×

(নাজমুল সবুজ, কুবি প্রতিনিধি)
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (২০১৮-১৯) অর্থবছরের বিভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার সকালে কমিশনের মিলনায়তনে ইউজিসি সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলীর সভাপতিত্বে এ চুক্তি সাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে কমিশন সচিব ড. মোঃ খালেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মধ্যে আগামী এক বছরে বিশ্ববিদ্যালয়ে নতুন কতটি বিভাগ খোলা হবে, ল্যাবের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথা রয়েছে।

উল্লেখ্য, সরকারী কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের (২০১৮-১৯) অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদনের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all