Category: খেলার সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবরা

    অনলাইন ডেস্ক:
    আইপিএল এর ফাইনালে পৌঁছে গেল সাকিবের দল হায়দরাবাদ। টান টান উত্তেজনার ম্যাচে ১৩ রানের জয় অর্জন করলো সানরাইজার্স হায়দারাবাদ।

    ফাইনালে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ১৭৫ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।

    শুক্রবার রাতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। মাঠে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে ৫৬ রান করে সূচনাটা মোটামুটি ভালোই করেছিলেন। অষ্টম ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহা আউট হন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দারাবাদ।

    মিডল অর্ডারে সাকিব আল হাসানের ২৮ ও শেষ দিকে রাশিদ খানের মাত্র ১০ বল থেকে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দারাবাদ।বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ২৪ বল থেকে চারটি চার হাঁকিয়ে মোট ২৮ রান করেন।

    হায়দারাবাদের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ঋদ্ধিমান সাহা ২৭ বলে ৩৫, ধাওয়ান ২৪ বল থেকে ৩৪ রান করেন। কলকাতার বোলারদের মধ্যে কুলদীপ যাদব নেন দুটি উইকেট।শেষের টর্নেডো ইনিংস দলকে পৌনে দুইশ রানে নিয়ে যান রশিদ। মাত্র ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে দুর্দান্ত এই ইনিংস খেলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

    আজকের ম্যান অব দ্য ম্যাচ রশিদ খান।

  • বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

    খেলা ডেস্ক:
    আর মাত্র ২১ দিন বাকি বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে। শিরোপা জয়ের এই যুদ্ধে সামিল হবে ৩২ টি দেশ। সবকটি দলই শুরু করেছে তাদের প্রস্তুতি। তবে এর মধ্যেই বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। কারণ ইনজুরিতে পড়েছেন দলের আক্রমণ বিভাগের সেরা ফুটবলার ডগলাস কস্তা।

    অনুশীলনের সময় কস্তার উরুর পেশিতে টান পড়ে। তারপরেই তিনি অনুশীলন বন্ধ করে দেন। যদিও পরীক্ষার পরে জানা যায় চোটের পরিমাণ টা কম। তবুও ভয় তো থাকেই।

    ব্রাজিল দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘তার পেশির ইনজুরির পরীক্ষা করেছি আমরা। কয়েকদিন বিশ্রাম নিলে আশাকরি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়তো সে মিস করতে পারে কিন্তু বিশ্বকাপের আগেই আশাকরি সুস্থ হয়ে উঠবে।’

  • বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক:
    রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ২২ দিন। তার আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরো। শিগগিরই তার বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা রোমেরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি (৮৩) ম্যাচ খেলেছেন। মঙ্গলবার বুয়েনস এইরসে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান। পরীক্ষার পর তার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। এজন্য অস্ত্রোপচার করাতে হবে।

    ২৩ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে রোমারোর পাশাপাশি আরও দুই গোলরক্ষক রয়েছেন। তারা হলেন চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। তবে রোমেরোর বিকল্প হিসেবেও আরেক গোলরক্ষককে দলে নিচ্ছে আর্জেন্টিনা। তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দলে অন্তর্ভূক্তি করা হবে বলে জানিয়েছে এএফএ।

    আগামী ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া। সূত্র: গোল ডট কম

  • দেখে নিন বাংলাদেশের সময়ে বিশ্বকাপের” পূর্ণাঙ্গ সময়সূচী

    অনলাইন ডেস্ক:
    আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ। ১৪ জুন ২০১৮ সালে শুরু হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল। চলবে এক মাসব্যাপী। বিশ্বকাপের জন্য সারা পৃথিবীর মত বাংলাদেশীদেরও আগ্রহের পারদ অনেক বেশী । ইতোমধ্যেই বাড়ির ছাদে পছন্দের দলের পতাকা উড়াতে দেখা যাচ্ছে । চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে পছন্দের দল নিয়ে লড়াই। কিন্তু এত তর্ক বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ হল বিশ্বকাপ এর ম্যাচগুলো বাংলাদেশ এর সময় অনুযায়ী কখন হবে ।

    শুক্রবার আনুষ্ঠানিক ড্রয়ের পর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ফিফা। আসুন জেনে নেই রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশের সময় অনুসারে সময়সূচি কেমন হচ্ছে ।

    এক নজরে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ ও সময়সূচি দেখে নিন-

    রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:

    গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে

    গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

    গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক

    গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

    গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

    গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক (দক্ষিণ কোরিয়া)

    গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড

    গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

    সময়সূচি:

    ১৪ জুন: রাশিয়া-সৌদি আরব (রাত ৯টা)

    ১৫ জুন: মিশর-উরুগুয়ে (সন্ধ্যা ৬টা)

    ১৫ জুন: মরক্কো-ইরান (রাত ৯টা)

    ১৫ জুন: পর্তুগাল-স্পেন (রাত ১২টা)

    ১৬ জুন: ফ্রান্স-অস্ট্রেলিয়া (বিকেল ৪টা)

    ১৬ জুন: আর্জেন্টিনা-আইসল্যান্ড (সন্ধ্যা ৭টা)

    ১৬ জুন: পেরু-ডেনমার্ক (রাত ১০টা)

    ১৬ জুন: ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (রাত ১টা)

    ১৭ জুন: কোস্টারিকা-সার্বিয়া (সন্ধ্যা ৬টা)

    ১৭ জুন: জার্মানি-মেক্সিকো (রাত ৯টা)

    ১৭ জুন: ব্রাজিল-সুইজারল্যান্ড (রাত ১২টা)

    ১৮ জুন: সুইডেন-দক্ষিণ কোরিয়া (সন্ধ্যা ৬টা)

    ১৮ জুন: বেলজিয়াম-পানামা (রাত ৯টা)

    ১৮ জুন: তিউনিসিয়া-ইংল্যান্ড (রাত ১২টা)

    ১৯ জুন: পোল্যান্ড-সেনেগাল (সন্ধ্যা ৬টা)

    ১৯ জুন: কলম্বিয়া-জাপান (রাত ৯টা)

    ১৯ জুন: রাশিয়া-মিশর (রাত ১২টা)

    ২০ জুন: পর্তুগাল-মরক্কো (সন্ধ্যা ৬টা)

    ২০ জুন: উরুগুয়ে-সৌদি আরব (রাত ৯টা)

    ২০ জুন: ইরান-স্পেন (রাত ১২টা)

    ২১ জুন: ফ্রান্স-পেরু (সন্ধ্যা ৬টা)

    ২১ জুন: ডেনমার্ক-অস্ট্রেলিয়া (রাত ৯টা)

    ২১ জুন: আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (রাত ১২টা)

    ২২ জুন: ব্রাজিল-কোস্টারিকা (সন্ধ্যা ৬টা)

    ২২ জুন: নাইজেরিয়া-আইসল্যান্ড (রাত ৯টা)

    ২২ জুন: সার্বিয়া-সুইজারল্যান্ড (রাত ১২টা)

    ২৩ জুন: বেলজিয়াম-তিউনিসিয়া (সন্ধ্যা ৬টা)

    ২৩ জুন: জার্মানি-সুইডেন (রাত ৯টা)

    ২৩ জুন: দক্ষিণ কোরিয়া-মেক্সিকো (রাত ১২টা)

    ২৪ জুন: ইংল্যান্ড-পানামা (সন্ধ্যা ৬টা)

    ২৪ জুন: জাপান-সেনেগাল (রাত ৯টা)

    ২৪ জুন: পোল্যান্ড-কলম্বিয়া (রাত ১২টা)

    ২৫ জুন: উরুগুয়ে-রাশিয়া (রাত ৮টা)

    ২৫ জুন: সৌদি আরব- মিশর (রাত ৮টা)

    ২৫ জুন: স্পেন-মরক্কো (রাত ১২টা)

    ২৫ জুন: ইরান-পর্তুগাল (রাত ১২টা)

    ২৬ জুন: ডেনমার্ক-ফ্রান্স (রাত ৮টা)

    ২৬ জুন: অস্ট্রেলিয়া-পেরু (রাত ৮টা)

    ২৬ জুন: নাইজেরিয়া-আর্জেন্টিনা (রাত ১২টা)

    ২৬ জুন: আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (রাত ১২টা)

    ২৭ জুন: দক্ষিণ কোরিয়া-জার্মানি (রাত ৮টা)

    ২৭ জুন: মেক্সিকো-সুইডেন (রাত ৮টা)

    ২৭ জুন: সার্বিয়া-ব্রাজিল (রাত ১২টা)

    ২৭ জুন: সুইজারল্যান্ড-কোস্টারিকা (রাত ১২টা)

    ২৮ জুন: জাপান-পোল্যান্ড (রাত ৮টা)

    ২৮ জুন: সেনেগাল-কলম্বিয়া (রাত ৮টা)

    ২৮ জুন: ইংল্যান্ড-বেলজিয়াম (রাত ১২টা)

    ২৮ জুন: পানামা-তিউনিসিয়া (রাত ১২টা)

    রাউন্ড অফ সিক্সটিন

    ৩০ জুন: সি ১ – ডি ২ (ম্যাচ ৫০) (রাত ৮টা)

    ৩০ জুন: এ ১ – বি ২ (ম্যাচ ৪৯) (রাত ১২টা)

    ১ জুলাই: বি ১ – এ ২ (ম্যাচ ৫১) (রাত ৮টা)

    ১ জুলাই: ডি ১ – সি ২ (ম্যাচ ৫২) (রাত ১২টা)

    ২ জুলাই: ই ১ – এফ ২ (ম্যাচ ৫৩) (রাত ৮টা)

    ২ জুলাই: জি ১ – এইচ ২ (ম্যাচ ৫৪) (রাত ১২টা)

    ৩ জুলাই: এফ ১ – ই ২ (ম্যাচ ৫৫) (রাত ৮টা)

    ৩ জুলাই: এইচ ১ – জি ২ (ম্যাচ ৫৬) (রাত ১২টা)

    কোয়ার্টার ফাইনাল

    ৬ জুলাই: ম্যাচ ৪৯ এর জয়ী – ম্যাচ ৫০ এর জয়ী (ম্যাচ ৫৭) (রাত ৮টা)

    ৬ জুলাই: ম্যাচ ৫৩ এর জয়ী – ম্যাচ ৫৪ এর জয়ী (ম্যাচ ৫৮) (রাত ১২টা)

    ৭ জুলাই: ম্যাচ ৫৫ এর জয়ী – ম্যাচ ৫৬ এর জয়ী (ম্যাচ ৬০) (রাত ৮টা)

    ৭ জুলাই: ম্যাচ ৫১ এর জয়ী – ম্যাচ ৫২ এর জয়ী (ম্যাচ ৫৯) (রাত ১২টা)

    সেমি ফাইনাল

    ১০ জুলাই: ম্যাচ ৫৭ এর জয়ী – ম্যাচ ৫৮ এর জয়ী (ম্যাচ ৬১) (রাত ১২টা)

    ১১ জুলাই: ম্যাচ ৫৯ এর জয়ী – ম্যাচ ৬০ এর জয়ী (ম্যাচ ৬২) (রাত ১২টা)

    তৃতীয় স্থান নির্ধারণী

    ১৪ জুলাই: ম্যাচ ৬১ এর পরাজিত – ম্যাচ ৬২ এর পরাজিত (রাত ৮টা)

    ফাইনাল: ১৫ জুলাই (রাত ৯টা)

  • আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা; এক নজরে দেখে নিন

    অনলাইন ডেস্ক:
    আর মাত্র ২৩ দিন পর বেজে উঠবে রাশিয়া বিশ্বকাপের দামামা। এবার ফিফা বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ার ১১টি শহরের ১২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মাসব্যাপী হবে বিশ্বের ৩২টি ফুটবল দলের যুদ্ধ। বর্তমানে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলতে উদগ্রীব হয়ে আছে সুযোগ পাওয়া দলগুলো।

    বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার দল ঘোষণার দিকে সবাই তাকিয়ে ছিল। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি কাদের দলে রাখেন আর কাকে বাদ দেন তা নিয়েও গুঞ্জন চলেছে বেশ কিছুদিন। সাম্পাওলি ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দিকে আর্জেন্টিনা দলে নেন কিনা। অপরদিকে, পাওলো দিবালা রাশিয়া বিশ্বকাপ দলে ডাক পাবেন কিনা এসব ছিল আলোচনার বিষয়।

    আর্জেন্টিনা মোট পাঁচবার ফিফা বিশ্বকাপে ফাইনাল খেলেছে। প্রথম বিশ্বকাপ ফাইনাল ১৯৩০ সালে, দ্বিতীয় ফাইনাল ১৯৭৮ সালে (যেখানে তারা নেদারল্যান্ডসকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতে), তৃতীয় ফাইনাল ১৯৮৬ সালে (পশ্চিম জার্মানিকে ৩–২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে), চতুর্থ ফাইনাল ১৯৯০ সালে, সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠে।

    রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে হোর্হে সাম্পাওলি অবশেষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। তাতে দলে জায়গা পেয়েছেন জুভেন্টাসের অন্যতম সেরা তারকা পাওলো দিবালা। কিন্তু ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে ২৯ গোল করা ইকার্ডি আর্জেন্টিনার দলে সুযোগ পাননি। খবর মিররের।

    এছাড়া আর্জেন্টিনা দলে হিগুয়েইন, আগুয়েরোর ডাক পাওয়া নিশ্চিত ছিল। দু’জনকেই দলে রেখেছেন কোচ। ইকার্ডিকে বাদ দিয়েও মেসি-ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা শক্ত দলই ঘোষণা করেছে। তবে ডিফেন্সে তারকা বলেতে রোজো, মারকেদো, ওটামেন্ডিরা। তাদেরকে বেশ চাপ সামলাতে হবে। এবারের বিশ্বকাপে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসিরা।

    আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দল:

    গোলরক্ষক: সার্জিও রোমারিও (ম্যানইউ), উইলি ক্যাবায়েরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেটো)।

    রক্ষণভাগ/ডিফেন্ডার: গ্যাবিয়েল মারেকাদো (সেভিয়া), ক্রিশ্চিয়ান আনসালদি (তুরিন), নিকোলাস ওটামেন্ডি (ম্যানসিটি), ফেডেরিক ফ্যাজিও (রোমা), মার্কো রোজো (ম্যানইউ), নিকোলাস ত্যাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুইনো (স্পোটিং লিসবন)।

    মধ্যমভাগ/মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেরিবি চীন ফরচুন), এডওয়ার্ড সালভিও (বেনফিকা), লুকাস বিগলিয়া (এসি মিলান), জিওভানি লো সেলসো (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), ম্যানুয়েল ল্যানজিনি (ওয়েস্ট হ্যাম), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্ডিপিনডেন্ট), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স)

    আক্রমণভাগ/ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবাবা (জুভেন্টাস), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যানসিটি)।

    উল্লেখ্য, ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে।

  • আইপিএলে প্লে-অফ নিশ্চিত করল যে চার দল

    অনলাইন ডেস্ক:
    আইপিএল-এর প্রথম পর্বের খেলা শেষ হলো কোন অঘটন ছাড়াই। যেখানে দিল্লি বাদে সবারই সুযোগ ছিলো প্লে-অফের কিন্তু তেমন কিছুই হলো না। সহজ সমীকরনে প্লে-অফ নিশ্চিত করল ৪ দল। এক নজরে দেখ নিন প্লে-অফের সময়সূচি-

    ২২ তারিখ প্রথম প্লে অফে মুখোমুখি হবে হায়দরাবাদ ও চেন্নাই

    ২৩ তারিখ প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে কলকাতা ও রাজস্থান

    ২৫ তারিখের দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে প্রথম প্লে অফের পরাজিত ও দ্বিতীয় প্লে অফের জয়ী দল

    ২৭ তারিখ প্রথম ও তৃতীয় ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে ফাইনালে

  • যে কারণে রোহিতকে শাস্তি দিল মুম্বাই ইন্ডিয়ান্স!

    অনলাইন ডেস্ক:

    আইপিএলের ১১তম আসরের গ্রুপ পর্বের শেষ মুহূর্তের খেলা বেশ জমে উঠেছে। এবারের আইপিএলে দারুণ ছন্দে হায়দরাবাদ। ইতোমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। অরেঞ্জ আর্মিরা ১৩ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারা।

    অন্যদিকে প্লে-অফে খেলা নিশ্চিত করতে বাকি দলগুলোর মধ্যে প্রচণ্ড লড়াই করতে দেখা যাচ্ছে।

    এদিকে, চলতি আইপিএলে মোটেই ফর্মে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না দলটি। তবে দলের নিয়ম-শৃঙ্খলার ব্যাপারে কোনো রকমের ছাড় দিতে নারাজ ফ্র্যাঞ্চাইজির মালিকরা। সে টিমের অধিনায়ক হোক আর সাধারণ ক্রিকেটার, নিয়ম সবার জন্যই প্রযোজ্য। যে কারণে জিম সেশন মিস করে পার পেলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও।

    মুম্বাই ইন্ডিয়ান্সে এবার অভিনব শাস্তির নিয়ম চালু করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। অবশ্য পুরো ব্যাপরাটাই মজার মোড়কে। আর তারই জের ধরে জিম সেশন মিস করার জন্য মজার এক পোশাক পড়তে হলো ক্যাপ্টেন রোহিত শর্মাকে।

    ছবিতে দেখা যায়, হার্দিক ও ক্রুনাল পাণ্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মাকে দুই পাশে থেকে ঘিরে মজা উপভোগ করছেন। এ অবস্থায় রোহিত হাত দিয়ে নিজের মুখ আড়াল করেছেন লজ্জায়। সেই ছবি আবার রোহিতের স্ত্রী রিতিকা স্বয়ং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করে ট্রল করেন। ক্যাপশনে লিখেন, ‘ওহ! তোমাকে বেশ কিউট লাগছে!’

    তবে কেন রোহিত ‘লেট লতিফ’ হয়ে গেলেন সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি তিনি।

    এর আগে, এমন মজাদার শাস্তি পেয়েছিলেন ঈশান কিষাণ ও অনুকূল রায়ও। টিম মিটিংয়ে এবং বাস ধরতে দেরিতে এসেছিলেন দুই ক্রিকেটার। তারপর মজার পোশাক পড়ে যাত্রা করতে হয়েছিল দুই ক্রিকেটারকে।

  • এক নজরে দেখুন বিশ্বকাপের সেরা যত রেকর্ড

    অনলাইন ডেস্ক:
    আর মাত্র ২৬ দিন পর রাশিয়ায় দামামা বেজে উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০১৮। এবার ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়ার ১১টি শহরের ১২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মাসব্যাপী হবে বিশ্বের ৩২টি ফুটবল দলের যুদ্ধ। বৈশ্বিক মঞ্চ মানেই পুরনো রেকর্ড ভাঙা, নতুনভাবে রেকর্ড গড়া। তাই বিশ্বকাপের ২১তম আসরে নতুন রের্কড যোগ হওয়ার আগে পুরনো রেকর্ডগুলো একবার দেখা নেয়া যাক-

    বিশ্বকাপজয়ী দেশ
    এখন পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ৪ বার, ইতালি ৪ বার, আর্জেন্টিনা ২ বার, উরুগুয়ে ২ বার, ইংল্যান্ড ১ বার, ফ্রান্স ১ বার ও স্পেন ১ বার বিশ্বকাপ জিতেছে।

    সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দল
    বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট বিশ্বকাপের স্বপ্নের সোনার ট্রফিটা ৫ বার শোকেসে ভরেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি ও জার্মানি। স্বপ্নের ট্রফিটা ৪ বার করে বগলদাবা করেছে ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬) ও জার্মানি (১৯৫৪, ১৯৭৮, ১৯৯০ ও ২০১৪)।

    সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার
    ফুটবল ইতিহাসে ৫টি বিশ্বকাপ খেলার কীর্তি আছেই মাত্র দুজনের- মেক্সিকোর আন্তোনিও কারবাহালের এবং জার্মানির লোথার ম্যাথিউসের। এবার মাঠে নামলে সেই বিরল তালিকায় নাম লেখাবেন ৩৯ বছর বয়সী মেক্সিকান মিডফিল্ডার রাফায়েল মার্কেজ।

    দ্রুততম গোল
    দ্রুততম গোল তুরস্কের হাকান সুকুরের। ২০০২ বিশ্বকাপে এ কীর্তি গড়েন তিনি। খেলার মাত্র ১০.৮ সেকেন্ডের মাথায় গোল করে এ ইতিহাস রচনা করেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এ রেকর্ডের দেখা পান সুকুর। ওই ম্যাচে তুরস্ক জেতে ৩-১ গোলে৷ রাজনৈতিক কারণে তুরস্ক সরকারের রোষানলে পড়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন এ রেকর্ডধারী।

    বিশ্বকাপে সর্বাধিক গোল
    একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন ফ্রান্সের জাঁ ফন্টেইন। ১৯৫৮ সালের বিশ্বকাপে, সর্বসাকল্যে ১৩ বার নিশানাভেদ করেন তিনি।

    একাধিক বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ গোল জার্মানির মিরোস্লাভ ক্লোসার। ২৪টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন এ সেন্টার ফরোয়ার্ড। ১৬টি গোল করে তিনিই আছেন বিশ্বকাপে সর্বাধিক গোল করার তালিকার শীর্ষে। ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম কিংবদন্তি রোনাল্ডো বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ১৯টি। ১৫টি গোল রয়েছে তার অর্জনের খাতায়।

    বিশ্বকাপে সবচেয়ে তরুণ খেলোয়াড়
    বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কণিষ্ঠ খেলোয়াড় উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি। তার বয়স ছিল তখন ১৭ বছর ১ মাস ১০ দিন৷

    বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড়
    বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের রজার মিলা। ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলেন তিনি। তখন তার বয়স ছিল ৪২ বছর ১ মাস ৮ দিন।

    সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা দল
    সবথেকে বেশি বিশ্বকাপ খেলা দল স্বভাবতই ব্রাজিল (২০ বার)! সেলেকাওরাই একমাত্র দল যারা ১৯৩০ থেকে অদ্যাবধি কোনো বিশ্বকাপেই অনুপস্থিত থাকেনি। ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।

    সর্বোচ্চ ফাইনাল খেলা দল
    বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ফাইনাল খেলা দল যৌথভাবে ব্রাজিল ও জার্মানি। দু’দলই শিরোপা নির্ধারণী ম্যাচে ৭ বার করে লড়াই করেছে।

    সবচেয়ে বেশি টানা শিরোপা
    ইতালি ও ব্রাজিলের টানা দুবার শিরোপা জয়ের কীর্তি আছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ফুটবলের বৈশ্বিক আসরের শিরোপা ঘরে তোলে আজ্জুরিরা। আর ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপের সোনালী ট্রফি ছিনিয়ে নেয় সাম্বার দেশ ব্রাজিল।

    এক ম্যাচে সর্বোচ্চ গোল
    ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়া-ক্যামেরুন ম্যাচে এ কীর্তি গড়েন ওলেগ সালেঙ্কোর। এই ম্যাচে তিনি একই ঠিকানায় বল পাঠান ৫ বার।

    সর্বকনিষ্ঠ গোলদাতা
    বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কণিষ্ঠ গোলদাতা ব্রাজিল কিংবদন্তি পেলে। ১৭ বছর ২৩৯ দিনে বিশ্বকাপে গোলের খাতা খোলেন ফুটবলের রাজা। যদিও ব্রাজিল কিংবদন্তি পেলে ও আর্জেন্টিনা কিংবদন্তি ম্যারাডোনার মধ্যে কে ফুটবলের রাজা তা নিয়ে দ্বিমত রয়েছে।

    সবচেয়ে বেশি গোলের ম্যাচ
    অস্ট্রিয়া বনাম সুইজারল্যান্ড (৭-৫)। ১৯৫৪ বিশ্বকাপে এ গোলবন্যা দেখেন ফুটবলপ্রেমীরা।

    সর্বোচ্চ সময় গোল না খাওয়া গোলরক্ষক
    বিশ্ব ফুটবলে বরাবরই বিখ্যাত সব গোলরক্ষকের চারণ ভূমি ইতালি। ওয়াল্টার জেঙ্গা তার মধ্যে অন্যতম। ১৯৯০ বিশ্বকাপে ৫১৭ মিনিট ধরে কোনো গোল হজম করেননি তিনি।

    সর্বোচ্চ বিশ্বকাপজয়ী খেলোয়াড়
    এ রেকর্ডটির মালিক একমাত্র পেলে। সর্বোচ্চ ৩ বার শিরোপা ছুঁয়ে দেখার রেকর্ড আছে তার। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে এ নজির স্থাপন করেন তিনি।

    সবচেয়ে বেশি বয়সী কোচ
    অটো রেহেগাল এ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি ২০১০ বিশ্বকাপে গ্রিসের ডাগআউটে বসে এটা দেখিয়েছেন। ওই সময় তার বয়স ছিল ৭১ বছর ৩১৭ দিন।

    খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়
    মাত্র দুজনের এ নজির আছে- মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের।

    এত রের্কড জানার পরে এটা জেনে আশ্চর্য হবেন যে, বিদেশি কোচ নিয়ে বিশ্বকাপ জিততে পারেনি কোনো দলই।

  • সম্পর্কে ভাঙন, সানিয়া মির্জার পরিবারে বিচ্ছেদের ছায়া!

    অনলাইন ডেস্ক:
    সানিয়া মির্জার পরিবারে বিচ্ছেদের ছায়া। বিচ্ছেদের পিছনে কী কারণ রয়েছে, তা অবশ্য জানা যায়নি।তবে সানিয়া-শোয়েব জুটির সম্পর্কে ভাঙন ধরেনি। মূলত ভাঙন ধরেছে সানিয়া মির্জার বোন আনাম মির্জার সঙ্গে তার স্বামী আকবর রশিদের।

    ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে সানিয়া মির্জার বোন বিচ্ছেদের মামলা করে ফেলেছেন। খুব শিগগিরই আকবরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে সানিয়ার বোন আনামের।

    ২০১৬ সালে আকবর রশিদের সঙ্গে বিয়ে হয় সানিয়ার বোন আনাম মির্জার। ওই বিয়েতে হাজির হয়েছিলেন সালমন খান, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা। কিন্তু বিয়ের দুই বছর পার না হতেই ভাঙনের সুর আনাম-আকবর জুটির।

    শোয়েব-সানিয়া, বিশ্বের অন্যতম সেরা জুটিগুলোর মধ্যে একটি। দুই দেশের বিভেদ-বিরোধ পেছনে ফেলে এক সুতোয় বাঁধা পড়েছিলেন তারা। সেই থেকে এই জুটি ও তাদের পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বোনের সম্পর্কের ভাঙনের জের ধরেই সংবাদ শিরোনাম হলেন মির্জা পরিবার।

  • এবারের বিশ্বকাপের ব্রাজিলের দলে স্থান পেলেন যারা

    অনলাইন ডেস্ক:
    একমাত্র দল হিসেবে প্রত্যেকটি বিশ্বকাপেই অংশ নেয়া দল ব্রাজিল। তাছাড়া বিশ্বকাপের সবথেকে সফল দলও। বাছাইপর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে বিশ্বকাপে জায়গায় করে নেয়া দলটির দিকে তাই সবার নজর ছিল অন্য দলগুলোর থেকে বেশি। অবশেষে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের সংক্ষিপ্ত দল ঘোষণা করলেন ব্রাজিলিয়ান কোচ তিতে।

    প্রায় সম্ভাব্য সব তারকারাই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। ইনজুরির কারণে শেষ সময়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দানি আলভেজ। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ম্যানসিটির চারজন খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন ব্রাজিল দলে। তাছাড়া দলে রয়েছেন নেইমার, কৌতিনহো, ফিরমিনোর মতো বড় তারকারাও।

    বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

    গোলকিপার : অ্যালিসন, এদারসন, কাসিও
    ডিফেন্ডার : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপে লুইস, মারকুইনস, মিরান্দা, থিয়াগো সিলভা, জেরোমেল।
    মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপে কৌতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।
    ফরোয়ার্ড : ডগলাস কস্তা, ফিরমিনো, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার, টাইসন।