×

অনলাইন ডেস্ক:
ভাগ্য বিধাতাও বোধহয় তার গোলের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিল। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ। হারলে কিংবা ড্র করলেই বিদায় বিশ্বকাপ থেকে। বিশ্বকাপে সর্বশেষ এই নাইজেরিয়ার বিপক্ষেই সর্বশেষ গোলটি করেছিলেন মেসি। আজকেও আবার বিশ্ব দেখলো মেসি ঝলক। ১৪ মিনিটে বানেগার ক্রস থেকে মেসি যখন গোলটি করলেন তখন তার চোখে মুখে রাজ্য জয়ের তৃপ্তি। আবেগে উল্লসিত মেসি দু’হাত উঁচু করে দাদীকে জানালেন, ‘গোলটা তোমার জন্যেই’। প্রথমার্ধে মেসির দেওয়া ওই এক গোলেই এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

আগের ম্যাচের দল থেকে চারজনকে ছাটাই করে নতুন করে দল সাজান কোচ হোর্হে সাম্পাওলি। ফরমেশনও পরিবর্তন করে ৪-৪-২ এ খেলিয়ে ফলও পান হাতেনাতে। ম্যাচে গোলের প্রথম সুযোগটি অবশ্য পেয়েছিল নাইজেরিয়া। ৯ মিনিটে আগের ম্যাচের জোড়া গোলদাতা আহমেদ মুসা দূর থেকে শট নিলেও তা গোলবারের এক ফুট উঁচু দিয়ে চলে যায়। এর পরেই আর্জেন্টাইনদের জন্যে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে।

ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে বুক দিয়ে বল ঠেকিয়ে ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষকের ডান দিক দিয়ে ডান কর্নারে আর্জেন্টিনাকে রক্ষা করার গোলটি করেন লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপে ৬৬২ মিনিটের গোলখরা কাটালেন মেসি।

২৭ মিনিটে আরো একবার গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মেসির বাড়ানো পাস থেকে হিগুয়াইন তার স্বভাবসুলভ ভুল করে গোলরক্ষকের গায়ে মারেন। ৩৪ মিনিটে আবারো সেই মেসি ঝলক। এবার ফ্রি কিক থেকে নেওয়া তার দুর্দান্ত শটটি গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও গোলবার বাধা হয়ে দাঁড়ায়। প্রথমার্ধে আর কোন গোলের সুযোগ না পেলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য অবস্থানে থাকা ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে আর্জেন্টিনা গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all