্গলবার (০১ ফেব্রয়ারি) ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জরিমানা করেন ও কারখানা দুটি বন্ধ করে দেন।

    জানা গেছে, জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপীনাথপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মজমপাড়া গ্রামের মো. ককেলের বাড়িতে খেজুর রস ছাড়াই তৈরি হচ্ছিল পাটালি গুড়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান ভেজালকারী মূলহোতা। তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি লালি ও প্রায় এক মণ ভেজাল গুড়। পরে জব্দ করা মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়।

    জেলার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামন রুমেল বলেন, ঝিটকা এলাকায় খেজুর রস থেকে তৈরি হয় বিখ্যাত হাজারী গুড়। শীতের সময় কিছু অসাধু ব্যবসায়ী হাজারী গুড়ের সুনামকে পুঁজি করে ভেজাল খেজুর গুড় তৈরি করে আসছে।

    আজ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানাসহ ৫ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আসা মৌসুমি ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • রস ছাড়াই খেজুর গুড় তৈরি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

    অনলাইন ডেস্ক :

    মানিকগঞ্জের হরিরামপুরে রস ছাড়া ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে ৫ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা ও দুটি কারখানা বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    মঙ্গলবার (০১ ফেব্রয়ারি) ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জরিমানা করেন ও কারখানা দুটি বন্ধ করে দেন।

    জানা গেছে, জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপীনাথপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় মজমপাড়া গ্রামের মো. ককেলের বাড়িতে খেজুর রস ছাড়াই তৈরি হচ্ছিল পাটালি গুড়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান ভেজালকারী মূলহোতা। তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি লালি ও প্রায় এক মণ ভেজাল গুড়। পরে জব্দ করা মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়।

    জেলার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামন রুমেল বলেন, ঝিটকা এলাকায় খেজুর রস থেকে তৈরি হয় বিখ্যাত হাজারী গুড়। শীতের সময় কিছু অসাধু ব্যবসায়ী হাজারী গুড়ের সুনামকে পুঁজি করে ভেজাল খেজুর গুড় তৈরি করে আসছে।

    আজ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানাসহ ৫ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এ সময় মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আসা মৌসুমি ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নোয়াখালীতে বিমানবন্দর হচ্ছে


    হাসিব আল আমিন

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, বিমান খাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও বিমানবন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।

    শুক্রবার (১৪ জানুয়ারি) নোয়াখালী সকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরশুল্লুকিয়া গ্রামে অস্থায়ী বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আজ আবারও এখানে পরিদর্শনে এসেছি।  রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। এই ১৬ একর ভূমির ওপর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করার লক্ষ্যে সরকারের উদ্যোগ রয়েছে।

    এ সময় নোয়াখালী-৬ (হাতিয়ার) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস বলেন, নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা হলে এ অঞ্চলে বদলে যাবে উন্নয়নের চিত্র ও অর্থনৈতিক জীবনযাত্রা। এতে শিল্প সম্ভাবনা ও নিঝুম দ্বীপে দেশি-বিদেশি পর্যটক বাড়বে। অপরদিকে পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণ করার পর নোয়াখালী উপকূলে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো এবং ঢাকা-নোয়াখালী-হাতিয়া-চট্টগ্রাম রুটে বাণিজ্যিকভাবে বিমান চলাচলের অনুমোদন দিলে বদলে যাবে বৃহত্তর এ জেলার দৃশ্যপট। নিঝুম দ্বীপে ঘুরতে আসতে পারবেন বিদেশি পর্যটকরা।

    তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক বিদেশি পর্যটক আসতে চাইলেও আসতে পারছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের পর্যটনশিল্প। যদি নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয় তাহলে প্রচুর  দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটক আসতে শুরু করবেন। এতে বাংলাদেশের পর্যটনশিল্পে উন্মোচিত হবে আরেক নতুন সম্ভাবনার দ্বার।

    পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ,  জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

    নিজস্ব প্রতিবেদক।।
    নির্মাণ পর্ব দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘স্পাইস টেলিভিশন’। বৃহস্পতিবার দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়।

    বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ। তিনি বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তুষার আবদুল্লাহ লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

    ফেসবুকে তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘সামনের মাইলফলক অর্থনৈতিক মুক্তি। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের।

    তুষার আবদুল্লাহ লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’

    ‘বিজয়ের দিন দুপুর ২টায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার নিমন্ত্রণ রইল। এই নির্মাণ পর্বে পৌঁছাতে যাদের ভালোবাসাযুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।’

    ক্যাবল অপারেটরদের জন্য স্পাইস টিভির DOWNLINK PARAMETER:- Satellite- BS-1, Orbit Location- 119.1E, Transponder- 09, Downlink Frequency- 4680MHz, Symbol Rate- 30,000Ksps, Modulation- 8PSK, FEC- 2/3, Polarization- Horizontal, Carrier Type- DVBS-2, Compression- HEVC (HD).

    আকাশ ডিটিএইচ এ চ্যানেলটি পাওয়া যাবে ১৪৭ নাম্বারে।

  • স্ত্রীকে ডিভোর্স দিয়ে খুশিতে ২ মণ জিলাপি বিতরণ

    আমিরুল ইসলাম কবিরঃ

    গাইবান্ধার পলাশবাড়ীতে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

    রোববার ১২ ডিসেম্বর সকালে পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে ডিভোর্স সম্পন্ন হয়। গোলাম মোস্তফা ওই গ্রামের ডাক্তার নজির হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানায়,দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েকবছর তাদের সংসার ভালোই চলছিলো। এর মধ্যে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে কারণে অকারণে মনমালিন্য ও ঝগড়া বিবাদ চলায় শুরু হয় দাম্পত্য কলহ। এ কারণে আজকে দুজনের সম্মতিতে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এবং সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার মোঃ শহর আলম সরকার এ ডিভোর্স বা তালাক সম্পন্ন করেন।

    এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন,স্ত্রী আমার অবাধ্য ছিল। সে জীবনটা অতিষ্ট করে তুলেছিল। অতিষ্ট হয়ে আজকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের ডিভোর্স হয়েছে। আমি মুক্ত হয়েছি। তাই আজকে খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করেছি। গ্রামের সকল লোককে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।√#

  • আজ মহালয়া, শুরু হলো পূজার ক্ষণগণনা

    অনলাইন ডেস্ক:
    আজ মহালয়ার দিন। পিতৃ পুরুষদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি জানিয়ে দিনের শুরু। আজ থেকেই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গোৎসবের। ভক্তদের মাঝে শুরু হলো দুর্গা পুজার দিন গোনা।

    বর্তমানে মহালয়া থেকেই পুজার আচার-আচরণ আর রীতি-নীতির শুরু। মহালয়ার এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের অবসান বা দেবীপক্ষের পূর্ববর্তী অবস্হাকে বলা হয় মহালয়া। এই ব্যাপারে অবশ্য মতান্তরও রয়েছে। মহ শব্দটির মানে পূজা। আবার মহ বলতে উৎসব ও বোঝায়। অন্যদিকে মহান ও আলয় নিয়ে মহালয়। এর সঙ্গে আ যোগ করে পূজার আলয়। আলয় শব্দের অর্থ আশ্রয়। আবার মহালয় বলতে বোঝা যায় পিতৃলোককে, যেখানে স্বর্গত পিতৃপুরুষদের অবস্হান রয়েছে।

    পিতৃপক্ষের অবসানের পরই শুরু দেবীপক্ষের সূচনা। প্রথমে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা, প্রণাম ও সম্মান নিবেদন। দীর্ঘকাল ধরে কোটি কোটি মানুষ মহালয়ার পুণ্যপ্রভাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে জল অঞ্জলি দিয়ে স্মরণ করে চলেছেন, তাদের পূর্বপুরুষদের বিদেহী আত্মার উদ্দেশ্যে।

    মহালয়ার এই দিনে বিশ্ব জুড়ে কোটি কোটি সনাতন ধর্মালম্বী মানুষ মহালয়ার পূণ্য প্রভাতে ‘ময়া দত্তেন তোয়েন তৃপ্যান্ত ভুবনত্রয়ম, আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং তৃপ্যন্তু’- এই মন্ত্র উচ্চরণ করে তিন গন্ডুষ জল অঞ্জলি দিয়ে বিদেহী পিতৃপুরুষদের স্মরণ করেন। এছাড়া মহালয়ার ভোরে চন্ডীপাঠের রীতি রয়েছে। মহালয়ার দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। পূর্বপুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রুপো বা কলাপাতার ওপরে দেওয়া হয়। শ্রাদ্ধকর্তাকে স্নান করে ধুতি পরে শ্রাদ্ধানুষ্ঠান করতে হয়।

    পুরাণ অনুযায়ী মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মার বর অনুযায়ী কোনও মানুষ বা দেবতা দ্বারা মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। একমাত্র নারী শক্তির দ্বারা সম্ভব ছিল তাঁকে বধ করা। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব শক্তি দ্বারা সৃষ্ট নারীশক্তি সিংহবাহিনী মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করে হত্যা করেন। এভাবেই দেবীর আগমণ ঘটে মর্ত্যে।

    কৈলাস ছেড়ে কন্যা রূপে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে, ঘোড়ায় চড়ে এবার বাবার বাড়িতে আসছেন মা দুর্গা। শ্রদ্ধা ভরে তিনি পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সে পূজার প্রস্তুতিই চলছে দেশজুড়ে। মহালয়ার এদিন নতুন করে মন্দির আর পূজামণ্ডপে আনুষ্ঠানিকভাবে প্রতিমা স্থাপন করা হবে। এবার দেশ জুড়ে ৩২ হাজারেরও বেশি মন্দির ও মণ্ডপে অনুষ্ঠত হবে দুর্গাপুজার অনুষ্ঠান।

    ১১ অক্টোবর হবে ষষ্ঠী পূজা। ১২ তারিখ সপ্তমী, ১৩ তারিখ অষ্টমী, ১৪ তারিখ নবমী এবং আগামী ১৫ অক্টোবর হবে দশমী। সবশেষে প্রতিমা বিসর্জন।




  • ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

    অনলাইন ডেস্ক:
    ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে উপাচার্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি খোলা হতে পারে। এর আগে যদি তারা বিশ্ববিদ্যালয় খুলতে চান, খুলতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে। আর সেটির সুফলও আমরা পেয়েছি। এ কারণে আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়েনি।

    শিক্ষামন্ত্রী বলেন, ১৮ বছরের ওপরের সবাই টিকা পাবে বলে আগে সিন্ধান্ত হয়েছিল। কিন্তু এখন ১২ বছরের ওপরের শিশুদের টিকা দেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে সবার কাছে টিকা পৌঁছে দেবো। আমরা আশাবাদী, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

    সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র একা শিক্ষামন্ত্রণালয় এটি নিশ্চিত করতে পারবে না। সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনীতিবিদসহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

    সূত্র: ঢাকা পোস্ট , রিপোর্ট: শরীফুল ইসলাম

  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে মৃত্যুর মিছিল; নিহত বেড়ে ১৯

    আজিজুল সঞ্চয়:

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় আরও আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ১৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

    শুক্রবার (২৭ আগস্ট) রাত পৌনে ৯টা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

    এর আগে বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

    ডুবে যাওয়া ট্রলারের যাত্রী আলী আক্তার রিজভী বলেন, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। সূত্র: ঢাকা পোস্ট