×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় রায়হান আহমেদ (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-সিলেট রেলপথে উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান লাকসাম পৌরসভার সাতবাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-সিলেট রেলপথের উপজেলার সাতবাড়িয়া রেল ক্রসিংয়ের অদূরে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রায়হান। পরে আশপাশের লোকজন মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার ওসি ওসমান গণি পাঠান জানান, ঘটনাটি লোকমুখে শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ গিয়ে ঘটনাস্থলে কোনো কিছুই পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all