×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর)
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ ব্যায় বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ১৩০ বান্ডেল ঢেউটিন ও ৩ লক্ষ ৯০ হাজার টাকা ৬৫টি পরিবারের মাঝে বিতরন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ত্রান সামগ্রি বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) ।
জাতীয় দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দের মাধ্যমে উপজেলার ৬৫টি পরিবারের প্রত্যেক পরিবারকে ২ বান্ডেল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই খান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, জাকির হোসেন, একেএম সফিকুল ইসলাম, রুহুল আমিন, কাইয়ুম ভূইয়া, ইউপি সদস্য সাহেদুল হক সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all