Category: খেলার সংবাদ

  • কঠিন শাস্তি পেলেন শ্রীলংকা ক্রিকেট দলের অধিনায়ক ও কোচ

    খেলা ডেস্ক:
    বল টেম্পারিং ও ক্রিকেটীয় চেতনার পরিপন্থী কাজ করায় শ্রীলংকা ক্রিকেট দলের অধিনায়ক, প্রধান কোচ ও ম্যানেজারকে বেশ বড় শাস্তিই দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সাসপেনশন পয়েন্ট, ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ নিষেধাজ্ঞার মতো শাস্তি পেয়েছেন দিনেশ চান্দিমাল, চন্ডিকা হাথুরুসিংহে ও আসাঙ্কা গুরুসিনহা।

    সোমবার আইসিসির জুডিশিয়াল কমিশনার হন মাইকেল বেলফ তিন অপরাধী ব্যক্তিকে শাস্তির ঘোষণা দেন। একই ঘটনায় জড়িত থাকায় তিনজনই পেয়েছেন একই ধরনের শাস্তি।

    চান্দিমাল, হাথুরুসিংহে ও গুরুসিনহা প্রত্যেকের নামের পাশে যোগ হয়েছে ৮টি সাসপেনশন পয়েন্ট, ৬টি ডিমেরিট পয়েন্ট। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ২ ম্যাচের টেস্ট সিরিজ ও পরে ওয়ানডে সিরিজের প্রথম ৪ ম্যাচ দলের সাথে থাকতে পারবে না এই তিন জন।

    মূলত গত ১১ জুলাই-ই এই শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসির কোড অব কন্ডাক কমিশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শুনানির ব্যবস্থা করেছিল। যেখানে লেভেল ৩ এর অপরাধ এই তিন ক্রিকেট ব্যক্তিত্বকে শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।

    গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট লুসিয়া টেস্টে প্রথমে বল টেম্পারিং করে বিতর্কের জন্ম দেন লংকান অধিনায়ক চান্দিমাল। পরে দলের কোচ হাথুরুসিংহে ও ম্যানেজার গুরুসিনহার পরামর্শে প্রায় ৪ ঘণ্টা মাঠের বাইরেই নষ্ট করে শ্রীলংকা দল। তাই বাধ্য হয়েই বড়সড় শাস্তি দিল আইসিসি।

    শুধু এই শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন না এই তিনজন। আগামী ২৪ মাস সময়ের মধ্যে চান্দিমাল বা বাকি দুইজনের ডিমেরিট পয়েন্ট যদি ১২ হয়ে যায়, তাহলে তিন টেস্ট বা ছয় ওয়ানডে/টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি। এবারের ৬ ডিমেরিটসহ মোট ১০টি ডিমেরিট রয়েছে চান্দিমালের নামের পাশে।

  • কত টাকা পাবেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স ?

    অনলাইন ডেস্ক:

    ক্লাব ফুটবলে কোটি কোটি টাকা ট্রান্সফার ফি দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। রোনালদো, মেসি, নেইমাররা যে অঙ্কের টাকা রোজগার করেন তাও অবাক করার মতো। সে তুলনায় জাতীয় দলের জার্সি গায়ে খুব একটা বেশি রোজগার করেন না ফুটবলারার। ব্যতিক্রম বিশ্বকাপ। বিশ্বকাপে সুযোগ পেলেই যে বিপুল অঙ্কের টাকা ফেডারেশনগুলি পায় তা সত্যিই চমকে দেয়ার মতো।

    গত বছর অক্টোবর মাসেই ফিফা জানিয়ে দিয়েছেল ২০১৮ বিশ্বকাপে মোট পুরস্কার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। এই পুরস্কার মূল্য ভাগ করে দেয়া হবে অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে। গতবছর এই পুরস্কার মূল্য ছিল ৩৫৮ মিলিয়ন অর্থাৎ এবছরের থেকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার কম ছিল আগের বিশ্বকাপের পুরস্কারমূল্য। যাই হোক লাখ টাকার প্রশ্ন হলো এই যে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ফিফা দিচ্ছে তা থেকে কোন দল কত টাকা পাচ্ছে?

    ফিফার দেয়া তথ্য অনুযায়ী মূল পর্বে সুযোগ পাওয়া সবকটি দলই শুধু খরচ-বাবদ ১.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১২ কোটি ৬১ লাখ বাংলাদেশী টাকা পায়। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলি পাবে আরো ৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ৬৭ কোটি ২৬ লাখ টাকা।

    দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে যে দলগুলো ছিটকে যাবে তারা পাবে বাংলাদেশী মুদ্রার প্রায় ৮৮ কোটি ৪০ লাখ টাকা। যে দলগুলো কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবে তারা পাবে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৩৪ কোটি ৫২ লাখ টাকা।

    বিশ্বকাপে চতুর্থ স্থানাধিকারী দল অর্থাৎ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে যে দল হেরে যাবে তারা পাবে ২২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫০ কোটি টাকা। যে দল তৃতীয় স্থান অধিকার করবে তারা পাবে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮৪ কোটি

  • ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের অজানা সব তথ্য!

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপের ফাইনালে রবিবার (১৫ জুলাই) মাঠে নামে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। বিশ্বকাপে এইবারই প্রথম ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। মাত্র পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে বিশ্বজয়ের খুব কাছে পৌঁছেছিল দলটি কিন্তু সুযোগটা হাতে ধরা দিয়েও যেন দিলো না। স্বপ্নের কাপ স্বপ্নই থেকে গেল ক্রোয়েশিয়ার কাছে।

    ম্যাচের শুরু থেকেই ছিল ক্রোয়েশিয়া খেলোয়াড়দের আধিপত্য। আর ফাইনাল খেলাটি সরাসরি মাঠে এসে উপভোগ করেছেন ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ।

    বিশ্বকাপের এই আসরে সবার দৃষ্টি কেড়েছেন ক্রোয়েশিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ। ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি ম্যাচে দেখা গেছে তাঁর উপস্থিতি। ক্রোয়েশিয়া দল মাঠে নামার পর ম্যাচে যে কোনো উত্তেজনার পর ক্যামেরা তার দিকেই তাক করে ধরে রাখতো ক্যামেরা ম্যানরা।

    ক্রোয়েশিয়ার এই প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট ১৯৬৮ সালের ২৯ এপ্রিল ক্রোয়েশিয়ার রিজিকা এলাকায় জন্মগ্রহণ করেন। ওই সময় যুগোস্লাভিয়ার অধীনে ছিল ক্রোয়েশিয়া। ১৯৯৬ সালে তিনি জ্যাকব কিতারভিচ নামের একজনকে বিয়ে করেন। ৫০ বছর বয়সী এ নারী দুই সন্তানের জননী। এক ছেলে ও এক মেয়ের মা কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ। তাদের বড় মেয়ে ক্যাটরিনার বয়স ১৭ বছর। আর ২০০৩ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান লোকা। ২০১৫ সালে ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কোলিন্দা গ্রাবার- কিতারোভিচ।

  • হারের পর সামাজিক মাধ্যমে যা বললেন নেইমার !

    খেলা ডেস্ক:
    হেরে যাওয়ায় ব্রাজিল এতো বেশি আঘাত পেয়েছিলো যে, দলের প্রধান তারকা নেইমার সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেননি সে সময়। তাই ব্রাজিলের হারের পর থেকেই ক্রীড়া সংবাদমাধ্যমগুলো দৃষ্টি ছিলো নেইমানের দিকে।

    আর সবশেষ ম্যাচের একদিন পর শনিবার (৭ জুলাই) নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বেদনার মুহূর্ত। আমরা জানতাম আমরা সেখানে (বিশ্বকাপ সেমিফাইনালে) যেতে পারবো। কিন্তু এটা সেই সময় নয়। আবারও ফুটবল খেলার শক্তি সঞ্চয় করা কঠিন, কিন্তু আমি নিশ্চিত ঈশ্বর আমাকে যে কোনো কিছুর মুখোমুখি হওয়ার শক্তি দান করবেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেই থাকবো, এমনকি পরাজয় সত্ত্বেও… কারণ আমি জানি ঈশ্বরের চিন্তা আমার চেয়ে অনেক বেশি উন্নত।’

    নেইমার আরো লেখেন, ‘আমি এই দলের (ব্রাজিল) সদস্য হতে পেরে গর্বিত। আমি সবকিছু নিয়েই গর্বিত, আমাদের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমাদের মাথা থেকে এটা বের হয়নি এবং আমাদের হৃদয় থেকেও না।’

    রাশিয়া বিশ্বকাপে দলের মোট পাঁচ ম্যাচে দুই গোল করে এবং এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের জানান দেন নেইমার। কিন্তু ম্যাচের পারফরম্যান্সের চেয়ে মাঠে ফাউলের শিকার হয়ে তার ‘প্রতিক্রিয়া’ই বেশি আলোচনায় রাখে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

  • শেষ চারের লড়াইয়ে কে কার মুখোমুখি?

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপের শেষ আটের খেলা শেষ। এরই মধ্যে ৪টি দল সেমি ফাইনালে উঠেছে। দলগুলো হলো- ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এর মধ্য দিয়ে সেরা ৪ দল পেয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। দুদিন বিরতি দিয়ে ১০ ও ১১ জুলাই বিশ্বকাপের দু’টি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে।

    এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সুয়ারেজের উরুগুয়ে, নেইমারের ব্রাজিল। বিদায় নিয়েছে আয়োজক দেশ রাশিয়াও। ২৮ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। ২০ বছর বাদে সেমি ফাইনালে ক্রোয়েশিয়া। ১৯৮৬ সালের পর আবার সেমি ফাইনালে উঠেছে বেলজিয়াম। ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে।

    আগামী ১০ ও ১১ জুলাই থেকে সেরা ৪ দলের মধ্যে শুরু হবে ফাইনালে ওঠার লড়াই।

    শেষ চারের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে, চলুন দেখে নেয়া যাক-

    ফিফা বিশ্বকাপ-২০১৮: সেমি ফাইনালের সূচি

    ১. ফ্রান্স বনাম বেলজিয়াম

    ১০ জুলাই, মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১২টা। ভেন্যু: সেন্ট পিটার্সবার্গ।

    ২. ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া

    ১১ জুলাই, বুধবার। বাংলাদেশ সময় রাত ১২টা। ভেন্যু: মস্কো।

  • সবদিক থেকে এগিয়ে থেকেও যে কারণে হারল ব্রাজিল!

    অনলাইন ডেস্ক:

    একের পর এক আক্রমণ। চমক ছড়িয়ে দারুণ খেলছিল। অধিকাংশ সময় বল তাদের দখলেই ছিল। তারপরও শেষ রক্ষা হলো না নেইমারদের। গোটা ম্যাচে কী দুর্দান্তই না খেলা দেখাল ব্রাজিল। অথচ হেরে মাঠ ছাড়তে হলো। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় ঘটল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

    এভাবে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় তাদের খেলা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইতিহাস-ঐতিহ্য, রেকর্ড, পরিসংখ্যান, শক্তিমত্তা (কথিত)-সবদিক থেকে এগিয়ে থেকেও কেন এমন হার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের? সেই প্রশ্নের জবাব পেতে ম্যাচের ময়নাতদন্ত করেছেন ফুটবল বোদ্ধারা।

    যে সকল কারণে শেষ পর্যন্ত ব্রাজিলের এই পরিণতি সংক্ষেপে বিডি২৪লাইভ এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

    ফেভারিট তকম: এটি ছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ। যেখানে সার্বিকভাবে ফেভারিট ছিল ব্রাজিল। বিষয়টি গায়ে সেঁটে নিয়েছিলেন নেইমাররাও। এটিই শেষ পর্যন্ত কাল হয়েছে। কারণ, এবারের বিশ্বকাপে ফেভারিট বলতে কিছু নেই। শুরু থেকে ছোট দলগুলো (তথাকথিত) বড় দলগুলোকে ধরাশায়ী করছে। এতদসত্ত্বেও বিষয়টি সতর্কতার সঙ্গে নেননি সেলেকাওরা।

    নিষ্প্রভ কুতিনহো: যার ডানায় চড়ে এতদূর এসেছিল ব্রাজিল, সেই তিনিই এ ম্যাচে সবচেয়ে অনুজ্জ্বল। ফলে মাঝমাঠ থেকে যে আক্রমণটা হওয়ার কথা ছির তা হয়নি। বলও জোগান দিতে পারেননি। উল্টো নাগালে পাওয়া একাধিক সুযোগ মিস করেছেন। দুর্বল মিডফিল্ডেরই সুযোগ নিয়েছে বেলজিয়াম। যতবার আক্রমণে উঠেছে তারা, সবই মাঝমাঠ দিয়ে।

    ইউরোপিয়ান গতি বনাম লাতিন ছন্দ: আবারো ইউরোপিয়ান গতির কাছে পরাভূত হলো লাতিন ছন্দ। এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের গতির সঙ্গে কোনোমতেই পেরে উঠেননি থিয়াগো সিলভা, ফ্যাগনার, মিরান্দারা। তবুও নিজেদের ছন্দময় ফুটবল খেলাটাই খেলতে চেয়েছে ব্রাজিল। শেষ পর্যন্ত তা ধোপে টিকেনি।

    কাসেমিরোর অনুপস্থিতি: দলে কাসেমেরির অনুপস্থিতি সবাইকে স্মরণ করিয়েছে। তার জায়গাটা কোনোভাবেই পূরণ করতে পারেননি ফার্নান্দিনহো। একজন হোল্ডিং মিডফিল্ডারের কাজ হচ্ছে প্রতিপক্ষের আক্রমণগুলো দুমড়ে মুচড়ে ভেস্তে দেয়া। পাশাপাশি রক্ষণভাগের সামনে প্রাচীর হয়ে থাকা। তা করতে বারবার ব্যর্থ ফার্নান্দিনহো। তাকে দেখে বারবারই মনে হয়েছে, নিজের জায়গাটাই চিনতে পারছেন না তিনি। সেই ফাঁকারই সুযোগ নিয়েছেন হ্যাজার্ডরা। ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছেন।

  • দুই গোল খেয়ে বিদায়ের পথে ব্রাজিল

    ( জাগো কুমিল্লা.কম)
    ব্রাজিলের জালে বেলজিয়ামের দুই গোল। ব্রাজিলের আত্মঘাতী গোলে শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম। ১৩ মিনিটে আত্মঘাতী গোলটি করেছেন ফার্নান্দিনহো। ডি ব্রুইনের কর্নার কিক থেকে হেড করতে লাফ দিয়েছিলেন ফার্নান্দিনহো। কিন্তু তিনি ঠিক মতো হেড করতে পারেননি। বল তার বাহুতে লেগে চলে যায় জালে।

    রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয়েছে ব্রাজিল ও বেলজিয়াম। ম্যাচে এখন প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম।

  • কোয়ার্টার ফাইনালে যাদের নিয়ে মাঠে নামছে ব্রাজিল

    অনলাইন ডেস্ক:
    ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে একাদশে ছিলেন না মার্সেলো। ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন এ ডিফেন্ডার। তাকে জায়গা দিতে বাদ পড়ছেন ফিলিপে লুইজ।

    একাদশে জায়গা পাচ্ছেন আরো একজন-ফার্নান্দিনহো। দুই হলুদ কার্ডের খাড়ায় মিডফিল্ড জেনারেল কাসেমিরো এ ম্যাচে নিষিদ্ধ হওয়ায় তার জায়গায় ঢুকছেন তিনি।

    এছাড়া গেল ম্যাচের একাদশটির সব সদস্যই খেলবেন আজকের ম্যাচে। কাজান এরিনায় হবে ব্রাজিল-বেলজিয়াম মহারণ। দুই দলের খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

    ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন, সিলভা, ফ্যাগনার, মিরান্দা, মার্সেলো, কুতিনহো, ফার্নান্দিনহো, উইলিয়ান, পাওলিনহো, জেসুস ও নেইমার।

  • ফ্রান্সের সাথে সেমিফাইনালে ব্রাজিল নাকি বেলজিয়াম ?

    অনলাইন ডেস্ক:
    জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। সেমির স্বপ্ন নিয়ে মাঠে নামে ল্যাতিন আমেরিকার দেশ উরুগুয়ে ও ইউরোপের শক্তিশালি ফ্রান্স। তবে এতে শেষ হাসি হাসলো ইউরোপের দেশটি। ২-০ গোলে উরুগুয়েকে কাঁদিয়ে সেমিতে উঠলো ফ্রান্স।

    রাশিয়া বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রান্স-উরুগুয়ে। প্রথম থেকেই দারুণ খেলা খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস করে উভয় দল। তবে ৪১ মিনিটে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ গোল করে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স।

    গোল হজম করে উরুগুয়ে আরও বেশি আক্রমনাত্বক খেলা খেলতে থাকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ফ্রি কিক থেকে পাওয়া গোলের দারুণ সুযোগ মিস করে উরুগুয়ে।

    দ্বিতীয়ার্ধে আরও বেশি গতিময় খেলা খেলে ফ্রান্স। ব্রেজমেনের করা শট গোলকির হাতে লেগেও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় বারের মত উরুগুয়ের জালে বল ঢোকায় ফ্রান্স। ম্যাচের বাকী সময় আর কোনও দল গোল করতে পারেনি। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পগবারা।

    আজ বিশ্বকাপের দ্বিতীয় খেলায় রাত ১২টায় মাঠে নামবে ব্রাজিল-বেলজিয়াম। খেলার সকল আপডেট পেতে আমাদের সঙ্গে একটিভ থাকুন।

  • বেলজিয়ামের বিপক্ষে খেলার আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম শক্তি ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের অনুপস্থিতিতে রক্ষণের বড় একটা দায়িত্ব ছিল তার কাঁধে।

    দ্বিতীয় রাউন্ড পর্যন্ত চার ম্যাচে বেশ ভালোভাবেই তা সামলেছেন ক্যাসেমিরো। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ডিফেন্স সামলাতে পারছেন না ক্যাসেমিরো।

    ব্রাজিলের গোলবার সামলাতে গিয়ে চার ম্যাচে বেশ কয়েকবার ফাউল করেছেন ক্যাসেমিরো। যারমধ্যে দু’টি রেফারির চোখে ছিল অপরাধ। ফলে গ্রুপ পর্বের ম্যাচে ১টি ও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ১টি হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো।

    ফিফার বিশ্বকাপ নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে ২টি হলুদ কার্ড অথবা ১টি লাল কার্ড দেখলে, নিষিদ্ধ হবেন পরের ম্যাচে। স্বাভাবিক নিয়মেই ক্যাসেমিরো কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না।

    এটা ব্রাজিল দলের শিবিরে একটি দুঃসংবাদই বটে। তার স্থানে ডিফেন্স সামলাবেন ফার্নান্দিনহো। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে রাত বারোটায়।