×

অনলাইন ডেস্ক:

মানব সেবার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া সংগঠন জাগ্রত মানবিকতার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

সোমবার (১৯ ডিসেম্বর) কুমিল্লার ফান টাউন পার্কে সরকারি শিশু পরিবারের ৭৫ জন এতিম ও সুবিধা বঞ্চিত কণ্যা শিশু শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশের মাধ্যমে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও জাগ্রত মানবিকতার প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। 

বিশেষ অতিথি ছিলেন- জাগ্রত মানবিকতার উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী ও কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মেহেরুন্নেছা বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনি।

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে ফান টাউনের ট্রেন ভ্রমণসহ বিভিন্ন রাইডে চড়া, ফটোসেশনসহ গল্প-আড্ডায় মেতে উঠেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা। 

দুপুরে জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা এবং সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি এমপি বাহার ও নারী নেত্রী মেহেরুন্নেছা বাহার। পরবর্তীতে মধাহ্ন্যভোজ শেষে, কেক, নাস্তা ও হাওয়াই মিঠাই বিতরণ করা হয়।

অবিচল বিশ্বাস আর অমিত প্রত্যয় ধারণ করে আমরা চলছি মানবিক অগ্রযাত্রায়, ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন স্মরণীয় হোক নব উদ্যমে, ঐক্য আর দৃঢ়তাকে সাথে নিয়ে শাণিত হউক আগামী-এমন প্রতিপাদ্যে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জাগ্রত মানবিকতার সহ সভাপতি সফিক ইউসুফ আনোয়ার, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম ইউসুফ রেইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আনোয়ার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক সায়েব বাপ্পী প্রমুখ। 

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন- ফান টাউন এর জিএম শাকিল আহমেদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আহমেদ নিয়াজ পাভেল, ভাইভ কমিউনিকেশন এর সিইও সায়েব বাপ্পী, জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেইন শাদিকাব্য ও খন্দকার এন্টারপ্রাইজের ইকরামুল হক খন্দকার সজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all