×

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে যে একাদশ সাজানোর পরিকল্পনা করেছেন ব্রাজিল কোচ তিতে, তা সামাজিক যোপাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে! আর এই ফাঁস কাণ্ডটি ঘটিয়েছেন ব্রাজিল দলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের এক ঘনিষ্ঠ বন্ধু।

গতবার ঘরের মাঠে শিরোপা জয়ের ভালো সম্ভাবনা ছিল ব্রাজিলের। কিন্তু সেমিফাইনালের আগে তারা হারিয়ে বসে দলের সেরা তারকা নেইমারকে। চোটের কারণে নেইমার খেলতে পারেননি, এক ম্যাচের নিষেধাজ্ঞায় জার্মানির বিপক্ষে ছিলেন না রক্ষণভাগের সেরা সৈনিক থিয়াগো সিলভাও।

সবমিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির কাছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা (৭-১ গোলের হার) নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। এরপর অনেক কিছুই উলট-পালট হয়েছে। কোচ তিতে দায়িত্ব নেয়ার পর ব্রাজিল দলকে যেন পুনরুজ্জীবিত করেছেন। রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকে সবার আগে মূলপর্বে উঠেছে তারা। প্রায় অজেয় হয়ে পড়া তিতের দলের এবার বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন ফুটবল বিশ্লেষকরা। দলে এখন এমনই প্রতিযোগিতা, প্রতি পজিশনেই সেরা খেলোয়াড়ের ছড়াছড়ি।

ব্রাজিলের বিশ্বকাপ একাদশ নিয়ে তাই মধুর সমস্যায় কোচ তিতে। আগেভাগেই তাই একাদশ অনুমান করা কঠিন। ঠিক এমন সময় ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস করে দিলেন গ্যাব্রিয়েল হেসুসের এক ঘনিষ্ঠ বন্ধু।

টুইটারে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস করে দিয়েছেন তিনি। এক টুইটে তিনি একাদশটা দিয়েছেন : এলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, কাসিমিরো, পাওলিনহো, ফিলিপ কৌতিনহো, উইলিয়ান, নেইমার এবং গ্যাব্রিয়েল হেসুস। যদিও এ নিয়ে দলের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রসঙ্গত, আগামী রোববার সুইসদের বিপক্ষে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all