×

অনলাইন ডেস্ক:
জাতিগত বৈরিতার বিতর্কে জড়িয়ে রাশিয়া বিশ্বকাপে দুই ফুটবলারকে নিষিদ্ধ করেছে ফিফার তদন্তকারীদল। তাদের পাশাপাশি আপত্তিকর উদযাপনের জন্য নিষিদ্ধ হয়েছেন দুইজন ফুটবল সমর্থকও। কি করেছেন তারা?

গত ২২ জুন সার্বিয়া বনাম সুইজারল্যান্ডের ম্যাচ ছিল কালিনিনগ্রাদে। সুইসরা ২-১ গোলে সার্বিয়ানদের পরাজিত করে। আর সেই ম্যাচে গোল করেই দুই সুইস ফুটবলার ‘ঈগল’ চিহ্ন দেখান।

সার্বিয়ার অভিযোগ, অযথা দর্শকদের ভাবাবেগে আঘাত করেছেন দুই আলবেনীয় বংশোদ্ভূত সুইস ফুটবলার। এছাড়াও সেই ম্যাচেই সুইস ফুটবলার সাকিরি যে বুট পরেছিলেন তার রং সুইজারল্যান্ড ও কসোভোর পতাকায় ছিল। ম্যাচের পরেই সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অভিযোগ দায়ের করে।

সেই অভিযোগের সূত্রে তদন্তে নামে ফিফা কর্তৃপক্ষ। তদন্তে তারা প্রমাণ পায় ইচ্ছাকৃতভাবেই ওইদিন ম্যাচ শেষে দুই ফুটবলার জাকা ও শাকিরি বিজয় উল্লাস দেখাতে গিয়ে আলবেনিয়ার জাতীয় পতাকায় থাকা ‘ঈগলের চিহ্নকে’ হাতের অঙ্গভঙ্গিতে প্রকাশ করেছেন। যার ফলে দুই সুইস ফুটবলার জাকা-শাকিরি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

অন্যদিকে ইংল্যান্ড ও তিউনিসিয়ার ম্যাচ চলাকালীন ফুটবল দর্শক মাইকেল হারবার্ট ও তার আরও দু’জন সঙ্গী নিয়ে ‘নাৎসি স্যালুট’ দেন ও সেমেটিক বিরোধী গান গেয়েছিলেন। আর সেই অপরাধকে কেন্দ্র করে হারবার্টকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

অপরদিকে পল জনসন নামে এক ব্যক্তি মস্কোর কাছে এক ট্রেনে ‘নাৎসি স্যালুট’ দেন। যার কারণে তাকে তিন বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষিদ্ধ থাকাকালীন স্টেডিয়ামে প্রবেশ করে কোন ফুটবল ম্যাচ তারা দেখতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all