×

অনলাইন ডেস্ক:

বড় ধরনের রেল দুর্ঘটনার হাত থেকে বাবা-মেয়ে মিলে ২০০০ রেলযাত্রী ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছেন স্বপন নামে এক আদিবাসী। হতদিরদ্র পরিবারের সেই বাবা-মেয়ে ত্রাতা না হয়ে উঠলে, বড় প্রাণহানির ঘটনা ঘটত, নিশ্চিত ভাবেই। ২০০০ রেলযাত্রী তাদের সৌজন্যেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।

ভারতের উত্তর ত্রিপুরার ধালাই জেলার আথারামুড়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

উত্তর ত্রিপুরার ধানচারা গ্রামে পরিবার নিয়ে থাকেন স্বপন দেববর্মা। আক্ষরিক অর্থেই দারিদ্র্যপীড়িত। পুরো গ্রামে এমন আষ্টেপৃষ্ঠে লেপ্টে গরীবী, আড়াল করার কোনো উপায় নেই।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনার দিন, ১৫ জুন ধালাই জেলার আথারামুড়া পাহাড় থেকে নেমে আসছিলেন স্বপন। সঙ্গে তার মেয়ে সোমাতি ছিল। সেই সময়েই দূর থেকে কানে আসে ট্রেনের আওয়াজ। আপনিই চোখ যায় পাহাড়-ঘেঁষে এগিয়ে চলা ট্রেন লাইনে। মহাবিপদের আশঙ্কায় আঁতকে ওঠেন স্বপন। ট্রেন ততক্ষণে আরও কাছাকাছি চলে এসেছে। কোনো উপায় না দেখে মুহূর্তে ঝাঁপ দেন রেল লাইনে। সে সময় তার পরনের ময়লামাখা জামাটা খুলে, প্রাণপণ নাড়তে থাকেন। যাতে করে ট্রেন চালকের নজরে আসে সেটি। ততক্ষণে তার মেয়েও এগিয়ে এসেছে বাবার কাছে। অবশেষে ট্রেন চালকের নজরে আসে এই দৃশ্য, বিপদ থেকে সামন্য কয়েক হাত দূরে দাঁড়িয়ে যায় ট্রেনটিও।

বিপদের হাত থেকে রক্ষা করায় বাবা-মেয়েকে কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করেননি চালক সোনুকুমার মণ্ডলও। চালক সোনুকুমার বলেন, ‘স্বপনবাবুর ওই সিগন্যাল না দেখলে, বিপদ অনিবার্য ছিল। বহু মানুষের নিশ্চিত প্রাণহানি হত।’

রেল কর্তৃপক্ষ জানায়, ক্রমাগত ভারী বর্ষণের জেরে মাটিধসে ট্রেনলাইনের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফলে, ওখান দিয়ে ট্রেন গেলে বিপদ অনিবার্য ছিল।

আদিবাসী পরিবারের এই কর্তার এমন ভূমিকায়, আপ্লুত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাবা-মেয়েকে যাতে পুরস্কৃত করা যায়, তার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেলের তরফেও স্বপন দেববর্মাকে পুরস্কৃত করার কথা ভাবা হয়েছে।

স্বপনের অবশ্য পুরস্কারে মাথাব্যথা নেই। তার জন্য যে বড় দুর্ঘটনার হাত থেকে ২০০০ রেলযাত্রীরা রক্ষা পেয়েছেন, তাতেই তৃপ্ত এই মানুষটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all