Author: bikedokan@gmail.com

  • কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা

    নিজস্ব প্রতিবেদক:

    কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার নগরীর বাদুরতলা কিউ আর টাওয়ারের গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের কুমিল্লা রিজিওন অফিসে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ই ভিপি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ভিপি ও হেড অব সেলস রিটেইল বিজনেস জাফর আহাম্মদ, এস ভিপি ও হেড অব  ব্রাঞ্চ সার্ভিস এ কে এম সামিনুল ইসলাম, 

    গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কুমিল্লা রিজিওন এর  ভিপি ও আরবিডিএম  মোস্তাক আহমেদ মোহন।

    আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের

    ট্রেইনার শফিকুল ইসলাম, রিজওনাল কো অর্ডিনেটর আফরোজা সুলতানা,  কুমিল্লা বিশ্বরোড অফিসের ডেপুুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, ডিআরএম আব্দুল আলীম, ডি আর এম মেহেদী হাসান, চাঁদপুর এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম।

    উক্ত সভায় সেরা বিক্রয় কর্মকর্তা হিসেবে  ডেপুুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন ও আবদুল আলীমকে সম্মাননা প্রদান করেন এস ই ভিপি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।

    দেশের সকল মানুষের আর্থিক নিরাপত্তা প্রদান করে সবার জন্যে বীমা নিশ্চিত করতে ১১ বছর আগে যাত্রা শুরু করে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার এর  স্পন্সরে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে দেশজুড়ে বর্তমান গ্রাহক সংখ্যা ১ কোটি ২০ লক্ষ এবং বীমা দাবি পরিশোধ হার শতকরা ৯৮ ।

  • কুমিল্লায় টমছমব্রীজে ফল্যান্সার শপের উদ্বোধন

    অনলাইন ডেস্ক:

    কুমিল্লায় ফ্রিল্যান্সার ওমর ফারুকের হাত ধরে শত শত ফ্রিল্যান্সারদের সফলতায় আরো একধাপ এগিয়ে নিতে নতুন আঙ্গিকে উদ্বোধন হয়েছে ফিল্যান্সার শপের। শিক্ষার্থীদের ফিল্যান্সিং শিখার পাশা পাশি কম দামে ও গুনগত মান নিয়ে ফিল্যান্সিং কাজ করতে বিভিন্ন  এক্সোসোসেরিজ নিয়ে এই আউট লেটের উদ্বোধন হয়েছে।

    শনিবার সকাল ১১ টায়  কুমিল্লা টমছমব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের ২য়তলায় বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর ও নাটক অভিনেতা মোঃ শামীম আহমেদ ও এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ওমর ফারুক এবং শত শত ফিলান্সারদের নিয়ে ফিতা ও কেক কেটে দোয়ার মধ্য দিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

    এসময় অতিথিরা বলেন, ফিল্যান্সিং করার ক্ষেত্রে ভালো মানের একটি ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন। সে ক্ষেত্রে সঠিক মান পাওয়া কঠিন হয়ে পড়ে, আমাদের এই শপে সকল এক্সেসরিজ গুনগত মান নিয়ে ও ফ্রি সার্ভিসিংসহ এই ফিল্যান্সিং শপে সকলের জন্য সর্বচ্চো ছাড় দিয়ে সেবা দেয়া হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, ওমান ব্যবসায়ী  ইয়াকুব হোসেন, সৌদি আরব প্রবাসী নুরুননবী, ভাইয়া গ্রুপ অব ইন্ডাটিজ একাউন্টেন্টের  সিএ মাইন উদ্দিন, মন্তলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুদ্দীন, এটুআই অ্যাম্বাসাডর ফখরুল জসীম প্রমূখ।

  • ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

    দিল্লির একাধিক সূত্র বলেছে, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় ৯২ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

    কিন্তু যখন হাসপাতালে আনা হয়, তখনই শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠেছিল বলে জানা যায়। তড়িঘড়ি আইসিইউতে ভর্তি করা হয় তাকে। কিন্তু শেষরক্ষা হল না।

    ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পঞ্জাবের গাহ্-তে শিখ পরিবারে জন্ম মনমোহনের, যা বর্তমানে পাকিস্তানের অংশ। ছোট বয়সে মাকে হারান। ঠাকুমার কাছেই মানুষ মনমোহন। প্রথমে উর্দু মিডিয়াম স্কুলে শিক্ষা। গুরুমুখী, পাঞ্জাবিও জানতেন।  দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহনের পরিবার।

    মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

    চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।

  • না ফেরার দেশে পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সভাপতি শিব প্রসাদ রায়!

    অমিত মজুমদার:

    শ্রী শ্রী কাত্যয়নী কালিবাড়ির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর এর সভাপতি শিব প্রসাদ রায় আজ দুপুর ৪ টায় বাংলাদেশ সময় আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ গমন করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মৃত্যুতে উক্ত সংগঠন গভীর শোক প্রকাশ করেন ।তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

    গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের কারণে ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসেন পারভেজ হোসেন ইমন। এই ওপেনারই বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন। যেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকের আলি। তার ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে টাইগাররা।

    সেন্ট ভিনসেন্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেছেন জাকের আলি।

    লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো ঝড় তোলেছিলেন ইমন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। অফফর্মে থাকা লিটনকেও আজ বেশ আত্মবিশ্বাসী দেখেচ্ছিল। দারুণ কিছু শটও খেলেছেন। তবে ১৪ রানের বেশি করতে পারলেন না। অধিনায়ক ফেরায় ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।

    লিটন ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন জাস্টিন গ্রেভসের হাতে। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩৯ রান করেন তিনি। যেখানে ৪টি চার ও ২টি ছক্কা মারেন ইমন। ইমনের দুর্দান্ত ইনিংসে ভর করে পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেটে ৫৪ রান তোলে।

    তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিম। এক ছক্কায় ৯ বলে ৯ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

    ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যকফুটে গেলে আরো একবার দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি। চতুর্থ উইকেট জুটিতে শুরুতে দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন। আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৯ রান।

    এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয় শামিম হোসেনকে। কিন্তু গত দুই ম্যাচে দারুণ ব্যাট করলেও আজ তার ভাগ্য সহায় হয়নি। ২ রান করে জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন। একই পথে হেটেছেন শেখ মেহেদিও।

    দুই ব্যাটারের রান আউটের সঙ্গেই ছিল জাকেরের নাম। তাই বাড়তি দায়িত্ব ছিল তার ওপর। সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ফিনিশিংটা করেছেন দুর্দান্ত। এক প্রান্তে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়ে ৩ চার ও ৬ ছক্কায় ৪১ বলে করেছেন অপরাজিত ৭২ রান।

    জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম সাকিব। এক চার ও এক ছক্কায় ১২ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে।

  • ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তব ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তবুও ক্ষুব্ধ দেশবাসী!ও ক্ষুব্ধ দেশবাসী!

    অনলাইন ডেস্ক:

    অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার।

    ‘ডা. ইলিশ নজরুল’ নামে একটি ফেইসবুক আইডি থেকে বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ছড়িয়ে পড়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। পোস্ট করা ওই ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে ‘দেশে জঙ্গির অবাধে চাষবাস’। তবে ভিডিওটি অনুষ্ঠানের একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

    যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাসচিব হুজুর মাকফুর রহমান  জানান, ১৬ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল।

    এটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি অংশ বলেও দাবি করেন তিনি।

    জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ১৬ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশে নিয়ে করা হয়নি।

    তিনি আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই-সংগ্রামের বিষয়টি অভিনয় করিয়ে দেখিয়েছেন। এটি অভিনয় ছাড়াই কিছুই নয়।

    এদিকে ওই মাদ্রাসার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিওর বক্তব্যেটি সাউন্ডবক্সে চলছিল। স্টেজে যারা ছিলেন তারা কেবল অভিনয় করেছে।

    যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভিডিওটি ফেসবুকে দেখেছি। মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি। তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছেন।

  • ভারতকে উড়িয়ে এশিয়া কাপের চ্যম্পিয়ন বাংলাদেশ

    অনলাইন ডেস্ক:

    আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। মাঠে কৃতজ্ঞতার সিজদাহ। উড়ল বাংলাদেশের পতাকা। ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ঘরে। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের তরুণরা। ফাইনালের বিগ স্টেজে বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ভারত শেষ হলো ১৩৯ রানে। 

    আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবারে করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটাও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই। 

    ১৯৯ রানের ছোটো এক লক্ষ্য। কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বতসমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। 

    অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল হোসাইন ইমন। এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে। 

    ১৯৮ রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় ৪ রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে। 

    এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেল। ৭৩ রানে ৩ উইকেট থেকে ৮১ রানে ৬ উইকেট। 

    এরপর কিরণ চারমোলেকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি গড়ার। তবে আল ফাহাদ ফেরান কিরণকে। উইকেটের পেছনে ব্যস্ত দিন ছিল ফরিদের। ৪টি ক্যাচ নিয়েছেন একাই। এরপরে আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটে সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা। এবারেও উইকেট নিলেন বাংলাদেশ অধিনায়ক। শিরোপা জয়ে যেন সামনে থেকেই নেতৃত্ব দিলেন বাংলাদেশের অধিনায়ক।  

    এর আগে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পড়েছিল বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিতু হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, তখন লোয়ার মিডল অর্ডারের ফরিদ হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে। সঙ্গী হিসেবে পেয়েছেন মারুফ মৃধাকে।

    ইনিংসের শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের যুবাদের। ৭ম ওভারে কালাম সিদ্দিকী আউটের আগে ১৬ বলে করেছিলেন মোটে ১ রান। সেটাই হয়ত ইঙ্গিত দেয়, ব্যাটিং পিচে ঠিক কতটা সংগ্রাম করেছে বাংলাদেশ। তবে তিনে নামা আজিজুল হাকিম তামিম কিছুটা হতাশই করেছেন। পুরো আসরে অধিনায়ক তামিম মুগ্ধতা ছড়ালেও ফাইনালে করতে পেরেছেন মোটে ১৬ রান। আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২০ রানের বেশি করতে পারেননি। 

    ৬৬ রানে অধিনায়ক আজিজুল তামিম বিদায়ের পরেই বাংলাদেশের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়েছেন দিনের সেরা দুই ব্যাটার রিজান এবং শিহাব জেমস। ৬৭ বলে ৩ চার আর ১ ছক্কায় শিহাব করেছেন ৪০ রান। দলীয় ১২৮ রানে বিদায় নেন আয়ুশ মহাত্রের বলে। দেবাশীষ এসেই ফিরেছেন ৩ বলে ১ রান করে। ১৫৫ রানে ফিরে যান রিজান নিজেও। মিস করেছেন ফিফটি। 

    সব ব্যাটিং বিপর্যয়েই নাকি একটা করে রানআউট থাকে। ক্রিকেটের সেই অলিখিত নিয়ম মেনে ১৬৫ রানের মাথায় রান আউটের শিকার হন সামিউন বশির। দায়িত্ব নিয়ে পারেননি ফাহাদও। ফরিদ হাসান যখন একাকী দাঁড়িয়ে, তখন ১৯ বলে ১১ রান করে তাকে সঙ্গ দিয়েছেন মারুফ মৃধা। নবম উইকেটে তারা যোগ করলেন ৩০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৯৭ রানে।

    কিন্তু জয়ের জন্য শেষের ওই রানটুকুই হয়ে উঠেছে যথেষ্ট। শুরু থেকেই ভারতকে চাপের মাঝে রাখা বাংলাদেশ দুবাইয়ে প্রবাসী সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছেন। বাংলাদেশ পেল এশিয়ানদের যুব ক্রিকেটে নিজেদের টানা দ্বিতীয় শিরোপা। 

  • এবার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দিলেন রিজভী

    অনলাইন ডেস্ক:

    বছরের শুরুতে নিজের শাল পুড়িয়ে আলোচনায় এসেছিলেন, এবার নিজের স্ত্রীর ভারতীয় একটি শাড়িকে জনসম্মুখে ছুড়ে ফেলে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দেখান তিনি।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। সঙ্গে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরাও।

    সভায় রিজভী বলেন, ‘ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করবো না।’

    তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, ভারত শুধু স্বৈরাচার হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে না। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের উস্কানি দিচ্ছে। কিন্তু দেশের মানুষ তাদের উস্কানিতে পা দিবে না। বাঙালি ঐক্যবদ্ধ আছে।

    হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে। কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না।ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।’

    তিনি আরও বলেন, আমি নিজে এই শাড়ি দিয়েছি, আপনাদের সামনেই ছুড়ে ফেললাম। এরপর রিজভীর ফেলে দেওয়া শাড়িতে আগুন দেয় কয়েকজন।

    শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞাশেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা
    এসময় ভারতীয় সব ধরনের পণ্য বর্জনের ডাক দেন রুহুল কবির রিজভী। এসময় খাদ্যদ্রব্য, বস্ত্রসহ ভারতের কোনো কিছুই না কেনার আহ্বান জানান তি

  • শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

    অনলাইন ডেস্ক:

    গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে তিনি আগে যতো বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন, তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

    প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি নিয়ে এই আদেশ দেন।

    সকালে এই নিষেধাজ্ঞা চেয়ে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন করে বলে জানান প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। প্রসিকিউশন বলছে, ‘তিনি (শেখ হাসিনা) যেসব বলছেন তা হেইট স্টাক। সেগুলো বন্ধেই এ আবেদন করা হয়েছে।’

    এর আগে গত ১৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা জারির আদেশ দেন।

  • কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের অভিষেক

    কুমিল্লা প্রতিনিধি।।
    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য সাবেক কমিটি। বুধবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঞা, বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ। অনুষ্ঠানের প্রারম্ভে দুই কমিটির সদস্যরা অধ্যক্ষ আবুল বাশার ভূঞাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কলেজের ২২টি বিভাগের প্রধানসহ কলেজের শিক্ষক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সদ্য সাবেক কমিটির সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. ইউনুস মিঞা। নতুন কমিটির পরিকল্পনা ও কার্যক্রমের সম্পর্কে বক্তব্য রাখেন নির্বাচিত কমিটির সম্পাদক সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. মুনছুর হেল্লাল, যুগ্ম সম্পাদক (মহিলা) সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার ও কোষাধ্যক্ষ প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন।

    নতুন কমিটির সদস্যরা ভোটের মাধ্যমে প্রতিনিধি বাছাইয়ের সুযোগ দেয়ায় কলেজ অধ্যক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। এছাড়াও সামনের দিনে কলেজ পরিচালনায় সম্পাদক পরিষদকে সবার সহযোগিতার আহবান জানান।