×

অনলাইন ডেস্ক:

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের আটটি বোর্ডের মধ্যে এ বছর পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল। পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও অন্যান্য বছরের মতো এবারও সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ১২ হাজার ৯৩৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গত বছর (২০১৭) ৭২ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডে শীর্ষে ছিল সিলেট। এবার ৬২ দশমিক ১১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট নেমে গেছে ষষ্ঠ অবস্থানে। এছাড়া এবার পাসের হারে সবার নিচে রয়েছে দিনাজপুর, এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ।


গত বছর পাসের হারে সবার নিচে থাকা কুমিল্লা এবার আট বোর্ডের মধ্যে চতুর্থ অবস্থানে ওঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে ৬৬ দশমিক ১৩, রাজশাহী বোর্ডে ৬৬ দশমিক ৫১, যশোর বোর্ডে ৬০ দশমিক ৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষাথী পস করেছেন।

অপরদিকে রাজশাহী বোর্ডে ৪ হাজার ১৩৮ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৬১৩ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, বরিশাল বোর্ডে ৬৭০ জন ও সিলেট বোর্ডে ৮৭৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন তিনি।

 

বোর্ড পাসের হার জিপিএ-৫
ঢাকা ৬৬.১৩% ১২,৯৩৮
রাজশাহী ৬৬.৫১% ৪,১৩৮
কুমিল্লা ৬৫.৪২% ৯৪৪
যশোর ৬০.৪০% ২,০৮৯
চট্টগ্রাম ৬২.৭৩% ১,৬১৩
বরিশাল ৭০.৫৫% ৬৭০
সিলেট ৬২.১১% ৮৭৩
দিনাজপুর ৬০.২১% ২,২৯৭
৮ বোর্ডে পাস-৬৪.৫৫%  জিপিএ ৫-২৫,৫৬২
মাদ্রাসা বোর্ড ৭৮.৬৭% ১,২৪৪
কারিগরি বোর্ড ৭৫.৫০% ২,৪৫৬
ডিআইবিএস (ঢাকা বোর্ড) ৮৭.৮২%
গড় পাস-৬৬.৬৪% মোট জিপিএ ৫-২৯,২৬২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all