×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে এসে হেসাখাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।

রোববার বিকেলে হেসাখাল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাস্টার মোবাশ্বের হোসেন সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ শাহীন, হেসাখাল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার আবদুল বাতেন, হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহামদ ভুঁইয়া, অধ্যাপক আবদুল মতিন, আবদুল আউয়াল, নাঙ্গলকোট পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হানিফ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান মিঠু প্রমুখ।

ওই সম্মেলনে হেসাখাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক বিএনপি নেতাকর্মী অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে ফুলের বানানো নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all