×

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় সুজাইরল্যান্ডের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি নেইমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।শুক্রবার (২২ জুন) রাতের ম্যাচে অবশ্য কৌতিনহো ও নেইমার নৈপুণ্যে অতিরিক্ত সময়ে জয় পেয়েছে ব্রাজিল।

এদিন কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেছে ব্রাজিল। এ আনন্দের ভিড়ে দুঃসংবাদ পেল দলটি। ন্যক্কারজনক ঘটনার জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধান এন্তোনিও কার্লোস নুনেজ।

এই ঘটনাটির সূত্রপাত ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ চলাকালীন সময়ে। বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়ার এক রেস্টুরেন্টে বসে ম্যাচটি উপভোগ করছিলেন কার্লোস নুনেজ। এসময় এক ব্রাজিলিয়ান ভক্ত সেখানে তার সঙ্গে দেখা করতে চান। তবে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এতে বেজায় চটে যান ওই ভক্ত। এরপর ওই ভক্ত অকথ্য ভাষায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধানকে গালিগালাজ করেন।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করায় ওই সমর্থক ক্ষিপ্ত ছিলেন বলে জানা যায়।

ঘটনাটি এখানেই শেষ নয়, এমন প্রেক্ষাপটে নিজেকে সামলাতে না পেরে ওই সমর্থককে লক্ষ্য করে গ্লাস ছুড়ে মারেন নুনেজ। এতে করে মারাত্মক জখম হন ওই সমর্থক। এরপর ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এই ঘটনাটি ফিফার কানে পৌঁছতে অবশ্য খুব বেশি দেরি হয়নি।

জানা গেছে, আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাকে বড় ধরনের শাস্তি দিতে যাচ্ছে ফুটবলের অভিভাবক সংস্থা (ফিফা)। শোনা যাচ্ছে, ফুটবলের জন্য খ্যাতিসম্পন্ন দেশের ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধান হয়ে এই রকম অসদাচরণ মূলক কাণ্ডের জন্য বরখাস্তও হতে পারেন নুনেজ।

এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা বিএফএফ প্রধান এন্তোনিও কার্লোস নুনেজকে ব্রাজিলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all