×

অনলাইন ডেস্ক:
মাঠে নেমেছে আর্জেন্টিনা। তাদের সামনে এখন একমাত্র লক্ষ্য নাইজেরিয়ার বিপক্ষে জয় লাভ। শুরুতেই সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ১৫ মিনিটে আর্জেন্টিনার পক্ষে আজকের ম্যাচে প্রথম গোল করেন লিওনেল মেসি।

আজকের ম্যাচে আক্রমণভাগে লিওনেল মেসি তার সঙ্গী হিসেবে পেয়েছেন গনজালো হিগুয়াইনকে। এছাড়া গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রাংকো আরমানি।

মেসিদের শুধু এই ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে একই সময়ে চলা ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের ম্যাচের দিকেও। রাশিয়া বিশ্বকাপে বাজে শুরু করা আর্জেন্টিনা গ্রুপ ‘ডি’র চতুর্থ দল হিসেবে রয়েছে। আইসল্যান্ডের হারেরও প্রার্থনা করবে আলবিসেলেস্তারা।

সেইন্ট পিতার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ম্যাচটি।

আর্জেন্টিনা আগের দুই ম্যাচে এক ড্র ও এক হারে মাত্র এক পয়েন্ট অর্জন করেছে। এই গ্রুপে শীর্ষে থাকা ক্রোয়েশিয়া দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। দ্বিতীয়স্থানে থাকা নাইজেরিয়া দুই ম্যাচের একটিতে জয় ও সমান ম্যাচে হার বরণ করেছে। আইসল্যান্ড আর্জেন্টিনার মতো একটি ড্র ও একটি হেরে তৃতীয়স্থানে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all