×

( জাগো কুমিল্লা.কম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পুলিশের ধাওয়ায় পিকআপ চাপায় রিক্সা আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষুদ্ধ রিক্সা চালক ও এলাকাবাসী। নিহত দুই নারী হলেন চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের মাজেদা বেগম (৬২) আর জান্নাতুল (২৬)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধের পর পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আবুল হোসেন (৩৮) ও কাউসার হোসেন (২২) নামে দুই অবরোধকারীকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সড়ক ও সেতু মন্ত্রী আসছে শুনে মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং থ্রি-হুইলার চলাচল বন্ধ রাখতে কঠোর হয়ে ডিউটি করছিল হাইওয়ে পুলিশ। দুপুরে চান্দিনা বাস স্টেশন থেকে দুই নারী যাত্রীকে নিয়ে হাড়িখোলা যাচ্ছিল ব্যাটারি চালিত একটি রিক্সা। ওই রিক্সাটি চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন স্থানে পৌঁছার পর হাইওয়ে পুলিশের এক সদস্য রিক্সাটিকে ধাওয়া করে। এ সময় পিছন থেকে আসা একটি মালামাল ভর্তি পিকআপের সাথে ধাক্কায় পিকআপ ও রিক্সা উল্টে ঘটনাস্থলে রিক্সা যাত্রী নারী (৪৫) নিহত হয়। অপর নারী যাত্রীকে (৩০) গুরুতর অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এসময় রিক্সা চালক, পিকাপ চালক ও তার ভাই গুরুতর আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের বিধান চন্দ্র দাসের ছেলে অতিন চন্দ্র দাস (২২) এর অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে। প্রায় এক ঘন্টা ব্যাপী অবরোধে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এসময় ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে অনেক বুঝানোর পরও তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে না নিলে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এসময় বিক্ষুদ্ধ জনতাও পুলিশকে উদ্দেশ্যে করে ইট-পাটকেল ছুড়ে। এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।


খবর পেয়ে জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া, সহকারী কমিশনার ভূমি তুষার আহম্মদ, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশসহ চান্দিনা থানা ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এব্যাপারে পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন জানান, মহাসড়কে থ্রি-হুইলার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। সেখানে রিক্সা উঠবে কেন? এছাড়া মহাসড়ক অবরোধ করা মারাত্মক অপরাধ। যারা মহাসড়ক অবরোধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম ভিডিও:

https://www.facebook.com/bahar.raihan.1/videos/834774393384413/

ভিডিও দেখতে ক্লিক করুন:

https://www.facebook.com/bahar.raihan.1/videos/pcb.834778573383995/834771696718016/?type=3&theater

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all