×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের সাথে ১৫ মে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উঠান বৈঠক করেছে।

জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বড় আনন্দপুর আশ্রয়ন প্রকল্পের ৪০ পরিবারের উপকার ভোগীদের সাথে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান মতবিনিময় করেন।

কশীমূল ইউনিয়ন পরিষদের নবগত চেয়ারম্যান মো: আবদুল করিম ঠিকাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: মোস্তফা, বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ম্যান মো: লিটন রেজা ও পরিষদের সকল সদস্য, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি ইমরুল হাসান বলেন, দেশের সকল ছিন্নমূল ও গৃহহীন মানুষকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা এ সরকার করেছেন। এর অংশ হিসেবে চলমান আশ্রয়ন প্রকল্পের অধীনে সরকার নিজস্ব অর্থায়নের মাধ্যমে গৃহহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রম অব্যহত রয়েছে। এ প্রকল্পের আওতায় যারা রয়েছে তারা হলেন, সুবিধা বঞ্ছিত পরিবার, মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীসহ ভূমিহীন বা গৃহহীন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়।

বক্তব্য শেষে আশ্রয় প্রকল্প পরিদর্শন করে তাদের সাথে মতবিনিময়, তাদের সুখ দুঃখের গল্প শুনে তিনি আরো বলেন, সরকারি অর্থায়নে বসবাসরত আশ্রয়কারী যারা রয়েছেন তাদের টয়লেট, বিদ্যুৎ, বাসস্থানের পূর্ণ সংস্কারসহ অন্যান্য সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all