×

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুরের স্কুল ছাত্র মেহেদী হাসান রিয়ান এর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়।
মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে এলাকাবাসী।


মানববন্ধনে বক্তব্য দেন নিহত রিয়ানের পিতা মোঃ শাহজাহান, স্মৃতি আক্তার, সমুনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিষ্পাপ শিশুকে অপহরন করে হত্যা করা হয়। হত্যাকারীরা মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দামকি প্রদান করছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলছে। এ বিষয়ে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর এলাকা স্কুল ছাত্রকে অপরহন করা হয়। পরে হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তিনজন গ্রেপ্তার করেছে র‌্যাব। আলোচিত স্কুল ছাত্র শিশু রিহান হত্যা মামলার গ্রেপ্তারকৃত তিন আসামী হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার সুজন মিয়ার ছেলে মোঃ ইমরান (২৮), জগন্নাথপুর এলাকার মৃত খালেক মিয়ার ছেলে মোঃ মোস্তফা (৩২) ও মোঃ রুবেল (২৫)।
গত ১০ সেপ্টেম্বর রোববার বেলা ১২ টায় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান নিখোঁজ হয়। ওই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহান’কে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা শিশু রিহান’কে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all