×

(ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা)

পাশের হারের দিক থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ৬ জেলার মধ্যে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। কুমিল্লা জেলায় পাশের হার ৭৩.৫৮ শতাংশ ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড হইতে ফলাফল ঘোষণা করা হয় ।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার কুমিল্লা জেলায় পাশের হার ৭৩.৫৮ শতাংশ। কুমিল্লা জেলায় ১৪৯টি কলেজের ৩৫ হাজার ৬৮৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ২৬ হাজার ২৫৯ জন পাশ করেছে।

চাদঁপুর জেলার পাশের হার ৬৯.৮০ শতাংশ। চাদঁপুর জেলায় ৬২ টি কলেজের ১৪ হাজার ৮৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ হাজার ৩৮৩ জন পাশ করেছে।

বি-বাড়িয়া জেলার পাশের হার ৬১.৮০ শতাংশ । এ জেলায় ৫৩ টি কলেজের ১৪ হাজার ৬৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯ হাজার ৭৪ জন পাশ করেছে।

নোয়াখালি জেলার পাশের হার ৬০.৪০ শতাংশ । এ জেলায় ৪৫ টি কলেজের ১৮ হাজার ৫৭৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১১ হাজার ২২২ জন পাশ করেছে।

লক্ষ্নীপুর জেলার পাশের হার ৫৯.৪৯ শতাংশ । এ জেলায় ৩২ টি কলেজের ৯ হাজার ২১৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫ হাজার ৪৮১ জন পাশ করেছে।

এবং ফেনি জেলার পাশের হার ৫০.৮২ শতাংশ । এ জেলায় ৪০ টি কলেজের ১০ হাজার ৬২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫ হাজার ৪০১ জন পাশ করেছে।

উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৬৩.৪৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬৭.০৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে। এ বোর্ডে একবার ৯৪৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৪৬১ জন ছাত্র ও ৪৮৩ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।- সূত্র: আজকের কুমিল্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all