×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

আধুনিক রুচিসম্মত সুযোগ সুবিধার সমন্বয়ে গড়া দৃষ্টিনন্দন মহানগর গেস্ট হাউজ উদ্বোধন করা হয়েছে।

কুমিল্লা নগরীর রামঘাটস্থ মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় কেক কেটে গেস্ট হাউজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন , স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনাসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, মনোমুগ্ধকর পরিবেশে নিরাপদ ও খুবই আরামদায়কভাবে কম খরচে থ্রি স্টার মানের গেষ্ট হাউজে অতিথীরা থাকতে পারবেন।

মহানগর গেস্ট হাউজের ম্যানেজার আহসানুর রহমান দিপু বলেন, সার্বক্ষণিক নিরাপত্তায় বেস্টিত মহানগর গেস্টহাউজে আপনারা পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন। কর্পোরেট মিটিংয়ের জন্য এখানে রয়েছে একটি কনফারেন্স রুম। অতিথীদের জন্য বিলিয়ার্ড সেন্টার রয়েছে। রয়েছে ম্যাসাজ সেন্টার। যারা রুম বুকড করবেন তাদের জন্য সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। এছাড়াও গেষ্ট হাউজে বসেই নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ৪ হাজার থেকে ২২ শ টাকায় রুম ভাড়া দেয়া হয়। আমাদের ফেসবুক পেজে আমাদের কন্ট্রাক্ট নম্বর 01327487878 রয়েছে। এছাড়াও সরাসরি এসেও রুম বুকড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all