×

(জাগো কুমিল্লা.কম)
চট্টগ্রাম বিভাগের সেরা হাসপাতালের স্বীকৃতি লাভ করেছে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল। সেরা হাসপাতালের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের হাতে সম্মাননা সনদ তুলে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ‘হাসপাতালটি দালালমুক্ত। এখানে ওষুধ কোম্পানির লোকজনের দৌরাত্ম্য নেই। হাসপাতালের সকল ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম, সর্বোপরি সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার কারণে আমরা শ্রেষ্ঠ হতে পেরেছি। আগে কুমিল্লার মানুষ এ হাসপাতালকে গরিবের হাসপাতাল মনে করত। স্থানীয় এমপি অপারেশন করানোর পর থেকে বিত্তবানরাও এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

১৮৪৫ সালে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে সেবাগ্রহীতারা ১০০ শয্যার এ হাসপাতাল থেকে ১ লাখ ১৯ হাজার ৮৬৭ বার সেবা গ্রহণ করেছেন। মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয় হাসপাতালটিতে। জরুরি বিভাগের পাশাপাশি চব্বিশ ঘণ্টা প্রসূতি সেবার ব্যবস্থাও রয়েছে। ইপিআই-এর টিকাদান কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান করা হয় এখান থেকে।

কুমিল্লা জেনারেল হাসপাতাল এইচএসএস স্কোর অনুযায়ী ২০১৭ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে পরপর ৩ বার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ হাসপাতাল হওয়ার গৌরব অর্জন করে। হাসপাতালটিতে বর্তমানে ৩০ জন চিকিৎসক, ৭৮ জন ২য় শ্রেণির কর্মকর্তা, ১৯ জন ৩য় শ্রেণির কর্মচারী ও ৩৯ জন ৪র্থ শ্রেণির কর্মচারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all