Author: bikedokan@gmail.com

  • আন্তর্জাতিক মানের ইনডোর প্লে-গ্রাউন্ড “বাবুল্যান্ড” এখন কুমিল্লায়

     নিজস্ব প্রতিবেদক:

    জমজমাট আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বাদুরতলা কিউ আর টাওয়ারে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড তাদের ১৩-তম ব্র্যাঞ্চ ওপেন করেছে। বাবুল্যান্ডের কুমিল্লার ব্র্যাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইড এবং থিমে, যা শিশুর খেলাধুলাকে করবে আরো মজার, পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটে।

    শিশুদের বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে ২০১৮ সাল থেকেই কাজ করে আসছে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড। বাবুল্যান্ড, ঢাকার এই ব্র্যান্ড শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ ও নির্ভরযোগ্য প্লে-গ্রাউন্ড হিসেবে আছে অভিভাবকদের পছন্দের তালিকার শীর্ষে।

    বাবুল্যান্ড কুমিল্লা ব্র্যাঞ্চে আছে সেইফ এন্ড ক্রিয়েটিভ প্লে জোন যা শিশুদের খেলার ছলে ক্রিয়েটিভ হিসেবে বেড়ে ওঠতে সাহায্য করবে। এছাড়াও বাবুল্যান্ডে থাকছে মজার সব রাইডস যা শিশুদের করবে শারীরিকভাবে অনেক স্ট্রং এবং মানসিকভাবে আরো জিনিয়াস।

    বাবুল্যান্ড কুমিল্লা ব্র্যাঞ্চে প্রথমবার আসা এক অভিভাবক বলেন, ‘বাবুল্যান্ডে আমার ছেলে ইফসানকে নিয়ে এসেছি আজ। কুমিল্লাতে অনেক মাঠ থাকলেও বাচ্চাদের খেলাধুলা করার মতো তেমন কোন নিরাপদ খেলার জায়গা নায়। বাবুল্যান্ড আসাতে খুব ভালো লাগছে। এখানে যারা দায়িত্বে আছেন ওনারা খুব কেয়ারিং। আমার ছেলে এখানে এসে খুব খুশি।’

    আরো এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে ইফতিকে নিয়ে ঢাকায় একবার বাবুল্যান্ডে গিয়েছিলাম। তখন থেকেই অপেক্ষা করছিলাম বাবুল্যান্ড কবে কুমিল্লাতে আসবে। বাবুল্যান্ড ঢাকার বাইরে ব্রাঞ্চ করলেও স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি একদম ঢাকার মতোই।’

    বাবুল্যান্ডের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক কলিন্‌স জানান ‘একটি শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ক্রিয়েটিভ প্লে খুবই গুরুতপুর্ণ। যার ধারাবাহিকতাই বাবুল্যান্ডের ১৩-তম ব্র্যাঞ্চ হিসেবে কুমিল্লার কিউ আর টাওয়ারে উদ্বোধন করা হয়েছে এবং আমরা ঢাকার মতো এখানেও বেশ ভালো সাড়া পাচ্ছি’

    বাবুল্যান্ডের আরেক সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইশনাদ চৌধুরী জানান ‘এখনকার শিশুদের ছেলেবেলা কাটছে স্মার্টফোনে যার পরিণাম বেশ ভয়ংকর। বাবুল্যান্ড একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সবসময় শিশুদের বেনিফিট এর জন্য কাজ করে যাচ্ছি। যার পরিপ্রেক্ষিতে বাবুল্যান্ডের ১৩-তম ব্র্যাঞ্চ হিসেবে কুমিল্লার কান্দিরপাড় কিউ আর টাওয়ারে উদ্বোধন করেছি। আশা করছি বাবুল্যান্ডের সাথে শিশুদের বেড়ে ওঠা হবে নিরাপদ এবং ক্রিয়েটিভ’

    পরিষ্কার- পরিচ্ছন্ন পরিবেশে চাইলেই আপনার বাবুকে নিয়ে সেরা একটি সময় কাটাতে ঘুরে আসতে পারেন কুমিল্লার কান্দিরপাড় কিউ আর টাওয়ার, বাবুল্যান্ডে!

  • বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

    (নাজিম উদ্দিন, মুরাদনগর)

    কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।’

    তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে, ইনশাআল্লাহ।’

    শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এ সময় উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের দেশের কিছু রাজনৈতিক দলেরা মনে করে ভারতের আর্শিবাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলবো, শেখ হাসিনার চেয়ে বেশি কারোর ওপর আর্শিবাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

    এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন।

    অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াছ, সাবেক আমির মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।

  • আজ সাংবাদিক নেকবর হোসেন এর পিতার ১১ তম  মৃত্যুবার্ষিকী 

    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক নেকবর হোসেন এর বাবা বিশিষ্ট সমাজসেবক মো.আবুল হোসেন এর ১১ তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর।

    মো.আবুল হোসেন হঠাৎ করে ২০১৩ সালের ৩০ নভেম্বর ৬৪ বছর বয়সে দুনিয়ার সকল মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে চলে গেছেন। যাওয়ার বেলায় নিজেও কস্ট পাননি, কাউকে কস্ট দেননি।তিনি কুমিল্লা সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। দক্ষিন চর্থার স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান,সহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি অসামান্য অবদান রয়েছে। তিনি সততা আর সাদামাটা জীবন কাটিয়েছেন বলে তার পরিবার জানিয়েছেন।

    কর্মজীবনে মো.আবুল হোসেন একজন ব্যবসায়ী ছিলেন ।অবসর সময় তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন নিজেকে ।

    মো.আবুল হোসেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিববারে পক্ষ থেকে তার নিজ এলকায় বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।এছাড়া তিনটি এতিমখানাতে ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হবে।এছাড়াও সমাজসেবামূলক সংস্থা মুভ ফর চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। প্রয়াত মো.আবুল হোসেনের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।

  • কান্দিরপাড় রূপায়ন দেলোয়ার টাওয়ারের লোটোর ৫ম আউটলেট উদ্বোধন; ৩ দিন চলবে ২০%  ডিসকাউন্ট 

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লা কান্দিরপাড় রূপায়ন দেলোয়ার টাওয়ারের নীচতলায় শুভ উদ্বোধন হয়েছে লোটো লি কুপারের এর ৫ম আউটলেট। উদ্বোধন উপলক্ষে সকল পন্যে তিন দিন ১ ডিসেম্বর পর্যন্ত ২০% ডিসকাউন্ট চলবে। স্পেশাল ডিসকাউন্টে পেয়ে ক্রেতা সাধারণ পছন্দের জুতা কিনতে ভীড় করছেন।

     শুক্রবার সকালে  দোয়া মোনাজাত ও ফিতা কেটে উদ্বোধন করেন ময়নামতি ঝুমুর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন হাফিজাহুল্লা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামি আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মনিরুল ইসলাম মজুমদার, আউটলেট স্বত্বাধিকারী এমডি আবু বকর সরকার,  কুমিল্লা মিয়ামি জামে মসজিদের খতিব বেলাল হোসেন হেলালী, আড়াইউড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জসিম উদ্দিন চাঁদপুরী,  রেইসকোর্স সুরাইয়া জামে মসজিদের খতিব মাসুদ মুন্সী, খতিব রহুল আমিন, খতিব আব্দুল হান্নান, 

    লোটোর এরিয়ার কো-অর্ডিনেটর শাফা মাহবুব, এরিয়া ম্যানেজার মো: মেহেদী হাসান, নূর আলম,লোটোর তিন  আউটলেটের ইনচার্জসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, একই এলাকার আ. মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম, মনির মিয়ার ছেলে সাজু মিয়া, বাকশিমুল গ্রামের আলী আহমদ ও পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। 

    লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

    নিজস্ব প্রতিবেদক:

    ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ৩ জন।

    মঙ্গলবার সকাল সাড়র ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

    নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।

    ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো তিনজন।

    নিহতরা হলো বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

    ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা

    অনলাইন ডেস্ক:

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

    ১৯৩ সদস্যবিশিষ্ট কুমিল্লা মহানগরের এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান এবং সদস্যসচিব হিসেবে আইসিটি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল ইসলাম। 

    এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন ৫ নম্বর ওয়ার্ডের মুস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে ৮ নম্বর ওয়ার্ডের জাবেদ আহমেদ ভূঁইয়া।

    তা ছাড়া এই কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ২৮ জনকে সংগঠক এবং ১৩৩ জনকে সদস্য করা হয়েছে। 

    এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

  • কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন

    কুমিল্লা প্রতিনিধি।।

    কেন্দ্র থেকে সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পালটা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে নয়টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

    এসময়, প্রতিবাদ সমাবেশে কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম এই কমিটি আপনারা কিভাবে ঘোষণা দিলেন। যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর আরেক শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা বলেন, আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে দশ জনকে রাখা হয়েছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। নবগঠিত এই কমিটির অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি।

    এসময়, শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহবায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন। এই কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে।

    এসময়, প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্ট. বোর্ড কলেজের গাজী মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম,
    মাহমুদুল সিফাতসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    উল্লেখ্য, এর আগে একই দিন বিকালে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

  • কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ!

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ উঠেছে ভূমি অফিসের কানুন গো দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে। বোন জামাতার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম। দেলোয়ার হোসেন মজুমদার বরুড়া উপজেলা ভূমি অফিসের কানুন গো। 

    দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম জানান, আমি ২০০৫ সালে আমার বোন সালেহা বেগমের স্বামী দেলোয়ার হোসেন মজুমদারকে কোরিয়া থেকে টাকা পাঠানো শুরু করি জমি কেনার জন্য। ২০০৭ সালে আমি, বোন জামাই দেলোয়ার সাহেব ও জালাল নামের একজনসহ ৪০ শতক জমি ক্রয় করি। এর মদ্যে আমিই ৯ লাখ টাকা পাঠাই। পরে শুনেছি পুরো জমির দামই ৭ লাখের বেশি না। যাহোক আমার ভাগে ১৩ শতক জমি পাই। জমিগুলো সব পূর্ব-পশ্চিমে রাস্তার পাশে।ফলে সবাই চলাচলের জন্য রাস্তা পাবে।এরপর আমার ভগ্নিপতি আমাকে না জানিয়েই প্রথম প্লটটি নিয়ে নেয়। আমারে মাঝখানে দেয়। শেষে জালালকে রাখে। পরে সেখানে কাঠের দোকানসহ ৩টি দোকান স্থাপন করে।বিগত ১৬ বছর ধরে দোকান স্থাপন করে আয় করছেন। যা আমার অনুমতি ছাড়াই। সম্প্রতি আমার প্লট থেকে (সামনের রাস্তাসংলগ্ন) ৬ শতক জমি  আমার বোনজামাই তার ৩ সন্তানের নামে লিখে দিয়েছে। ফলে আমার চলাচলের রাস্তাও বন্ধ হয়ে গেছে।আবার পেছনে আমার দুলাভাইয়ের জায়গা থাকলেও সেখানে প্রাচীর তুলেছেন।এখন আমি সুষম বন্টন চাই । আমি চলাচলের রাস্তাসহ আমার জমি ফেরত চাই। 

    এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন মজুমদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

  • সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া

    নিজস্ব প্রতিবেদক:
    কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনসটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আই.কিউ.এ.সি) এর উদ্যোগে থিওরিজ অব এডভান্সড পেডাগোজি এন্ড প্র্যাক্টিকাল এসপেক্টস অব ডেভেলপিং এ টিচিং কেইস (Theories of Advanced Pedagogy and Practical Aspects of Developing a teaching case) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নান্দনিক ক্যাম্পাসের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভুইয়া।

    সেমিনারে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    সেমিনার শেষে ড. সানোয়ার জাহানের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী সহ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো: শাহ্ জাহান, রেজিস্ট্রার ও অ্যাকাডেমিক এডভাইজার অধ্যাপক মো: জামাল নাছের, IQAC এর অতিরিক্ত পরিচালক আইন বিভাগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।