×

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা ইসলামী ব্যাংক থেকে ৯৯ হাজার টাকার জাল নোট সহ ফেরদৌসী বেগম (৪৫) নামে জালিয়াতি চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশে দেয় গ্রাহকরা।

মঙ্গলবার (২৬ জুন) উপজেলার সদরের পশ্চিম বাজারস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়। ফেরদৌসী বেগম কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার মৃত কাজী জাহাঙ্গীর আলম এর স্ত্রী।

ভূক্তভোগী গ্রাহক মোর্সেদা বেগম জানান, আমি চান্দিনা ইসলামী ব্যাংকে ৫৫ হাজার টাকা জমা দেওয়ার জন্য আসে। আমার হাতে টাকা ও জমা বই দেখে এক মহিলা এসে বলেন, ‘আপা আমার ভাংতি টাকার খুব দরকার, ব্যাংক থেকে আমাকে সব এক হাজার টাকার নোট দিয়েছে। আপনি তো টাকাগুলো জমা দিবেন, তাহলে আপনি আমাকে ৫০ হাজার টাকা ভাংতি দিয়ে দেন আর আমার এক হাজার টাকার নোটগুলো নিয়ে জমা দেন’।

আমি তার কথায় বিশ্বাস করে টাকাগুলো তাকে দিয়ে তার টাকাগুলো আমি ক্যাশ কাউন্টার জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলেন, সবগুলো টাকা জাল। ফিরে দেখি ওই মহিলা দ্রুত পালিয়ে যাচ্ছে। এসময় ব্যাংকের অন্যান্য গ্রাহকরা ধাওয়া করে ওই নারীকে আটক করে। ততক্ষণে আমার টাকাগুলো তার সহযোগিদের কাছে হস্তান্তর করে। তবে তার ভ্যানেটি ব্যাগ থেকে আরও ৪৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিয়ে তাকে পুলিশে দেয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শামছুল আলম জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। ওই নারীর বিরুদ্ধে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানায় জাল নোটের মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মূল চক্রকে ধরতে অধিকতর তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all