×

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমেরিটাস সম্পাদক কুমিল্লার কৃতি সন্তান নাঈমুল ইসলাম খান। তিনি সচিব পদমর্যাদায় থেকে এ দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত মঙ্গলবার (২৮ মে ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক এ নিয়োগ অনুমোদন হয়েছে।

এর আগে ২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। তিনি ৭৩ বছর বয়সে গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদ শূন্য হয়।

নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের নতুন সময় এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক। তিনি ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজ পত্রিকা দুটি প্রকাশ করেন। তিনি ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া ২০০৭ সাল থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসাবে ব্যাপকভাবে অংশ গ্রহণ করেন।

প্রারম্ভিক জীবন নাঈমুল ইসলাম খান ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খানের ৬ সন্তানের মধ্যে তিনি বড়। কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টিকে বিয়ে করেন।

সাংবাদিকতায় কর্মজীবন নাঈমুল ইসলাম খান প্রথম ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা ‘সময়’ সম্পাদনা করেন। পরবর্তীতে এটি খবরের কাগজ হিসেবে পরিবর্তন করা হয়। এ পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে শুরু হয়।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসাবে আজকের কাগজে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগ আজকের কাগজে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে এ পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

১৯৯২ সালে তিনি আরেকটি বাংলা ভাষার দৈনিক দৈনিক ভোরের কাগজ প্রতিষ্ঠা করেন। তিনি দায়িত্ব ত্যাগ করার পর মতিউর রহমান পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নেন। আজকের কাগজ ও ভোরের কাগজ একই সংবাদশৈলীতে প্রকাশ হতো।

১৯৯২ সালে ভোরের কাগজ থেকে পদত্যাগ করার পর নাঈমুল ইসলাম খান বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০৩ সালে তিনি নতুনধারা শিরোনামে আরেকটি দৈনিক প্রকাশের চেষ্টা করেন। ২০০৭ সালে তিনি দৈনিক আমাদের সময় সম্পাদনা শুরু করেন, কিন্তু ২০১২ সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all