Author: bikedokan@gmail.com

  • মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

     অনলাইন ডেস্ক:

    কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

    বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের গণপিটুনিতে হত্যা করা হয়েছে।”

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও অন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের বিরোধ ছিল।

     বৃহস্পতিবার সকালে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধর করে। পরে ঘটনাস্থলে তিনজনকে পিটিয়ে হত্যা করে জনতা।  এসময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

    ওসি মাহফুজুর রহমান আরো বলেন, “ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

  • কুমিল্লায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এনসিপির দোয়া ও মিলাদ

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় জুলাই আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার কুমিল্লা মহানগর এনসিপির উদ্যোগে কান্দিরপাড় মসজিদে এনসিপি নেতা জুয়েলের আয়োজনে সারাদেশের ন্যায় কুমিল্লায়ও এই আয়োজন করা হয়। 

    এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর এর এনসিপির সদস্য নাসির উদ্দিন, তানভীর হাসান,আয়াজ মাহমুদ অপু,ফাইয়াজ,উদয়, হাসিব,শাকিল, জাফর,নয়ন, আনোয়ার, মাহি চৌধুরী সহ আরো অনেকে।

  • কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

    প্রেস বিজ্ঞপ্তি

    কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের (২০২৫-২৬) ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৬ জুন সাধারণ সভা শেষে ৩০ জুন দুপুরে সবার মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

    নতুন কমিটিতে সভাপতি পদে কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজিদ হোসেন লিপুকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি শাহ ইমরান ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক পূর্বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার ম্যাক রানাকে নির্বাচিত করা হয়েছে।

    কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক পূর্বাশার সিনিয়র প্রতিবেদক মো: আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি বাংলাদেশ মিররের বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ পদে চ্যানেল বাংলাদেশের জুয়েল খন্দকার, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সংবাদের সৈয়দ রাজিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল বাংলাদেশের কন্ট্রিবিউটর বি এম মহিউদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাছরিন আক্তার ও আমোদ- প্রমোদ বিষয়ক সম্পাদক পদে দৈনিক পূর্বাশার সিনিয়র ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা রয়েছেন।
    নির্বাহী সদস্য পদে রয়েছেন বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ডেইলি বাংলাদেশ মিররের সিনিয়র রিপোর্টার এড. সুদীপ রায় , দৈনিক মানবকন্ঠের মাহবুবুল আলম আরিফ ও দৈনিক যায় যায় দিনের বেলাল হোসাইন।
    এ কমিটির উপদেষ্টা পদে রয়েছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, কানাডা প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, মোহনা টিভির প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু, বাসসের প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ।
    এছাড়া কমিটিতে সদস্য পদে রয়েছেন জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, দৈনিক আজকের জীবনের নেকবর হোসেন, দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, দৈনিক রূপসী বাংলার এন কে রিপন, আরটিভির প্রতিনিধি জহিরুল হক বাবু, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, দৈনিক পূর্বাশার জসিম উদ্দিন চৌধুরী, জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, দৈনিক আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমন, সাপ্তাহিক মেগোতীর ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, সারাবাংলা টোয়েন্টি ফোরের প্রতিনিধি রাসেল সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির আব্দুল মোতালেব নিখিল, ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন জোবায়ের, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি প্রতিনিধি শরীফ প্রধান, বার্তা টোয়েন্টি ফোরের মঈন নাসের খান রাফি, চ্যানেল এস এর প্রতিনিধি রাজিব সাহা, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন বিপ্লব।

  • কুমিল্লায় হিন্দু সম্প্রদায় নারীকে ধ.র্ষণ অতঃপর ভিডিও ভাইরাল ; দেশজুড়ে তোলপাড়

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙেহিন্দু সম্প্রদায় এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। 

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মামলা করেছেন। ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আসামি পলাতক অবস্থায় রয়েছে।

     আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। পুলিশের দুটি টিম অভিযানে আছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে। অভিযুক্ত ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

    এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। এ ব্যাপারে ওসি আরও বলেন, ‘এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।’

  • সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল হুদার) যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে।’

    সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

    জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার (এ কে এম নূরুল হুদা) ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখব কারা জড়িত। এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেব।’

    কৃষিজমি দখলের বিষয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষিজমি সুরক্ষার জন্য একটি আইন করতে যাচ্ছি, যাতে কৃষিজমি দখল না হয়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। তাই সবাইকে সচেতন করবেন, যাতে দেশি ফলের গাছ সবাই বেশি করে লাগায়।’

    এ সময়ে উপদেষ্টার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম প্রমুখ।

    এর আগে, সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর আলম চৌধুরী মৌচাক হর্টিকালচার সেন্টারে আসেন। পরে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন ও জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

  • কোলবালিশের জন্য বিবাহিত-অবিবাহিতদের মাঠের লড়াই

    নিজস্ব প্রতিবেদক:

    বিবাহিতরা বলছেন, কোলবালিশ পেলে বউয়ের সাথে মন মালিন্য হলে কোলবালিশ পেলে এটা আমাদের মাঝে বর্ডার হিসেবে রেখে দিবো। অবিবাহিতরা বলছেন, আমাদের বউ নেই, কোলবালিশ আমরাই নিবো। কুমিল্লার দেবিদ্বারের মুগসাইর গ্রামে ঈদ প্রীতি ফুটবল ম্যাচের প্রথম পুরস্কার কোলবালিশ দেয়া হয়েছে। এছাড়া ছিলো পরাজিত দলের দুঃখ মোচনের জন্য গামছা।

     বেশি টেনশন করক ফুটবলারের জন্য মাথা ঠান্ডা করতে হাতপাখা। বিজয় সকল খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে একটি বিশাল সাইজের আস্ত কাঁঠাল! ম্যাচ শেষে কোলবালিশ নিয়ে লিও মেসির বিশ্বকাপ ট্রফির মতো করে উদযাপন করে অবিবাহিতরা। ৬-১ গোলের ব্যবধানে হারে বিবাহিত দল। রোববার (৮জুন) গ্রামের রণখলা মাঠে আয়োজিত হয় এই প্রীতি ম্যাচ। তরুণদের প্রাণবন্ত রাখতে প্রতিবছর ঈদ প্রীতি ম্যাচ আয়োজন করে গ্রামের তরুণরা। এর আগে ডিম, তরমুজ, উপহার দিয়ে আয়োজন করা হয় এমন প্রীতি ম্যাচ।

  • তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

    (মো: জুয়েল রানা, তিতাস)

    কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের  মুকবুল হোসেনের ছেলে বাবা মনু মিয়া (৩২)  দুই মেয়ে মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। আহত অবস্থায় মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

    নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতিনও বোবা। বোবা মেয়েদের কিভাবে বিয়ে দিবে এনিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো যে, ” তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কিভাবে? ” 

    এ অভিমানেই আজ (সোমবার) সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া দুই শিশুকন্যা মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান স্থানীয়রা। 

    তিতাস উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  আর কীটনাশক বা বিষের বড়ি (কেরির টেবলেট) যেখানে সেখানে বা যার তার বেচা বিক্রী নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া জরুরি বলে আমি মনে করি । 

    তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধি দুই শিশুকন্যাসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই শিশুকন্যা মারা গেছেন। নিহত দুই শিশুকে থানায় আনা হয়েছে এবং বাবা মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

  • আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি আরো জানান, আবদুল হামিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলেই তাকে গ্রেপ্তার করা হবে।

    আজ (সোমবার, ৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন হয়নি, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে। আপনারাই সব সময় বলেছেন, নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কেউ আইনের বাইরে থাকবে না। তারে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। দোষী যে হবে তারে আমরা শাস্তি দেব।’

    এসময় উপদেষ্টা বলেন, ‘সব ধরনের প্রস্তুতি ছিলো বলে ঈদে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।’

    গতকাল রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি টিজি-৩৩৯ নামক একটি ফ্লাইটে ঢাকায় আসেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রায় দেড় ঘণ্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত ৩টায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হন তিনি। এসময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালক।

    গেলো মে মাসের ৮ তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি।

    আবদুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলা ছিল। গেল ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

  • দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    অনলাইন ডেস্ক: 

    এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ 

    রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) সাবেক রাষ্ট্রপতি ঢাকায় আসেন। অবতরণের পর ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয়। পরে রাত ৩টায় বিমানবন্দর ত্যাগ করেন আবদুল হামিদ।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।

    বিমানবন্দর সূত্র জানায়, দেশে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

    এর আগে ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

    আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। তার দেশ ছাড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল।

    আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন। তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম, এসবির এটিএসআই মো. সোলায়মান।

    ২০১৩ সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতা ও মৃত্যুর পর আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১৩ সালের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মো. সাহাবুদ্দিন।

  • কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

    কুমিল্লা প্রতিনিধি

    রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের বাঁশপুর এলাকার।

    শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘বরুড়া উপজেলার বাঁশপুর বাজারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে। এই এলাকাটি অন্ধকার। স্থানীয়রা চিৎকারের আওয়াজ শুনে আসে। এসে দেখে দুজনের লাশ পড়ে আছে রাস্তায়। পরে আমরা খবর পেয়ে আসি।’

    তিনি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তারা শ্রমিক। একটি ঢালাই কাজ করে মেশিন নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। উল্টোপথে আসা একটি ডাম্পট্রাক দেখে ভয় পেয়ে লাফ দেয়। এ সময় ডাম্পট্রাকে চাপা পড়ে নিহত হয় দুজনে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের আনুমানিক বয়স ৪০।’