×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় শারমিন সুলতানা উপমা (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাস্টার ভিলার একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শারমিন ওই গ্রামের শিক্ষক মনিরুজ্জামানের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ব্রাহ্মণপাড়ার মাইনুল ইসলামের ছেলে শাখাওয়াতের সঙ্গে কয়েক মাস আগে শারমিন সুলতানার বিয়ে হয়। শারমিনের শ্বশুরের পরিবার ঢাকায় থাকেন এবং তার স্বামী থাকেন চট্টগ্রামে। শারমিন তার বাবার বাড়ি থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মাস্টার্সে লেখাপড়া করতেন। সোমবার গভীর রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ‘সকালে ওই ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all