×

( জাগো কুমিল্লা.কম)
স্মরণ কালের প্রচন্ড গরমে কুমিল্লা মহানগরবাসীসহ উপজেলার অধিকাংশ স্থানের জনমানুষসহ বিভিন্ন প্রাণির জীবন অতিষ্ট হয়ে পড়ে। বৃহস্পতিবার ভয়াবহ গরমে কুমিল্লাবাসীর মানুষকে হা-পিত্তেশ করতে দেখা যায়। বিগত কয়েক বছরে কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

কুমিল্লা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো: রুবেল আলী জাগো কুমিল্লা ডট কমকে জানান, বৃহস্পতিবার কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সেন্টিগ্রেড। যা বিগত কয়েক বছরের তুলানায় জুলাই মাসে এত গরমের তীব্রতা কখনও রেকর্ড করা হয়নি।

দিনভর উচ্চ তাপমাত্রা বিরাজ করলেও বিকাল তিনটায় তাপমাত্রা বিগত কয়েক বছরের রেকর্ড ভঙ্গ করে ৩৭ ডিগ্রী সেন্টিগ্রেডে উঠে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা তামমাত্রা ৩২ রেকর্ড করা হয়েছে।

অতিমাত্রায় গরম পড়ার কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক (জলবায়ু ) মো. আবদুর রহমান বলেন, অন্য সময়ের চেয়ে গরম বেশিই পড়েছে। সম্ভত উত্তরের কোনো সমস্যার কারণে এটি হতে পারে।

এদিকে গরমে অতিষ্ট মানুষ স্বস্তি না পেয়ে দিশেহারা হয়ে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাড়ি চলে যায়। অনেকে তাপের প্রচন্ডতায় কাতর হয়ে পড়ে।


কুমিল্লা কান্দিরপাড় কলেজ রোড এলাকার মদিনা কম্পিউটার অপারেটর মাহমুদুল হাসান, সকাল থেকে তীব্র গরমে অতিষ্ট হয়ে আছি। বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে দুর্ভোগ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all