কুমিল্লা নগরীর দুইটি পেট্রোল পাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীতে দুইটি পেট্রোল পাম্প খোলা পেট্রোল/অকটেন বিক্রয়ের অপরাধ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার ( ১৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, তেলিকোনা নুরুল হুদা পাম্প, গুদুর পুকুরপাড়, নূরপুরের হাকিম পাস্পে খোলা পেট্রোল/অকটেন বিক্রয়ের অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর পেট্রোলিয়াম বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার  করে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।  এছাড়াও নগরীর চকবাজার ও রাজগঞ্জ বাজারে পিয়াজের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটিরিং করে পিয়াজের দাম স্বাভাবিক পাওয়া যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *