×

অনলাইন ডেস্ক:

খেলা প্রায় শেষ। ইনজুরি সময়ের ৫ম মিনিটের খেলা চলছিল তখন। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সেন্ট পিটার্সবার্গের দর্শকরা। কিন্তু ম্যাচের ফলাফলটা সম্পূর্ণ ‘উল্টো’ কথা বলছে। বল দখলের কথায় যদি ধরা হয় তাহলে মরক্কোর ৬৮ শতাংশের পাশে ইরানের ৩২ শতাংশ, মরক্কোর ৪৬২টি পাসের বিপরীতে ইরানের মোট পাস মাত্র ২১৭টি।

কিন্তু নিয়তি তখনও চমক লিখে রেখেছিলেন যে, সেটাই বা ক’জন জানত।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মরক্কোর। বার বার ইরানের রক্ষণ আর গোলরক্ষকরে পরীক্ষা নিয়েছেন আফ্রিকান জায়ান্টরা। তবে পরীক্ষায় ফেল করেনি ইরানের রক্ষণ।

ম্যাচের একেবারে ইনজুরি সময়ে ফ্রি কিক পেল ইরান। বাম উইং থেকে এহসান হাজসাফি ফ্রি কিক নিলেন। সেই বল ফেরাতে ঝাঁপিয়ে পড়ে হেড করলেন আজিজ বউহাদ্দাজ। কিন্তু কী নিয়তি, বল ক্লিয়ার না হয়ে সোজা প্রবেশ করলো মরক্কোর জালেই। আত্মঘাতী এই গোলেই ১-০ ব্যবধানে ইরানের কাছে হেরে গেলো মরক্কো।

ম্যাচের ৯৫ মিনিটের আত্মঘাতী গোলটি না হলে হয়তো বলতে হতো, কি খেলাই না খেলেছে মরক্কো। গোল ঠিকই দিয়েছে তারা তবে সেটা নিজের জালে।

তবে ক্ষণে ক্ষণে ইরানের কাউন্টার অ্যাটাকগুলো বেশ ভুগিয়েছে মরক্কোকে। বার বার গোছালো আক্রমণের পরেও গোল না পাওয়ার হতাশার ষোলকলা পূর্ণ করেছেন মরক্কোর ফরোয়ার্ড আজিজ বোওহাদ্দুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all