×

অনলাইন ডেস্ক:

কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৩  জনকে র‍্যাব-১১  আটক করেছে।

কুমিল্লা জেলার বুড়িচং দেবপুর  সাকুরা স্টীল মিলে এক যুবককে আটকে রেখে বিদেশী ০২ টি কুকুর দিয়ে কামড়িয়ে  নির্যাতন করে। ঐ যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে এবং বর্তমানে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়ীতে থেকে ভাঙ্গারির ব্যবসা করে।

পরবর্তীতে উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।  নির্যাতনের সাথে জড়িত আসামী মোঃ শান্ত ইসলাম  মোঃ আল আমিন লিপু (৩৬), মোঃ সজিব হাওলাদার (২৬)

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বুড়িচং থানাধীন দেবপুর সাকিনস্থ সাকুরা স্টীল মিলে থাকা তামার তার চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনার পর থেকেই চোরকে ধরার জন্য সাকুরা স্টীল মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে। এরই প্রেক্ষিতে গত ১৯ তারিখ দুপুর  জয় চন্দ্র সরকার (৩০) উক্ত স্টীল মিলে প্রবেশ করে। তখন ভিকটিমকে চোর সন্দেহেধাওয়া করে। ধাওয়া করার একপর্যায়ে মিলের বাইরের রাস্তা থেকে ভিকটিমকে ধরে মিলের ভিতরে নিয়ে আসে

এবং শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে আসামীরা পৈশাচিকভাবে বিদেশী ০২ টি কুকুর লেলিয়ে কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে।

গ্রেফতারকৃত আসামীদের বুড়িচং থানায় হস্তান্তর

প্রক্রিয়াধীন রয়েছে।র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all