×

নিজস্ব প্রতিবেদক

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক , বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান।

 আসাদুজ্জামান রনি পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ, বক্তব্য রাখেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সেক্রেটারী ইমরান হোসেন হিমেল।

 কাজী এনামুল হক ফারুক বলেন, শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের মাধ্যমে নানান কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে জাতিকে দিক নির্দেশনার পাশাপাশি আগামী সুন্দর বাংলাদেশের পথ দেখায়। আদর্শ সমাজ বিনির্মাণ করতে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ।

 তিনি কুমিল্লা নগরকে সবুজায়ন করার পরামর্শ দেন।

শাহজাদা এমরান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি মুক্ত করার জন্য অন্যতম ভুমিকা রাখতে পারে স্বপ্নজোড়ার মত সামাজিক সংগঠনগুলো। এ জন্যই একটি আদর্শ সমাজ গঠনে স্বপ্নজোড়া সংগঠনের মত সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব অপরিসীম।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, একজন ভালো স্বেচ্ছাসেবক থেকে একজন ভালো ছাত্র হওয়া অনেক বেশী গুরুত্বপূর্ন| আবার একজন ভালো মানুষ হওয়া একজন ভালো ছাত্র হবার চেয়েও বেশী গুরুত্ব বহন করে। সামাজিক সংগঠনগুলো ভালো মানুষ হবার কৌশল শেখায়।

আলোচনা সভা শেষে স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতায় ২০২৬ রানার্স আপ অপি, চ্যাম্পিয়ন মাহমুদা রহমান মুক্তা, চ্যাম্পিয়ান অব দ্যা চ্যাম্পিয়ন নাহিদা সুলতানা জেরিন।

 বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদ ও বৃক্ষ উপহার দেওয়া হয়।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য সনদ প্রাপ্তরা হলেন ফয়সাল মাহমুদ মজুমদারসামির, শ্রী প্রবন কান্তি দাস, ইমরান হোসেন হিমেল, তাহসান আহম্মেদ লবি, আসাদুজ্জানরনি| কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সাদমান সাবাব ও  অপি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all