×

(জাগো কুমিল্লা.কম)
অবশেষে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল মেসির আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে তারা। খেলার প্রথমার্ধে উভয় দল গোল ছাড়াই বিরতিতে যান। তবে বিরতি থেকে ফিরেই আর্জেন্টাইন গোলকিপারের ভুলে ৫২ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর একাধিকবার উভয় দল গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে খেলার ৮০ মিনিটে ক্রোয়েশিয়া অধিনায়কের গোলে ২-০ গোলে আরও এগিয়ে যায় তারা। এরপর খেলার ৯০ মিনিটে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা হেরে যাওয়ার মাঠে খেলা দেখতে আসা অনেক ভক্ত কেঁদেছেন। হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। ভক্তদের খুশি করতে পারলেন না মেসি। এদিকে বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়া অনেকটা অনিশ্চিত। এখন অন্য দলের জয়-পরাজয়ের ওপর তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।

অন্যদিকে বিশ্বকাপ শুরুটা ভালো করতে পারে নি আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দরকার ছিল আর্জেন্টিনার। আজকের ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল আর্জেন্টিনা। পাশাপাশি সমান তালে খেলে গেছে ক্রোয়েশিয়াও। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। তবে দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

খেলার ২৯ মিনিটে সহজ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি আর্জেন্টিনা। অন্যদিকে খেলা শুরুর চার মিনিটের মাথায় একটি গোল করার সুযোগ পায় ক্রোয়েশিয়া কিন্তু কাজে লাগাতে পারেনি।

আর্জেন্টিনা একাদশ: কাবাল্লেরো, ওতামেন্দি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাশ্চেরানো, পেরেজ, আকুনিয়া, মেসি, মেজা ও আগুয়েরো।

ক্রোয়েশিয়া একাদশ: সুবাসিচ, স্ট্রিনিচ, ভিদা, ভ্রাসালকো, লভরেন, ব্রজোভিচ, মদ্রিচ, রাকিতিচ, আনতে রেবিক, মানজুকিচ ও পেরেসিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all