×


নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা


কুমিল্লার লাকসামে বিএনপির নেতারবাড়ি হামলা ও রাস্তা কেটে ফেলেছে আওয়ামীলীগ এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা লাকসাম উপজেলা ও পৌর আওয়ামীলীগ।


মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবে লাকসাম উপজেলা পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেন গত ২১শে জুন ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসীরা লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার অনিক, যুগ্ম-সাধারন সম্পাদক ফেরদৌস আলম সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনকে নিশ্চিত হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে মারাত্মকভাবে আহত করে।

এই হামলাকারীদেরকে রক্ষা করা এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও বানোয়াট বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । আর ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে কুমিল্লায় সংবাদ সম্মেলন ।
কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কে চ্যালেঞ্জ করে লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া বলেন- আসেন রাস্তা দেখেন যান কোথায় কাটা হয়েছে। তিনি বিএনপির মিথ্যাচারের তীব্র নিন্দা জানান।


সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটিকর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলে- ঈদের পর কুমিল্লায় জনসভা করে বিএনপির মিথ্যাচারের জবাব দেয়া হবে। বিএনপির কাজই প্রতিদিন মিথ্যাচার করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু।

এসময় লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রফেসর আবুল খায়েরসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।


সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা রকির নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত লাকসামে ছাত্রলীগ নেতা অনিক ,সৌরভ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীরের রক্তাক্ত ছবি হাতে নিয়ে সত্য তুলে ধরার আহবান জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all