Category: কুমিল্লা দক্ষিণ জেলা

  • কুমিল্লায় প্রাইভেটকার চাপায় শিশুসহ নিহত ২

    জেলা প্রতিনিধি, কুমিল্লা

    কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারচাপায় দুই পথচারী নিহত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হচ্ছে- বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিছ (৫)। 

    ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।  

    তিনি জানান, দ্রুতগতির প্রাইভেট কারটি চাপা দিলে দুই পথচারী ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। 

  • আবুল হাসেমকে নৌকার প্রার্থী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাজ্জাদ হোসেন

    বুড়িচং প্রতিনিধি:

    এড আবুল হাসেম খাঁন কে নমিনেশন দেওয়ায়,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ । শনিবার দুপুর ১ টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তার ফেসবুকে আইডে থেকে এই পোস্ট দেন । তিনি কুমিল্লা -৫ আসনে আওয়ালীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন । তবে তিনি আগেই বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। এমন সিদ্ধান্তে তার নেতা কর্মীরা হতাশ হলেও আগামী সংসদ নির্বাচনের দলের মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করেছেন ।

    তবে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কুমিল্লা -৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয় পেলেন প্রয়াত মতিন খসরুর অন্যতম রাজনৈতিক শিষ্য বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম খান।

    শনিবার (১২ জুন) সকাল ১১ টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের চুড়ান্ত প্রার্থী নির্ধারণ করে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন

    নির্বাচন কমিশন গত ২ জুন এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপ-নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্র্নিধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

    বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসনে ভোট রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬শ ৮০জন। আব্দুল মতিন খসরু জীবত থাকাকালীন দলীয় কোন্দলে ভারাক্রান্ত ছিল বুড়িচং উপজেলা আওয়ামী লীগ। ৩ বছরে এই উপজেলা ৪ টি কমিটি গঠন করে । এই নিয়ে কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এমপি) এবং কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক (এমপি) ও বেশ চিন্তিত ছিলেন । তবে ধারণা করা হচ্ছে আসন্ন উপনির্বাচন ও দলীয় কোন্দল কাল হতে পারে নৌকা মনোনীত প্রার্থীর ।

    ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট ৫ বার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

  • চৌদ্দগ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ

    ( জাগো কুমিল্লা.কম)

    আইসিএল গ্রাহকদের আমানতের টাকা ফেরত ও কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আলমগীর কবির মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গতকাল ১৬ জুন সোমবার শুভপুরের কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    চৌদ্দগ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আলমগীর কবির মজুমদার।

    প্রতিবাদ সমাবেশে মোঃ আলমগীর কবির মজুমদার বলেন,আমি চৌদ্দগ্রামের সাধারন কৃষক পরিবারের সন্তান, এই মাটিতে আমার বেড়ে উঠা, আমি আপনারই সন্তান, ভাই বন্ধু। আপনারা আমাকে সবচেয়ে ভালভাবে চিনেন জানেন, কেউ কোনদিন বলতে পারবেন না আমি কোনদিন কোন খারাপ কাজে জড়িত ছিলাম বা আছি। তিল তিল করে আমি গড়ে উঠেছি, ব্যবসা বানিজ্য করতে গিয়ে অনেক চড়াই উতরাই পার করেছি।

    অনেক বিপদের সম্মখীন হয়েছি, কখনও ধৈর্য হারাইনি, সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছি, আল্লাহ সহায় হওয়াই হালালভালে ব্যবসা করে আল্লাহ আমাকে ভাল রেখেছে। আমি চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকতে, আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার চেষ্ঠা করি। এলাকায় আল্লাহর দ্বীনের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করছি। যতদিন বেচে থাকব সৎ পথে মানুষ ও আল্লাহর কাজে নিজেকে বিলিয়ে দিতে চাই।

    আমার আর কোন চাওয়া পাওয়া নেই। আমার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক হিংসা পরায়ন হয়ে একজন ব্যাক্তি ইদানিং আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের চৌদ্দগ্রামের আইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শফিুকুর রহমান আমার সাথে ব্যবসা ও রাজনৈতিক করতে এসে নানা দূর্নীতি ও অপকর্মে জরিত হয়ে পড়ে, আমি তাকে অনেক বুঝিয়েও সংশোধন করতে পারেনি।

    সে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিঃ নামে একটি প্রতিষ্ঠান খুলে হাজার হাজার গ্রাহকদের টাকা আতœসাত করে শত শত পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি সকল আমানতকারীর টাকা ফেরতের জোর দাবী জানাচ্ছি। গ্রাহকদের আমানতের টাকা মেরে সে আবার চৌদ্দগ্রামের জনপ্রতিনিধি হতে চায় । আমি তাতে সমর্থন করি নাই।

    আমি তার এসকল অপকর্মের প্রতিবাদ করলে সে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করে। ইনশাল্লাহ আমার চৌদ্দগ্রামবাসী তার সকল ষড়যন্ত্র ও অপপ্রচার সফল হতে দিবেনা। । আমি আমার উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পাশে থাকার জন্য।

    মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মোঃ গাজী রহিম, সুবেদার হাসানুজ্জামান, জসিম মুহুরি, মাষ্টার আলী হোসেন, দেলোয়ার হোসেন মজুমদারসহ অন্যান্যরা।

  • নাঙ্গলকোটে মাদক বিরোধী র‌্যালী ইউএনও ওসিকে স্মারক লিপি প্রদান

    (বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ইউনিয়নব্যাপী মাদক বিরোধী করা হয়েছে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী ও থানার ওসি নজরুল ইসলাম বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

    ‘মাদককে না বলি মাদক মুক্ত জীবন গড়ি, নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থা কয়েকশ’ তরুন যুবককে নিয়ে শতাধিক মোটর সাইকেল, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে মাদক বিরোধী র‌্যালীর আয়োজন করেন। র‌্যালিটি পৌছির গ্রাম থেকে শুরু করে মৌকারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরীর নিকট মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী বলেন মাদকসেবী ও ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু তাদের প্রতিহত করা হবে। কোথাও মাদক বিক্রয় ও সেবন করতে দেখলে ফোন করে থানায় অবহিত করার জন্য আহবান করেন।

    তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এবং দেশের জনগনের স্বার্থে মাদক প্রতিরোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। এরপর নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বরাবরেও একটি স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৌকারা ইউপির চেয়ারম্যান আবু তাহের, পেয়ার আহাম্মদ মেম্বার, আ.লীগ নেতা খসরুসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী।

     

  • কুমিল্লা সদরে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ( জাগো কুমিল্লা.কম)

    কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন(২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা ফরিদ আহমেদ(২৫) নামের অপর একজন আহত হয়। সোমবার দুপুর দেড়টায় কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনী এলাকায় এর্দুঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনীতে একটি লরিকে একটি মোটর সাইকেল অতিক্রম করতে গেলে চাপা পড়ে। এতে ঘটনা স্থলে আল আমিন মারা যায় ও ফরিদ আহমেদ আহত হয়।

    নিহত আল আমিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাপিতলা গ্রামের আবুল বাশারের ছেলে। আহত ফরিদ আহমেদ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার শহিদুর রহমানের ছেলে।

    কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • নাঙ্গলকোটে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

    (বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট )

    কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে মাছের খাদ্য দেয়াকে কেন্দ্র করে বিল্লাল হোসেন নামের এক প্রবাসীকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার রায়কোট ইউপির উত্তর মাহিনী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত. চানু মিয়ার ছেলে।

    স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী বিল্লাল হোসেন নিজ খরচে পুকুর পাড়ে একটি নিরাপত্তা দেয়াল ও রাস্তা পাকা করে। এ রাস্তা দিয়ে ১২ পরিবার চলাচল করে। ওই পুকুরটি মালিকদের কাছ থেকে একই গ্রামের মৃত. আসলাম খন্দকারের ছেলে লুৎফুর রহমান লিজ নেয়। সে ওই রাস্তায় দাড়িয়ে প্রতিনিয়ত মাছকে খাদ্য খাওয়াতে থাকে। একপর্যায়ে প্রায় ৩শ ফুট রাস্তাসহ গার্ডওয়ালটি সম্প্রতি পুকুরে ধসে পড়ে। এতে প্রবাসীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

    সোমবার সকালে লুৎফুর রহমানকে প্রবাসী বিল্লাল হোসেন তার ঘরের পাশ্বে দাঁড়িয়ে পুকুরে মাছের খাদ্য দিতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে লুৎফুর রহমান ৭-৮ জনের একটি গ্রুফ দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে বিল্লাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় বাধা দিতে তার ভাই নুরুল আমিন আসলে তাকেও মারধর করে।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি ঘটায় তাকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ের জামাতা ইমাম হোসেন কামরুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে অভিযুক্ত লুৎফুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অর্ধলক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি পেল কুমিল্লায় ৬০জন শিক্ষার্থী

    ( জাগো কুমিল্লা.কম)
    রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মিডসিটির আয়োজনে কুমিল্লা শহরের ১৪টি বিদ্যালয় এর প্রায় ১০০০ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৬০জন শিক্ষার্থীর মাঝে প্রায় অর্ধলক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

    ২৫জুন,২০১৮ তারিখ বিকাল ৫টায় কুমিল্লা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার গণ মানুষের নেতা,কুমিল্লা মহনগর আওয়ামীলীগের সভাপতি, কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব আবদুল মজিদ, আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ রোটা.প্রফেসর জামাল নাছের,সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ,সাবেক এডিশনাল কো-অর্ডিনেটর রোটা.সিপি আবু ফয়েজ খান চৌধুরী, ইনকামিং এসি গর্ভনর পিপি গাজী সাদেকুর রহমান, রোটারী ক্লাব অব কুমিল্লা মিডসিটির সভাপতি জনাব সিপি সারজেক আলম সরকার পিএইচএফ,আরসিসি রোটা.হাবীবুর রহমান রাসেলসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ, ডিআরআর ইলেক্ট রো.নাফিজুল আলমসহ বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাবের রোটার‌্যাক্টরবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ।

    চার্টার প্রেসিডেন্ট রো. শাহরিয়ার নাছের, প্রেসিডেন্ট ইলেক্ট রো.আবু হানিফ, ও প্রোগ্রাম চেয়ারম্যান রো. আলী নেওয়াজসহ রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মিডসিটির সকল সদস্যবৃন্দ।
    উক্ত অনুষ্ঠানে সাংসদ বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় বেশী মনোযোগী হতে হবে, এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুন প্রজন্মকে বিশেষভাবে এগিয়ে আসতে হবে। তিনি মিডসিটি রোটার‌্যাক্ট ক্লাবকে এই অনুষ্ঠান অব্যাহত রাখতে বলেছেন। -প্রেস বিজ্ঞপ্তি

  • কুমিল্লায় মহানগর আ’লীগের উদ্যোগে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

    বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার কুমিল্লা মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কাশেম রৌশন, যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিকসহ অন্যান্যরা। ছবি: এন কে রিপন

  • বুড়িচংয়ে লড়িবাগ উচ্চ বিদ্যালয়ে পূণর্মিলনী অনুষ্ঠান

    (আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

    “এসো মিলি প্রাণের টানে” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পূর্ণমিলনী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়।

    পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ১৮জুন সোমবার লড়িবাগ উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৮৬ থেকে ২০১৭ সনের শিক্ষার্থীদের স্মৃতিচারনের মাধ্যমে এক মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    আসাদুজ্জামান মান্নানের সভাপতিত্ত্বে ও যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আবদুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মিজানুর রহমান ভূইয়া, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জামসেদ আলম ভূইয়া। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলামের আহ্বায়ক এবং অনষ্ঠানটি আয়োজন করেন আসাদুজ্জামান মান্নান, নজরুল ইসলাম সুমন, মাইনউদ্দিন, এমরান হোসেন, মতিউর রহমান লিটন, ছবির আহম্মেদ, আলী আহম্মেদ স্বপন, রুবেল করিম, মামুন খান, কামরুল হাসান, আবুল বাশার, শরিফুর রহমান ভূইয়া, সফিউল্লাহ সোহেল, মাহবুবুর রহমান, দুলাল হোসেন। আর্থিক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মশিউর রহমান লিটন, আসাদুজ্জামান মান্নান, মাইনউদ্দিন, আরিফুর রহমান, ইসমাইল হোসেন, শাহান শাহ ভূইয়া, জহিরুল ইসলাম, মামুন খান, কবির আহম্মেদ, আবুল বাশার, শিপন বাহাদুর, ছবির আহাম্মেদ, খন্দকার ইকবাল হোসেন, নজরুল ইসলাম সুমন, মমিনুল ইসলাম, রুবেল করিম, গ্রীন ইন্ট্ররিয়র, সাদিয়া হসপিটাল প্রমূখ।