×

(জাকির হোসেন হাজারী, দাউদকান্দি )
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদারের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন ইউনিয়ন আওয়ামীযুবলীগ।

সোমবার বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি রায়পুর স্টেশনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলো, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক অপু, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউপি যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সবুজ প্রমূখ।

উল্লেখ্য যে গত ১লা মে মঙ্গলবার দাউদকান্দির নন্দনপুরে পুলিশের সাথে দুর্ধর্ষ জলদস্যু ডাকাতদলের গুলিবিনিময় হয়। ওই ঘটনায় পুলিশ বাজরা গ্রামের রাজু মিয়ার ছেলে মহসিন (৩৭) মো. রিপন (২৫) নামে দুই কুখ্যাত ডাকাতকে আটক করেন। পরদিন বুধবার রাতে আটকৃত মহসিনের ছোট ভাই ডজনখানেক মামলার আসামী মো. ইসলামকে নিজ বাড়িতে হামলা চালিয়ে গুলি ও কুপিয়ে রক্তাক্ত জখম করে অজ্ঞাত দুবৃত্তরা।

আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায়। ওই ঘটনায় রহস্যজনক কারণে নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল সিকদার, যুবলীগ নেতা লালন সিকদার, আবুবকর ও দাউদকান্দির আলোচিত মোঃ আলী সাইদ জোড়া খুনের মামলার বাদী আমেনা বেগমের কলেজ পড়–য়া একমাত্র ছেলে মাসুদ রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all