×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীতে ভারি বৃষ্টির পর সৃষ্টি হওয়া জলাবদ্ধতার মধ্যে একটি খোলা ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯টার দিকে ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিতে কুমিল্লা শহরজুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়; রাস্তাঘাট ও ড্রেন পানিতে তলিয়ে যায়। রাতে ওই শিশুটি জলাবদ্ধ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায় এবং পানির তীব্র স্রোতে তলিয়ে যায়।

মৃত ১০ বছর বয়সী স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির মা কোহিনূর আক্তার বলেন, মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নানা বাড়ি নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনিতে গিয়েছিল স্মৃতি। পরে তাকে নিয়ে বদরপুর এলাকায় বাসায় ফিরছিলেন তিনি। এ সময় সন্তানের হাত ধরেই হাঁটছিলেন।

“রাস্তায় জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটছিলাম আমরা। হঠাৎ মেয়ে হাত থেকে ফসকে পড়ে যায় ড্রেনে। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, স্মৃতির মৃত্যু হয়েছে।”

ক্ষোভ প্রকাশ করে কোহিনূর বলেন, “ড্রেনের ওপর স্ল্যাব থাকে না কিভাবে আমি জানতে চাই। আজকে আমার মেয়ে হারিয়েছে, কাল যে আর কারো সন্তান হারাবে না এই নিশ্চয়তা কে দিবে?”

দুর্ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, ড্রেনের স্ল্যাবগুলো না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, “অনেক আগে থেকেই ড্রেনটি খোলা অবস্থায় ছিল। খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে চলে এসেছি। সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন ।”

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “আমরা খোঁজ-খবর নিয়েছি। এটি দুর্ঘটনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all

বিভাগ হলে কুমিল্লা নামেই হবে : উপদেষ্টা আসিফ

(নাজিম উদ্দিন, মুরাদনগর) কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই হবে মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, ‘স্বৈরাচার...

Read out all

কুমিল্লায় রোহিঙ্গাকে জন্মনিবন্ধন, ইউপি সচিব আটক!

নিজস্ব প্রতিবেদক:ভুয়া ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গা তরুণকে জন্মনিবন্ধন তৈরির অভিযোগে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে...

Read out all

বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় নারীসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার ৩১ মে সকাল ৯টার দিকে...

Read out all

খেলতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লায় বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার...

Read out all