×

অনলাইন ডেস্ক:

কুমিল্লার  বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার।   চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তাঁরা হলেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী এ এন এম মইনুল ইসলাম, আনারস প্রতীকের প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া ওরফে কামাল ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন ওরফে লিংকন।

মইনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের চারবারের সংসদ সদস্য প্রয়াত আবদুল হাকিমের ছেলে। মইনুলের বিপক্ষে অবস্থান নিয়েছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্য। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও তাঁর পক্ষে নেই। তবে বরুড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকতার হোসেন ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তাঁর পক্ষে মাঠে নেমেছেন।

প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রীর ভাই। তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। তাঁর পক্ষে স্থানীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের সমর্থন আছে। কামালের পক্ষে ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান মাঠে তৎপর। বিএনপির নেতা-কর্মীরাও তাঁর পক্ষে।

প্রার্থী নাসির উদ্দিন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই নিষ্ক্রিয়। নির্বাচনী মাঠে তিনি নেই।

চেয়ারম্যান প্রার্থী এ এন এম মইনুল ইসলাম বলেন, ‘পুলিশ দিয়ে আনারস প্রতীকের প্রার্থী আমার নেতা-কর্মীদের হয়রানি করছেন। আমাকে আটকানোর জন্য সব ধরনের প্রস্তুতি ও কৌশল নিয়েছেন। সুষ্ঠু ভোট হলে হেলিকপ্টার জিতবে।’

হামিদ লতিফ ভূঁইয়া বলেন, ‘আমি কাউকে হয়রানি করছি না। কারও নাম ব্যবহার করছি না। বরুড়ার মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য আমাকে ভোট দেবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নাম আমি কোনো ধরনের প্রচারণায় ব্যবহার করছি না।’

নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি বা প্রার্থিতাও ঘোষণা করেনি মন্তব্য করে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘যে যাঁকে পছন্দ করেন, তাঁকে ভোট দেবেন। তাঁর পক্ষে নেতা-কর্মীরা কাজ করছেন।’

রাজনৈতিক বিশ্লেষক আহসানুল কবীর বলেন, এই দুই উপজেলায় মর্যাদার লড়াই হবে। সাবেক দুই ছাত্রলীগ নেতার সঙ্গে সরকারের বর্তমান ও সাবেক দুই মন্ত্রীর পরিবারের সদস্যদের ভোটযুদ্ধ। এর সঙ্গে যুক্ত হয়েছে সংসদ সদস্য ও স্থানীয় নেতা-কর্মীদের পছন্দ–অপছন্দের ব্যাপারও। এ জন্য ২১ মে সবার চোখ থাকবে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all