×

(নাজমুল সবুজ ,কুবি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে রবিবার রাত ১২.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় উপাচার্য আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আজ (সোমবার) সিদ্ধান্ত দিবে এমন আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে রবিবার। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের তিনটি বাস ভাংচুরের শিকার হওয়ায় প্রায় ৪০ জন আহত হয।

রবিবার বিকালে কুমিল্লা নগরীর পুলিশ লাইন সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসী বলে জানা যায়। হামলায় পুলিশের সহযোগীতার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীদের রক্ষা না করে বরং শিক্ষার্থীদের উপর রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে বলে আহত শিক্ষার্থীরা জানান।

এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার আহবান জানিয়ে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা।এদিকে আজ সকালে নগরীর পুলিশ লাইনে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে বাঁধা দেয় পুলিশ।
উদ্বুধ পরিস্থিতি নিরসনে উপাচার্য ড. এমরান কবির চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনা করছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all