×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফা আলীকে (৯৪) গতকাল বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউপির দেওভান্ডার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি মঙ্গলবার (২৬ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজের টিপটপ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বুধবার সকালে কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণে ২য় জানাযা শেষে নিজ গ্রামের বাড়িতে বাদ যোহর ৩য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, হাইকোর্টের রেজিস্ট্রার জাকির হোসেন, সিনিয়র জুডিশাল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল হোসেন, ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, সংবাদপত্র এ্যাসেশিয়শনের নির্বাহী কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবুল কাশেম গাফুরী প্রমূখ। জানাযায় ঈমামতি করেন, মাও. ইসহাক।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বাংলাদেশের প্রধান বিচারপতি ও অপর তিন ছেলে বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুই মেয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all