×

অনলাইন ডেস্ক:
মাঠে আর্জেন্টিনার খেলা অথচ গ্যালারিতে ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা থাকবে না তা কি করে হয়! খেলোয়ারি জীবন শেষে নিজের বুট জোড়া তুলে রেখেও ঠিক সেই আগের মতই রয়ে গেছেন তিনি। আজও আর্জেন্টিনার ম্যাচ মানেই ম্যারাডোনার আবেগের নিখাদ ও চূড়ান্ত বহিঃপ্রকাশ। মঙ্গলবার (২৬ জুন) সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচে ম্যারাডোনাকেও ঠিক সেভাবেই দেখা গেছে। তবে এতটা বোধ হয় কেউ আশা করেনি। কারণ ম্যাচ শেষে এই কিংবদন্তিকে যে যেতে হয়েছে হাসপাতালে।

নাইজেরিয়ার বিপক্ষে স্নায়ুক্ষয়ী জয়ের মাধ্যমে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচটিতে নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। এদিন মাঠে বসেই আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি উপভোগ করেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাঠে তাকে উল্লাস করতেও দেখা যায়।

কিন্তু এদিন ম্যাচ শেষে তিনি স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ম্যারাডোনার অসুস্থ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অসুস্থ ম্যারাডোনাকে কয়েকজন চিকিৎসার জন্য ধরে নিয়ে যাচ্ছেন।

আর্জেন্টিনার সাংবাদিক ও ম্যারাডোনার বন্ধু মার্টেন অ্যারেভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, লো ব্লাড প্রেসারের কারণে ম্যারাডোনার এমনটি হয়েছে। চিকিৎসা দেয়ার পর ম্যারাডোনা ভালো আছেন।

আজ ম্যাচের ১৪তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লা আলবিসেলেস্তেরা। বিরতির পর ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় নাইজেরিয়া।

আজ হারলে কিংবা ড্র করলে আর্জেন্টিনা বাদ পড়ে যেত। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র হতে যাচ্ছে। কিন্তু ৮৬তম মনিটে মার্কো রোহো আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন। এরপরেই আনন্দ আর উল্লাস।

তাইতো বিবিসির উপস্থাপক ও ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, ‘ম্যারাডোনার এই উদযাপন সংবাদমাধ্যমে আলোচিত হবে’ এবং সেটাই ঘটেছে। তবে তার হাসপাতালে যাওয়ার খবরটা আর্জেন্টিনা–সমর্থকদের যে দুশ্চিন্তায় ফেলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all