×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর)

ভূমি ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সেই আধুনিকায়নের ছোয়া লাগতে শুরু করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। ভূমি সেবার মধ্যে অন্যতম কাজ হলো নামজারি। সেই নামজারীর ভোগান্তি থেকে জনগনকে মুক্ত করতে ডিজিটালাইজেশন হচ্ছে নামজারীর সিস্টেম। যা ‘‘ই-নামজারী’’ হিসেবে পরিচিতি পাচ্ছে।
মুরাদনগর উপজেলায় ই-নামজারী সিস্টেম চালু করার লক্ষ্যে ব্যাবহারকারীদের নিয়ে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার বেলা এগারোটায় শুরু হয়েছে।

ভূমি সংস্কার বোর্ড ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং  মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসাদুজ্জামান।

সহকারি কমিশনার (ভূমি) মো: রায়হান মেহবুবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানুনগো সিরাজ উদ দৌলা, সার্ভেয়ার আরিফুল ইসলাম, মো: হারুনুর রশিদ, নাজির মো: সালাউদ্দিন, সায়রাত সহকারি তাসরিফুল ইসলাম, ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো: তাজুল ইসলাম, আব্দুল কাদের, হাবীবুর রহমান, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, করিম সরকার প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালায় উপজেলার প্রতিটি ইউপির সকল তহসিলদার ও সহকারী তহসিলদারদেকে ডিজিটাল প্রদ্ধতি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে নামজারী করতে ৪দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষন দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all