Category: খেলার সংবাদ

  • হায়দরাবাদে অধিনায়কসাকিব: যা বললেন ভিভিএস লক্ষণ

    অনলাইন ডেস্ক:
    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১১তম আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। অথচ টুর্নামেন্ট শুরুর পূর্বে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ শোনতে হয় এই দলটিকে। যার হাত ধরে ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো সেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হারিয়ে বড় বিপদে পড়েছিল সানরাইজার্স।

    কিন্তু এত ঝড় ঝাপটার পর পুরো আসরে ওয়ার্নারের অভাব একটুও বোধ করেনি হায়দরাবাদ। মাঠে নামার পর ঘুরে দাঁড়ায় দলটি। কেন উইলিয়ামসনের ঘাড়ে ওঠে দলের দায়িত্ব। অধিনায়ক ও ব্যাটসম্যান কেন উইলিয়ামসন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন প্রতি ম্যাচেই। তবে হায়দরাবাদকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা আছে সাকিবের। এমটাই জানালেন দলটির মেন্টর ভিভিএস লক্ষ্মণ।

    সম্প্রতি হায়দরাবাদ দলের পরামর্শক ভিভিএস লক্ষ্ণণ বলেছেন, ‘আমরা ডেভিড ওয়ার্নারকে পাব না, এমন কিছু তো অনুমান করা যায় না। তবে আমরা বিষয়টি সামলাতে সক্ষম হয়েছি। ভাগ্য ভালো আমাদের দলে বেশ কয়েকজন নেতা সুলভ ক্রিকেটার রয়েছে।’

    নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের মত অভিজ্ঞ ক্রিকেটার থাকায় নেতৃত্ব নিয়ে খুব ভাবতে হয়নি লক্ষণদের। তার ভাষায়, ‘এই কারনেই আমরা কেন উইলিয়ামসনকে দলে নিয়েছি।’

    গত কয়েক মৌসুমে সে খুব বেশি ম্যাচ না খেললেও গ্রুপের নেতা হিসেবে সবাই তাকে সম্মান করত। ডেভিড ওয়ার্নার অধিনায়ক থাকা কালেও সবাই তাকে সম্মান করত। দলে শেখর ধাওয়ান ছিল, এমনকি সাকিব। সে নিজেও একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। সুতরাং আমাদের হাতে অনেক অপশন ছিল।

  • যে কারণে শেবাগের ওপর চড়াও হলেন প্রীতি জিনতা !

    অনলাইন ডেস্ক:
    খেলা মানেই জয়-পরাজয় থাকবেই। আর ক্রীড়াঙ্গনে এটি মেনে নিয়েই আসতে হবে আপনাকে। হ্যাঁ, খেলায় জয়ী হলে সবারই ভালো লাগে। তবে পরাজয়টাও তো মেনে নিতে হবে। কিন্তু পরাজয়টা কয়জনে নিতে পারেন? যেমন ধরুন কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা। চলতি আইপিএলে সর্বশেষ দুই ম্যাচ হেরে গেছে তার দল। এতেই তিনি নাখোশ।

    এবারের আইপিএল আসরে কিংস ইলেভেন পাঞ্জাব নিজেদের ১০ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। বলা যায়, ট্রফির লড়ায়ে অন্যদের থেকে এগিয়ে পাঞ্জাব। সুবিধা জনক অবস্থানে থাকা সত্ত্বেও পরপর দুই ম্যাচে হেরে যাওয়ায় খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ প্রীতি জিনতা।

    প্রীতির পাঞ্জাব নিজেদের সর্বশেষ দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের পর মঙ্গলবার (৮ মে) রাজস্থানের বিপক্ষে হেরে যায়। এই দুটি ম্যাচে হেরে যাওয়ায় দলটির কোচ বীরেন্দ্রর শেবাগের ওপর রীতিমতো চড়াও হয়েছেন প্রীতি জিনতা।

    মঙ্গলবার (৮ মে) জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৫৮ রান তাড়া করতে নেমে ১৫ রানে হেরে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। ব্যস, দল পরপর দুই ম্যাচে পরাজয়ের পরই শেবাগের ওপর ক্ষুব্ধ হন প্রীতি। দলের এমন পরাজয়ের জন্য মাঠের মধ্যেই নাকি কোচ বীরেন্দ্রর শেবাগের কাছে জবাবদিহি চান প্রীতি জিনতা।

  • আইপিএলে এসে প্রেমে পড়লেন ডোয়েন ব্রাভো? কে এই অভিনেত্রী

    অনলাইন ডেস্ক:
    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এরই মধ্যে কয়েকটি দল প্লে’অফের দৌড়ে এগিয়ে রয়েছে।

    বৃহস্পতিবার (১০ মে) পর্যন্ত মাল্টি মিলিয়ন ডলারের এবারের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সবার উপরে অর্থাৎ প্রথম অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এরপর যথাক্রমে দ্বিতীয় অবস্থানে চেন্নাই সুপার কিংস, তৃতীয় অবস্থানে কিংস ইলাভেন পাঞ্জাব, চতুর্থ অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স, পঞ্চম অবস্থানে কলকাতা নাইট রাইডার্স, ষষ্ঠ অবস্থানে রাজস্থান রয়েলস, সপ্তম অবস্থানে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু, অষ্টম অবস্থানে দিল্লী ডেয়ারডেভিলস রয়েছে।

    এদিকে, আইপিএলের ফাঁকে প্রেম করছেন ডোয়েন ব্রাভো? এমন গুঞ্জন শোন যাচ্ছে। একজন ভারতীয় অভিনেত্রীর সঙ্গে নাকি যেখানে সেখানে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান তারকাকে। কে সেই সুন্দরী পাত্রী, কেউ কিছু আন্দাজ করতে পেরেছেন?

    ক্রিকেট মাঠের বাইশ গজে রান তাড়া করার ফাঁকে এক ভারতীয় সুন্দরীর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই ক্যারিবিয়ান তারকা। তবে এ নিয়ে পাত্র-পাত্রী কেউই কিন্তু প্রেমের কথা স্বীকার করেননি।

    ভারতীয় সুপার মডেল ও অভিনেত্রী নাতাশা সুরির সঙ্গে বেশ কয়েক বার দেখা গিয়েছে ব্রাভোকে। সম্প্রতি মুম্বাইয়ের একটি কফি শপেও নাতাশা-ব্রাভোকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎিজরা। কিন্তু কে এই নাতাশা সুরি?

    ২০০৬ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতেন নাতাশা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও প্রথম দশের মধ্যে ছিলেন তিনি।

    মডেলিংয়ের পাশাপাশি অভিনয়তেও সমান স্বচ্ছন্দ নাতাশা। ২০১৬ সালে ‘কিং লায়ার’ মালয়ালম ছবি দিয়েই অভিনয় জীবনে পা রাখেন। ২০১৮ সালে বলি ছবি ‘বা বা ব্ল্যাক শিপ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’-এও অভিনয় করেছেন নাতাশা।

    আইপিএলের উত্তেজনা ছাড়িয়েও নাতাশা-ব্রাভো সম্পর্ক এখন হিট লিস্টে। বেশ কয়েকবার স্টেডিয়ামে বসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে নাতাশাকে। ভাল করে খেলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাভোকে আগাম অভিনন্দনও জানিয়েছেন এই অভিনেত্রী।

    সম্প্রতি ইনস্টাগ্রামে ব্রাভোর সঙ্গে নিজস্বী পোস্ট করেছেন নাতাশা। তবে সেখানে ব্রাভোকে ভাল বন্ধু বলেই উল্লেখ করেছেন তিনি।

    উল্লেখ্য, কিছুদিন আগেই প্রেমিকা মডেল রেগিনা রামজিতের সঙ্গে ব্রেক আপ হয়ে গিয়েছে ব্রাভোর। ফের কি তাহলে তিনি প্রেমে মজেছেন? এমনই গুঞ্জন উঠেছে।

  • যে কারণে ৪ ক্রিকেটারকে আইপিএল ছাড়ার নির্দেশ !

    খেলা ডেস্ক:
    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এরইমধ্যে এলো একটি খারাপ খবর। আইপিএলের বিভিন্ন দলে খেলা চার ক্রিকেটারকে জরুরী ভিত্তিতে দেশে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

    মাল্টি মিলিয়ন ডলারের এবারের টুর্নামেন্ট চলার শেষ দিকে হোমগ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৪ মে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ওই সিরিজ। তা সামনে রেখে আগামী ১৭ মের মধ্যে ৪ ইংলিশ ক্রিকেটারকে আইপিএল ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

    সঙ্গত কারণে গুরুত্বপূর্ণ সময়ে বেন স্টোকস, ক্রিস ওকস, মঈন আলি ও মার্ক উডের সেবা পাবে না দলগুলো। চারজনের মধ্যে অবশ্য স্টোকস ছাড়া বাকি কেউই এবারের আইপিএলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না।

    রাজস্থান রয়্যালসে খেলছেন স্টোকস। তবে তার পারফরশ্যান্স আশাব্যঞ্জক নয়। বারবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন বিশ্ব কাঁপানো অলরাউন্ডার।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন ওকস। প্রথম ম্যাচে মাঠে নামলেও এর পর আর সুযোগ পাননি তিনি। একই দলে আছেন সতীর্থ মঈন আলি। তবে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এ অলরাউন্ডারা। আর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন উড। তিনিও নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন না।

    কদিন আগে মুম্বাই ইন্ডিয়ানস বোলিং পরামর্শক লাসিথ মালিঙ্গাকে ডেকে পাঠায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে দেশের ডাক উপেক্ষা করেই আলো ঝলমলে আইপিএলকেই আপাতত বেছে নেন ভিন্নধর্মী অ্যাকশনের এ পেসার। এবার বোর্ডের ডাকে ৪ ইংলিশ ক্রিকেটার কত দ্রুত ও ইতিবাচক সাড়া দেয় তাই দেখার।

  • দুর্দান্ত বোলিং করেও যে কারণে একাদশে নেই মোস্তাফিজ

    অনলাইন ডেস্ক:
    এবারের আইপিএলে শুরু থেকেই ছন্দহীন ছিল মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের পর ম্যাচ হারতে হারতে তলানিতে গিয়েও ঠেকেছিল তারা। তবে যে ম্যাচ গুলো মুম্বাই হেরেছে সে ম্যাচ গুলোতে বল হাতে প্রায় দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। টাইগার এই পেসার দুর্দান্ত পারফর্মেন্স করলেও তার দল হারের বৃত্ত থেকে বের হতে পারছিল না। শঙ্কায় পরে দলটির কোয়ালিফাই রাউন্ডে খেলা নিয়ে। কিন্তু টানা তিন ম্যাচ জিতে এখন শেষ চারে টিকে থাকার স্বপ্ন ধরে রেখেছে রোহিত শর্মার দল।

    যখন দলের এই রকম বাজে পারফর্মেন্স ঠিক সেই সময় দলে একাধিক পরির্বতন আনে মুম্বাই। মোস্তাফিজ আর পোলার্ডকে বাদ দিয়ে একাদশে নেন ডুমিনি ও কাটিংকে। এতে বদলেও যায় মুম্বাইয়ের চেহারা।

    এই আসরে মুম্বাইয়ের জার্সিতে ছয় ম্যাচে মাঠে নামেন কার্টার মাস্টার। কিন্তু কাইরান পোলার্ড ফর্ম না থাকায় তার পরিবর্তে ডুমিনিকে নেয়া নিয়ে কোন বির্তক হচ্ছে না। কিন্তু মোস্তাফিজ ধারাবাহিক থাকার পরও কেন থাকছে না একাদশে, এ নিয়ে ভারতের সাবেক খেলোয়াড়রাও সমালোচনায় ব্যস্ত। আকশ চোপড়া তো মুম্বাইয়ের পরিকল্পনা খুব বেশি কাজে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছেন।

    এতদিন সমালোচনা করলেও এবার মোস্তাফিজকে দলে না নেয়ার কারণ জানিয়েছেন জহির খান। কলকাতার বিপক্ষে জয়ের ম্যাচে মোস্তাফিজের না থাকা নিয়ে এই পেসার বলেন, ‘হার্দিক ব্যাট আর বলে দুর্দান্ত করছে। এখন সে চার ওভার করেই বল করছে। আর হার্দিক চার ওভার করে বল করতে পারায় দলে কাটিংকে নিয়ে ব্যাটিং শক্তি বাড়াতে পারছে মুম্বাই। মূলত এর কারণেই মোস্তাফিজের মতো কাটার মাস্টার ছাড়াই খেলতে পারছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।

  • বাংলাদেশের ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা; নেই নাসির

     

    অনলাইন ডেস্ক:
    আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে। এ দুই সিরিজের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর প্রথমবারের মতো দেশের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন ১৯ বছরের ফাস্ট বোলার ইয়াসিন আরাফাত মিশু। দলে আছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তবে ইনজুরির কারণে নাসির হোসেন নেই। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

    ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৮ উইকেট নিয়েছেন ইয়াসিন। এরপর জাতীয় লিগে উত্তরাঞ্চলের হয়ে একটি ম্যাচ খেলেছেন। তাতেও দারুণ পারফরম্যান্স করেন তিনি। পূর্বাঞ্চলের বিপক্ষে দুই ইনিংসে মোট ৭টি উইকেট নিয়েছেন এই টিনএজার। আর তাতেই ভাগ্যের শিকে খুলেছে মিশুর। মিশুর সঙ্গে প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন তরুণ সাদমান ইসলাম অনিকও। যদিও এর আগেও প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে মূল দলে জায়গা হয়নি। চলতি বছরে ঘরোয়া ক্রিকেট দারুণ পারফর্ম করায় আবার নজর কাড়েন এ তরুণ। আছেন অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার নাঈম হাসানও। এছাড়া অভিজ্ঞ খান আব্দুর রাজ্জাকের উপর আস্থা রেখেছে দলটি।

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও আছেন দলে। আইপিএল শেষ হলেই ক্যাম্পে যোগ দেবেন তারা। এছাড়াও দলে আছেন ইনজুরি আক্রান্ত তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, আবুল হাসান রাজু ও তাসকিন আহমেদও। সিরিজ শুরুর আগে তারা সম্পূর্ণ সুস্থ্য হবেন বলে বিশ্বাস রেখেই তাদের প্রাথমিক দলে রেখেছে বিসিবি। তবে অনুমিতভাবেই দলে নেই লিগামেন্টের ইনজুরিতে পড়া নাসির হোসেন।

    ১৩ জুন থেকে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। শুরুতে ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের অধীনে চলবে এ ক্যাম্প। ওইদিন সকাল পৌনে ৯টায় এ ট্রেনারের কাছে রিপোর্ট করবেন খেলোয়াড়রা। এ সময়ে খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করা হবে বলে জানা গেছে। এরপর ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ দেশে ফিরলে শুরু হবে মূল অনুশীলন।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ৪৮ দিনের এ সফরের জন্য ২০ জুন ঢাকা ছাড়ার করা রয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজে শুরুতেই হবে টেস্ট সিরিজ। তবে এ সিরিজে নামার আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৪ জুলাই অ্যান্টিগাতে শুরু হবে প্রথম টেস্ট। জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ১২ জুলাই থেকে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই থেকে। তবে এর আগে ১৯ জুলাই হবে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। শেষ দুটি ওয়ানডে ২৫ ও ২৮ জুলাই। এরপর ৪ ও ৫ আগস্ট টি-টুয়েন্টি সিরিজ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

    ৩১ সদস্যের প্রাথমিক দল :

    তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হোক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, আবুল হোসেন রাজু ও খান আব্দুর রাজ্জাক।

  • ভারতে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজের সূচি চূড়ান্ত

    অনলাইন ডেস্ক:
    ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, অনেক দিন ধরেই এটা নিয়ে কথা হচ্ছিল। এবার সিরিজের ভেন্যু আর সূচিও চূড়ান্ত হয়ে গেলো। দেহারদুনে ভারতের নবনির্মিত স্টেডিয়ামে জুনের প্রথম সপ্তাহে টাইগাররা এই সিরিজটি খেলবে বলে নিশ্চিত হওয়া গেছে।

    শুরুতে প্রস্তাব ছিল দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের। পরে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নেয় ওয়ানডের বদলে টি-টোয়েন্টি খেলার। এই সিরিজে অংশ নিতে আগামী ৩১ মে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। একদিন করে বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিরিজের প্রথম ম্যাচ ৫ জুন, দ্বিতীয়টি ৭ এবং শেষটি ৯ জুন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পরই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলবে আফগানিস্তান।

    টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এর আগে কেবল একটি ম্যাচই খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানদের মোকাবেলা করেছিল টাইগাররা। ম্যাচটিতে তাদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

    তবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এখন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়েই রয়েছে আফগানিস্তান। ৮৭ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম অবস্থানে তারা। ৭৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দশম।

  • আইপিএলে কোন দলের পয়েন্ট কত?

    অনলাইন ডেস্ক:
    আইপিএলের ১১তম আসর বেশ জমে উঠেছে। এরই মধ্যে সোমবার (৭ মে) পর্যন্ত এ আসরের ৩৯তম ম্যাচের খেলা শেষ হয়েছে। প্রতিটি দল প্লে-অফ যেতে নিজেদের সর্বোচ্চ টুকু দিয়ে বিপক্ষ দলের সঙ্গে লড়াই করে যাচ্ছে।চলুন জেনে নেয়া যাক, আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিল তালিকা-

    প্রথম অবস্থানে সানরাইজার্স হায়দরাবাদ: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৮টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলটি ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে হেরেছে।দ্বিতীয় অবস্থানে চেন্নাই সুপার কিংস: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। দলটি ১০ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে।তৃতীয় অবস্থানে কিংস ইলাভেন পাঞ্জাব: এখন পর্যন্ত আসরের ৯ ম্যাচ খেলে ৬টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কিংস ইলাভেন পাঞ্জাব। দলটি ৯ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে।

    চতুর্থ অবস্থানে কলকাতা নাইট রাইডার্স: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটি ১০ ম্যাচ খেলে ৫টিতে হেরেছে।

    পঞ্চম অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি ১০ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে।ষষ্ঠ অবস্থানে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু। দলটি ১০ ম্যাচ খেলে ৭টিতে হেরেছে।সপ্তম অবস্থানে দিল্লী ডেয়ারডেভিলস: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। দলটি ১০ ম্যাচ খেলে ৭টিতে হেরেছে।

    অষ্টম অবস্থানে রাজস্থান রয়েলস: এখন পর্যন্ত আসরের ৯ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়েলস। দলটি ৯ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে।উল্লেখ্য, গত ৭ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আইপিলের পর্দা ওঠে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় আইপিএলের ১১তম আসর। ৮ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির শেষও হবে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলার মধ্যদিয়ে।

    ৯টি মাঠে ৫১ দিন ধরে ধুম-ধাড়াক্কা এই টি-২০ টুর্নামেন্ট চলবে। এবারও মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট মাতাচ্ছেন বিশ্বের একঝাঁক তারকা ক্রিকেটার।এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন দুই জন ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিব ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন মোস্তাফিজ।

  • আফগানদের বিপক্ষে টেস্টে ভারতের সেরা একাদশের ৯ জনই নেই!

    অনলাইন ডেস্ক:

    বিরাট কোহলি আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না, তার বদলে ইংলিশ কাউন্টিকেই প্রাধান্য দিচ্ছেন ভারতীয় অধিনায়ক। তার এমন সিদ্ধান্তের পর বেশ সমালোচনা হয়েছে। নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা আর এতে থাকবেন না কোহলি? প্রতিপক্ষকে অপমান করা হবে না?

    এখন যে খবরটি বেরিয়েছে, সেটাকে শুধু অপমান বললে তো কম বলা হবে। শুধু কোহলিই নন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাকি থাকবেন না ভারতের সেরা একাদশের নয়জনই। ভারতীয় গণমাধ্যমের খবর, আফগানদের বিপক্ষে টেস্টে কোহলির সঙ্গে দলের বাইরে রাখা হতে পারে রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয় আর শেখর ধাওয়ানকেও।

    চলতি বছরের ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলবে আফগানিস্তান। তবে এই টেস্টের পর ভারতের রয়েছে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফর। জুলাই-সেপ্টেম্বরে এই সফরে পাঁচটি টেস্ট, তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বিরাট কোহলির দল।

    স্বভাবতই আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের চেয়ে ওই সিরিজটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। এজন্যই আফগানদের বিপক্ষে টেস্টটি দায়সারা গোছে শেষ করতে চাইছে তারা। ফলে দ্বিতীয় সারির দল দিয়েই কাজটি চালিয়ে দেয়ার ভাবনা ম্যান ইন ব্লুদের